DIY (এসো নিজে করি) || গ্লিটার পেপার দিয়ে ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

কেমন আছেন বন্ধুরা?

আশা করি আপনারা সকলেই ভাল আছেন পরিবার পরিজনকে নিয়ে ? আমি @samhunnahar আপনাদের সাথে প্রতিনিয়ত বাংলা ভাষায় ব্লগিং করি বাংলাদেশের দক্ষিণাঞ্চল কক্সবাজার শহর থেকে। সবচেয়ে বেশি ভালো লাগে নিজেকে বাংলা ব্লগ কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার হিসেবে পরিচয় দিতে। কারণ এত সুন্দর একটি কমিউনিটিতে কাজ করতে পারি বলে নিজেকে অনেক বেশি গর্বিত মনে করি। প্রতিনিয়ত চেষ্টা করি নিজের ভালো-মন্দ বিষয় গুলো বাংলা ভাষায় ব্লগিং করতে। আমি মনে করি এর চেয়ে আনন্দের আর কিছু থাকতে পারে না। কারণ ঘরে বসে নিজের প্রয়োজনীয় কাজকর্ম গুলো শেষ করে এই কমিউনিটিতে সময় দিতে পারি। এক সাথে বিনোদন হয় এবং অন্যদিকে নিজের ভালো মন্দ বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবার ভালো মন্দ বিষয় গুলো জানতে পারি। যাক অনেক কিছু বলে ফেললাম এবার মূল কথায় আসি।

F3.jpg

F1.jpg

সময়ের অভাবে রঙ্গিন কাগজ দিয়ে তেমন কিছু তৈরি করা হয় না। যদিও খুব ব্যস্ততার মধ্যে সময় যায় আমার বাচ্চাদেরকে নিয়ে। যেহেতু বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা। ছোট মেয়েকেও নিয়ে অনেক সকালে চলে যেতে হয়। তাই সময় সুযোগ হচ্ছে না। যেহেতু এখন স্কুল বন্ধু তাই কিছুটা সময় হাতে পেয়েছি। তাই বসে পড়লাম ইউনিক কিছু তৈরি করতে। শত ব্যস্ততার মাঝেও আজকে বসে পড়েছিলাম আবারও গ্লিটার পেপার দিয়ে একটি ওয়ালমেট তৈরি করতে। গ্লিটার পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার খুব ভালো লাগে। তাছাড়া বেশ সুন্দর করে ওয়ালে সাজিয়ে রাখা যায় সেই ওয়ালমেট গুলো। তো বসে বসে চিন্তা করলাম গ্লিটার পেপার দিয়ে একটি ওয়ালমেট তৈরি করলে কেমন হয়। সেই চিন্তা ভাবনা থেকে আমি একটি ওয়ালমেট তৈরি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালই লাগবে। তাহলে চলুন বন্ধুরা ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি—---------

F.jpg

F2.jpg


প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • গ্লিটার পেপার বিভিন্ন কালারের।

  • কাঁচি।

  • গাম।

  • পেপার বোর্ড।

p.jpg


প্রথম ধাপঃ

প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ উল্লেখ করেছি এবং নিয়ে দেখিয়েছি। এখন সরাসরি গ্লিটার পেপার দিয়ে ওয়ালমেট তৈরির পর্যায়ে চলে যাব। ওয়ালমেট তৈরির জন্য প্রথমে আমি একটি শক্ত পেপার বোর্ড নিলাম। স্কেল দিয়ে মেপে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এরপর লাল রঙ্গের গ্লিটার পেপার নিয়ে পেপার বোর্ডের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি।

p1.jpg

p2.jpg

p3.jpg

p4.jpg


দ্বিতীয় ধাপঃ

কেটে রাখা পেপার বোর্ডের উপরে লাল কালারের গ্লিটার পেপারটি মুড়িয়ে নিলাম।

p4.jpg

p5.jpg

p6.jpg


তৃতীয় ধাপঃ

এখন নিয়েছি নীল রঙের গ্লিটার পেপার। কাঁচি দিয়ে ফিতা আকারে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরেই সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়েছি।

