এসো নিজে তৈরি করি" আজকে প্লাস্টিক মগ এবং কাগজ দিয়ে তৈরি করলাম কলমদানি (10% amarbanglablog)

হ্যালো কিটি 😀
ভাবছেন কিটি কাকে বললাম এটি হলো একটি কার্টুনের চরিত্র আর সেই কিটিকেই আমার কলম দানিতে কাগজ দিয়ে চিত্রাঙ্কনে প্রকাশ করেছি।
আগে থেকেই আমার নতুন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। তাই ভাবলাম আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আমার নিজের হাতে তৈরি করা কলমদানি শেয়ার করি। কলমদানি তৈরি করতে আমার বেশি সময় লাগেনি। আপনারা চাইলেও আমার মত এমন কলমদানি তৈরি করতে পারেন। এটি আপনার রুমের সৌন্দর্য আরো বাড়িয়ে দেবে।

কিভাবে আমি এটি তৈরি করেছি তা ধাপে ধাপে আমার বন্ধুদের দেখাবো

উপকরণ:

➡️ প্লাস্টিকের মগ
➡️ মার্কার কলম
➡️ আঠা
➡️ কেচি
➡️ এবং কিছু কাগজ

IMG20210814222735.jpg

✫ প্রথমে আমি একটি প্লাস্টিকের মগ সংগ্রহ করি

IMG20210814223626.jpg

✫ তারপর আমি প্লাস্টিকের বোতলের ওপর দিয়ে আঠা লাগিয়ে দিই

IMG20210814223645.jpg

✫ আঠার উপর দিয়ে কাগজ পেঁচিয়ে দিই

IMG20210814224830.jpg

✫ এ পর্যায়ে কাগজ পেঁচানো শেষ করি

IMG20210814225220.jpg

✫ এখন আমি আমার প্রয়োজনের সুবিধার্থে কিটির ছবি তৈরীর ক্ষেত্রে যা যা প্রয়োজন সেগুলো আমি মার্কার দিয়ে চিহ্নিত করে তারপর কেচি দিয়ে কেটে নেই

IMG20210814225315.jpg

✫ মারগার দিয়ে কিটির কান তৈরি করছি

IMG20210814225645.jpg

IMG20210814231542.jpg

✫ এখানে কিটির চোখ, মুখ, কান, মুছ সকল কিছু একত্রিত করে কেটে নিয়েছি। একত্রিত ভাবে কেটে নেওয়ার ফলে এটি আমার তৈরি করতে অনেক সুবিধা হয়েছে

IMG20210814231859.jpg

✫ এখান থেকে হেলো কিটির আকৃতি শুরু হয়েছে প্রথমে ওর কান আঠা দিয়ে লাগিয়েছি

IMG20210814232057.jpg

✫ সৌন্দর্য বৃদ্ধির জন্য কিটির কপালের একপাশে স্টিকার লাগিয়ে দিচ্ছি

IMG20210814232237.jpg

✫ তারপর কিটির চোখ আঠা দিয়ে লাগিয়েছি

IMG20210814232339.jpg

✫ চোখ লাগানোর পর মুখ লাগিয়ে দিয়েছি

IMG20210814232820.jpg

✫ তারপর কিটির জন্য তৈরি করা মুছগুলো দুইপাশে লাগিয়ে দিয়েছে

IMG20210814233055.jpg

✫ এরপর সম্পূর্ণ রূপে কিটিকে দেখ এমন লাগছে।

IMG20210814232942.jpg

সব শেষে কিটির সাথে একটি ছবি উঠলাম। কিটিকে দেখতে কেমন লাগছে তা অবশ্যই রিপ্লে করে জানাবেন।আপনি চাইলে এমনভাবে কলমদানি তৈরি করে আপনার নিজের ঘরের সৌন্দর্য নিজেই বৃদ্ধি করতে পারে এবং আমাদের সাথে শেয়ার করতে পারেন।আশা করি সকলের এটি ভাল লেগেছে।

Cc:
@rme
@rex-sumon
@amarbanglablog

ধন্যবাদ সবাইকে

Sort:  
 5 years ago 

হ্যা খুব সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে ভাই।

amarbanglablog না আমাদের aab-charity নামে একটি উদ্যোগ রয়েছে বেনিফিশিয়ারি এ্যাড করতে চাইলে এটায় করুন।

আচ্ছা ভাই

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63260.94
ETH 1791.75
USDT 1.00
SBD 0.39