এসো নিজে করি- রঙিন কাগজের ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই? আশা করি যে যেখান আছেন পরিবার পরিজন নিয়ে ভালোই আছেন। আমি সবার জন্য দোয়া করি যেন সবাই সবসময় ভালো ও সুস্থ্য থাকেন। আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আসলে আমরা যে যেভাবেই থাকি না কেন বেচেঁ আছি এটাই আল্লাহর দরবারে শুকরিয়া।প্রতিদিনের মত আজও আবারও চলে এলাম আপনাদের মাঝে আমার আরও একটি ব্লগ নিয়ে। আজও আবার আমার পোস্টে একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম। আসলে সবার পোস্টগুলো দেখে ভালো লাগে। নিজেরও ইচ্ছে হয় সবার মত করে ভিন্ন ভিন্ন পোস্ট দেই। কেন যেন হয়ে ওঠে না। তাই আজ একটু নিজের পোস্টে ভিন্নতা আনার চেষ্টা করলাম।


হ্যাঁ বন্ধুরা আজ আবারও চলে এলাম ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে। আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে এলাম। আজ যখন একটু সময় পেলাম ভাবলাম যে একটি ডাই বানিয়ে ফেলি। আর যেই কথা সেই কাজ। বসে গেলাম ডাই বানানোর সকল সরঞ্জাম নিয়ে। আর আস্তে আস্তে হাটি হাটি পা পা করে, করে নিলাম আমার আজকের ডাই পোস্টি। আসলে প্রতিটি ডাই বানাতে অনেক সময় নিয়ে করতে হয়। কাগজ পরিমান মত কাটা, সুন্দর করে কাগজের ভাজ দেয়া এবং তৈরী করা সহ সব শেষে সুন্দর একটি লুক দেয়া অনেক সময়ের ব্যাপার। তবে কাগজের ভাজটি বেশি কষ্ট। ভাজ যদি ভালো মত না হয় তাহলে ডাইটিও বানাতে অনেক সমস্যা দেখা যায়। আর অনেক সময় লেগে যায়।আর এই সময়গুলো ম্যানেজ করেই আপনাদের মাঝে একটি ভালো পোস্ট শেয়ার করবো বলে আজ আবারও একটি রঙ্গিন কাগজের ডাই ওয়ালমেট বানিয়ে ফেললাম। আশা করি আমার আজকের এই ডাই ওয়ালমেটের পোস্টটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ডাই পোস্টি কিভাবে বানালাম আপনাদের দেখিয়ে নিয়ে আসি।

image.png

image.png

image.png

image.png

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

• রঙ্গিন কাগজ
• কাড বোর্ড
• আঠা
• কেচি
• স্কেল

রঙিন কাগজের ওয়ালমেট তৈরি

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

প্রথমে কার্ড বোর্ডকে ওয়ালমেট বানানোর জন্য গোল করে কেটে নিলাম।

ধাপ-২

image.png

এবার লাল ও সাদা কাগজ দিয়ে চারকোনা করে কেটে নিজের মত পরিমান করে কেটে নিলাম।

ধাপ-৩

image.png

আবার চারকোনা লাল ও সাদা কাগজটাকে স্যান্ডোইস এর মত কোনা করে কয়েক পিস করে কেটে নিলাম।

ধাপ-৪

image.png

image.png

এবার লাল কাটা কাগজটি আবার আরেক কোন ত্রিভুজ করে কেটে নিলাম এবং সেই লাল একপিস কাটা কাগজটি কেটে রাখা সাদা কাগজটির এক পাশে আঠার সাহায্যে লাগিয়ে নিলাম। আর এভাবে কয়েক পিস বানিয়ে নিলাম।

ধাপ-৫

এবার প্রতিটি কাগজ নিয়ে একটি একটি করে ভাজ করে এভাবে একটি করে সেড পাতা বানিয়ে নিলাম।