p7.jpg

p8.jpg

p9.jpg


চতুর্থ ধাপঃ

এখন আবারও গ্লিটার পেপার দিয়ে বিভিন্ন কালারের পাতা কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটি কালার নিয়ে পাতা কেটে নিয়েছি।

p10.jpg

p11.jpg

p12.jpg


পঞ্চম ধাপঃ

কেটে রাখা বিভিন্ন কালারের পাতা গুলোকে একটি বৃত্তাকার পেপাড় বোর্ডের উপরে লাগিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পাতা গুলো সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।

p13.jpg

p14.jpg


ষষ্ঠ ধাপঃ

এই ধাপে আমি আগে সাজিয়ে রাখা গ্লিটার পেপার এবং এখনের সাজিয়ে রাখা পাতা গুলোর উপরে একটার সাথে আরেকটা ভাঁজ করে নিব। সেই জন্য সাজিয়ে রাখা পাতাগুলোর উপরে গাম দিয়ে দিলাম ভালোভাবে।

p14.jpg

p15.jpg

p16.jpg


সপ্তম ধাপঃ

এখন আবার আমারও গ্লিটার পেপারের দুইটি ফিতা কেটে নিলাম। সেই সাথে আবারও পাতা কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ধাপে আমি আবারও তৈরি করা গোলাকার ওয়ালমেট এর সাথে ফিতা এবং পাতাগুলো লাগিয়ে নিয়েছি। এভাবে আজকে তৈরি হয়ে গেল গ্লিটার পেপার দিয়ে ওয়ালমেট তৈরি।

p17.jpg

p18.jpg

p19.jpg

p20.jpg


উপস্থাপনা

যখন কোন কিছু কষ্ট করে তৈরি করার পরে ভালো ফলাফল আসে তখন বেশ ভালো লাগে। আজকে তৈরি করা গ্লিটার পেপার দিয়ে ওয়ালমেট তৈরি দেখতে বেশ সুন্দর হয়েছে। যদিও ফটোগ্রাফির মাধ্যমে যতটুকু ভালো লাগতেছে কিন্তু তার চেয়ে আরও দ্বিগুণ সুন্দর হয়েছে। যখন আমি ওয়ালে টাঙিয়ে দিলাম এত সুন্দর দেখাচ্ছে সত্যি ঝিঁক ঝিঁক করতেছে বেশ ভালো লাগলো দেখতে। যখন তৈরি করার পরে দেখতে সুন্দর দেখায় তখন মনে হয় যে সফলতা পেয়েছি। আশা করি বন্ধুরা আমার আজকের তৈরি করা গ্লিটার পেপারের ওয়ালমেট আপনাদের কাছেও ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

F2.jpg

F3.jpg

p21.jpg

p22.jpg

p24.jpg

F.jpg

F1.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিগ্লিটার পেপার দিয়ে ওয়ালমেট তৈরি।

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি ডায় পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এ রঙিন পেপার গুলো ব্যবহার করবে বেশ অনেক কিছু তৈরি করা যায়। আমি মোটামুটি এই পেপার দিয়ে অনেক কিছু তৈরি করতে জানি। কিন্তু সময় করতে পারি না। আর আপনাদের মাধ্যমে বেশ শিখছি।

 2 years ago 

আপনার বেবি তো এখনো ছোট আপু বড় হলে করবেন আর কি।

 2 years ago 

গ্লিটার পেপারের তৈরি জিনিস গুলো ভালই লাগে দেখতে। কারণ গ্লিটার পেপার গুলোই বেশ আকর্ষণীয়। তবে আমি কখনো গ্লিটার পেপার দিয়ে তেমন কিছু তৈরি করিনি। আপনার আজকের এই ওয়ালমেট টি খুবই সুন্দর হয়েছে আপু। চমৎকার ভাবে তৈরি করেছেন আপনি। কালার কম্বিনেশনটা দারুন হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

