অরিগ্যামি : "এসো নিজে করি" রঙিন কাগজ দিয়ে ড্রেস তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb 10.4.24 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240403-WA0000.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অরিগ্যামি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে অরিগ্যামি ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এজন্য আমি যখনই সময় পাই তখনই রঙিন কাগজ নিয়ে বসে পড়ি। আমার কাছে অরিগ্যামি খুব ভালো লাগে। তবে অরিগ্যামি গুলো তৈরি করা অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরাটা একটু বেশি মুশকিল। এই ধরনের কাজগুলো করার জন্য সময় ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন সবথেকে বেশি প্রয়োজন হয়। তবুও আমি চেষ্টা করি এই সব কিছুকে কাজে লাগিয়েই এই ধরনের কাজকর্ম করার জন্য। আর আজকে সুন্দর একটা ড্রেস তৈরি করেছি রঙিন কাগজ দিয়ে। ড্রেসটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম। কেউ চাইলে যেন সুন্দর করে তৈরি করতে পারে, তাই সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আপনারা অনেক বেশি পছন্দ করবেন এই ড্রেসটা। চলুন তাহলে দেখে নেয়া যাক এই ড্রেসটা তৈরি করার পদ্ধতি।

IMG-20240403-WA0001.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর রঙিন কাগজটা কেটে নিলাম।

IMG_20240403_114043.jpg

ধাপ 2️⃣

এরপর রঙিন কাগজটা চিকন চিকন করে এপিট ওপেট ভাঁজ করে খুলে নিলাম।

IMG_20240403_114109.jpg

ধাপ 3️⃣

কাগজটা খোলার পর আবারও উল্টো ভাবে এটা ভাঁজ করে নিলাম।

IMG_20240403_114126.jpg

ধাপ 4️⃣

তারপর হলুদ কালারের একটা রঙিন কাগজ নিয়ে জামার উপরের অংশটা কেটে নিলাম। এরপর নিচের অংশে গাম লাগিয়ে নিলাম।

IMG_20240403_114153.jpg

ধাপ 5️⃣

এরপর নীল কালারের কাগজটা হলুদ কাগজটার সাথে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240403_114208.jpg

ধাপ 6️⃣

এরপর সবুজ কালারের রঙিন কাগজ নিয়ে কয়েকটা পাতা কেটে নিলাম। এভাবে অনেক সুন্দর করে পাতা তৈরি করলাম।

IMG_20240403_114227.jpg

ধাপ 7️⃣

তারপর আরো দুইটা কাগজ কেটে নিয়ে গোলাপ ফুল তৈরি করে নিলাম।

IMG_20240403_120641.jpg

ধাপ 8️⃣

এরপর জামাটার উপরে পাতাগুলো জোড়া লাগানো হলে তার উপরে ফুলগুলো জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240403_120657.jpg

ধাপ 9️⃣

এরপর জামাটার গলার অংশে বেশ কয়েকটা পুঁতি নিয়ে পুঁতি জোড়া লাগিয়ে নিলাম। এরপর জামার নিচের অংশেও কয়েকটা পুঁতি লাগিয়ে নিলাম। এভাবেই আমি আমার আজকের আর্ট শেষ করলাম। আশা করছি আপনারা পছন্দ করবেন।

IMG_20240403_120729.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240403-WA0003.jpg

IMG-20240403-WA0001.jpg

IMG-20240403-WA0002.jpg

IMG-20240403-WA0000.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিসগুলো তৈরি করতে সময় লাগলেও দেখতে কিন্তু খুবই ভালো লাগে। রঙিন কাগজের তৈরি এই ড্রেসটি চমৎকার হয়েছে ভাইয়া। বিশেষ করে গোলাপ ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগছে। রঙিন কাগজের কালার কম্বিনেশনটা সুন্দর ছিল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এই ড্রেসের উপরে থাকা ফুল গুলো দেখতে আমার নিজের কাছেও ভালো লেগেছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ড্রেস তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে ফুল যুক্ত করায় সৌন্দর্যটা আরো দারুণভাবে ফুটে উঠেছে। আপনার নিখুঁত কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই ড্রেসের সৌন্দর্য আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে সময় আর ধৈর্যের প্রয়োজন হয়। আপনার ড্রেসটা চমৎকার হয়েছে। পুঁতি গুলো দেওয়াতে সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ড্রেস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করার ড্রেস চমৎকার হয়েছে শুনে খুশি হলাম।

 2 years ago 

আরে বাহ্ তুমি তো দেখছি খুব সুন্দর একটা ড্রেসের অরিগ্যামি তৈরি করেছ রঙিন কাগজ দিয়ে। ড্রেসটা দেখতে তো অনেক বেশি সুন্দর লাগতেছে। একপাশে ফুলগুলো তৈরি করে বসানোর কারণে আমার কাছে বেশি সুন্দর লেগেছে দেখতে। আর পুঁতি গুলো বসানোর কারণে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগতেছে ড্রেসটাকে দেখতে। তুমি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই ড্রেসটা তৈরি করেছ এটা তো দেখেই বুঝতে পারতেছি। এত সুন্দর একটা ড্রেস নাশিয়াকে দিলে তো অনেক খুশি হয়ে যাবে।

 2 years ago 

চেষ্টা করেছি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর করে ড্রেসটা তৈরি করার জন্য।

 2 years ago 

আপনি তো দেখছি একজন ডিজাইনার। বেশ সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি জামার ডিজাইন করলেন। ডিজাইন করা জামাটি আমাদের মাঝে আপনি ধাপে ধাপে শেয়ার ও করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। ধন্যবাদ এমন সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর একটা জামা তৈরি করার চেষ্টা করলাম রঙিন কাগজ দিয়ে। আপনার কাছে দেখতে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ড্রেস বানিয়েছেন ভাইয়ার। ড্রেসটি দেখতে সত্যিই অসাধারণ হয়েছে। ডাই পোস্ট করার জন্য ধৈর্য ও দক্ষতা দুটোরই প্রয়োজন হয় এটা একদম ঠিক কথা। এই ড্রেসটি আপনার মেয়ের পুতুলের ঈদের ড্রেস হিসেবেও চালাতে পারেন। এতো সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে আমি যখন এটা আমার মেয়েকে দিয়েছিলাম সেও এরকমটাই বলেছে। আর খুবই খুশি হয়েছিল।

 2 years ago 

ভাইয়া ঈদ উপলক্ষে এতো সুন্দর ড্রেসের অরিগমি তৈরি করেছেন নাকি। আপনার তৈরি করা ড্রেসটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ কয়েকটি কালারের পেপার দিয়ে খুবই সুন্দর করে একটি জামা তৈরি করেছেন। আপনি খুবই দক্ষতার সাথে এতো সুন্দর একটি জামা তৈরি করছেন। এককথায় অসাধারণ হয়েছে আপনার তৈরি জামাটি।

 2 years ago 

এই কাজগুলো করতে এমনিতেই দক্ষতার প্রয়োজন হয়। আর আমিও দক্ষতাকে কাজে লাগিয়ে ড্রেসটি তৈরি করেছি।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে আপনার ভীষণ ভালো লাগে তাই যখন ওই সময় পান রঙিন কাগজ দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেন। আজকেও রঙিন কাগজ দিয়ে দারুন একটি ড্রেস তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ড্রেস তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরলাম। যেন কেউ চাইলে তৈরি করতে পারে।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অসম্ভব সুন্দর একটি ড্রেস তৈরি করেছেন। ড্রেসটি বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে। কালার কম্বিনেশনটি সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন।পুতি ব্যবহার করার কারণে বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই ভাই ড্রেসের মধ্যে পুঁতি ব্যবহার করায় আরো সুন্দর লাগছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39