সব সময় আমাকে অনেক উৎসাহ দেন আপু তার জন্য আমি অনেক বেশি গর্বিত। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

এরকম ওয়ালমেট গুলো তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আর আপনি গ্লিটার আর্ট পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দেখে আরো সুন্দর লাগতেছে। আকর্ষণীয়ভাবে সম্পূর্ণ ওয়ালমেট ফুটে উঠেছে। যেটা দেখে তো আমি জাস্ট মুগ্ধ হলাম। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করেছেন। এটা ঘরের দেয়ালে লাগালে ঘরের সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। কালার কম্বিনেশন টাও সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনি এই ওয়ালমেট দক্ষতাকে কাজে লাগিয়ে নিশ্চয়ই তৈরি করেছেন।

 2 years ago 

দোয়া করবেন আপু যাতে নিজের দক্ষতা গুলো বৃদ্ধি করতে পারি।

 2 years ago 

আপনি কিন্তু চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার এই ওয়ালমেট তৈরি করা দেখে। চমৎকারভাবে ওয়ালমেট তৈরি করার কাজ সম্পন্ন করেছেন ধাপে ধাপে। খুব সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই ওয়ালমেট। যেহেতু গ্লিটার পেপার ব্যবহার করেছেন এজন্য সুন্দর রুপে ফুটে উঠেছে।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট দেখে আপনার ভালো লাগলো অনেক ধন্যবাদ।

 2 years ago 

নিজের পারিবারিক কাজের পাশাপাশি আপনি এই কাজটি করেন সত্যিই এটা বেশ দারুন ব্যাপার। যেকোনো কাজের ভেতরে আনন্দ খুঁজে পেলে সেই কাজটা করতে অনেক বেশি ভালো লাগে। আপনি গ্লিটার পেপার দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে আপু। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

যখন কষ্ট করে কোন কাজের সফলতা পাওয়া যায় ভীষণ ভালো লাগে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু সময়ের অভাবে রঙিন কাগজ নিয়ে বসা মুশকিল। যাইহোক বাচ্চাদের স্কুল বন্ধ দেখে একটু হলেও সময় পাওয়া যায়। আপনি গ্লিটার পেপার দিয়ে অসাধারণ একটা ওয়ালমেট তৈরি করেছেন।সত্যি আপু এমন ওয়ালমেট দেওয়ালে ঝুলিয়ে রাখলে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আপু ওয়ালমেট তৈরি করার। যখন তৈরি করেছি দেখতে খুবই ভালো লাগলো।

 2 years ago 

গ্লিটার পেপার দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। গ্লিটার পেপার দিয়ে তৈরি যেকোনো কিছুই আমার কাছে খুব ভালো লাগে। আর এভাবে ওয়ালমেট তৈরি করে রুমে লাগিয়ে রাখলে রুমের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আপনি ওয়ালমেট তৈরির প্রক্রিয়া খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।যে কেউ আপনার এই পোস্টটি দেখে শিখে নিতে পারবে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

গ্লিটার পেপার দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে গ্লিটার পেপার দিয়ে খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি এই ওয়ালমেট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন, পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ও বেশ ভালো লাগে ভাইয়া গ্লিটার পেপার দিয়ে কিছু তৈরি করতে।

 2 years ago (edited)

গ্লিটার পেপার দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে, দেখে মুগ্ধ হলাম। সত্যি আপনার ডাই পোস্টটি খুবই সুন্দর লেগেছে আমার কাছে এবং ধাপে ধাপে ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সব সময় সহযোগিতা করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভাগ্নীদের স্কুল খোলা থাকলে আপনার উপর প্রেসারটাও বেশি পরে যায়। এখন যেহেতু বন্ধ আছে তাই সময়ও পাচ্ছেন। গ্লিটার পেপার দিয়ে বানানো ওয়ালমেটটি দারুণ হয়েছে আপু। দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমারও অনেক ভালো লাগলো আপনি অনেক উৎসাহ দিলেন তাতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39