ধাপ-৬

image.png

এভাবে একে একে কয়েকটি পাতা সুন্দর করে বানিয়ে সম্পূর্ন করে নিলাম।

ধাপ-৭

image.png

image.png

এখন আবার লাল ও সাদা কাগজ দিয়ে ছোট ছোট চারকোন করে কয়েক পিস কাগজ কেটে নিলাম এবং ওয়াল মেটের নিচে ঝোলানোর জন্য আঠার সাহায্যে কয়েকটি পাতার মত বানিয়ে নিলাম।

ধাপ-৮

image.png

এবার আবার সাদা কাগজ বটে চারভাজ করে কেটে নিলাম।

ধাপ-৯

image.png

এবার কাটার পর কাগজগুলো একসাথে করে চিকন করে এপিট ওপিট করে ভাজ করে সবগুলো আঠা দিয়ে জোড়া লাগিয়ে গোল করে নিলাম।

ধাপ-১০

image.png

এবার আবার একটি সাদা কাগজ দিয়ে চিকন চিকন করে কয়েক পিস করে কেটে নিলাম।

ধাপ-১১

image.png

এবার বানিয়ে রাখা নিমকিগুলো সাদা চিকন করে কেটে রাখা কাগজের মধ্যে লাগিয়ে নিলাম। আর সেগুলো কার্ড বোর্ডটির পেছন সাইটে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-১২

image.png

এবার বানিয়ে রাখা পাতাগুলো এক এক করে আঠা দিয়ে কার্ড বোর্ডটির মধ্যে সুন্দর করে লাগিয়ে নিলাম। আর সেই গোল করে বানানো জালিটি আঠা নিয়ে মাঝে সুন্দর করে লাগিয়ে নিলাম এবং লাল কাগজ দিয়ে ছোট গোল করে কেটে ওয়ালমেটটির জালির মাঝখানে লাগিয়ে দিলাম।

শেষ-ধাপ

image.png

image.png

এভাবে দেখে নিলাম আর কোথায় কিভাবে ফিনিশিং দিলে সুন্দর হবে। তাই সব দেখে সম্পূর্ন করে বানিয়ে নিলাম আমার আজকের ডাই ওয়ালমেটটি।

উপস্থাপন

image.png

image.png

আর এভাবে আস্তে আস্তে সম্পূর্ন শেষ করে নিলাম আমার আজকের অসাধারন একটি ওয়ালমেট । আর আপনাদের মাঝে এর উপস্থাপনাও সমাপ্তি করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের ডাই ওয়ালমেটটি। তবে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আবারও আমার নতুন আঙ্গিকে নতুন পোস্ট শেয়ার করতে। ইনশাল্লাহ্ আগামীতেও করবো। আজ ডাই ওয়ালমেটটি কেমন হলো জানার অপেক্ষায় থেকে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে ও সবার ভালোবাসা নিয়ে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর ও হ্যাঁ আজ আমার পোস্টের লেখাটি ছিল কিন্তু আপনাদের বিনোদন দেবার জন্য।হিহিহি।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমার পছন্দ ঘোরাঘুরি ভ্রমন করা ,ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি,ডাই প্রজেক্ট বানাতেও দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 2 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোন ধরনের ওয়ালমেট তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ওয়ালমেট তৈরি করে যদি ঘরে টাঙ্গিয়ে রাখা যায় তাহলে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও বেশ খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ইচ্ছে থাকলেই সব কিছু সম্ভব হয়। আমরা সবাই চাই নিজের পোষ্টের ভিন্নতা আনতে। আপু আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আপনার তৈরি করা ওয়ালমেট দেখতে খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। রঙ্গিন কাগজের ওয়ালমেট গুলো তৈরি করতে আমার অনেক ভালো লাগে। সময় ও ধৈর্য নিয়ে তৈরি করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর এবং সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ্ চমৎকার তো । অনেক সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করলেন তো আপু। সত্যি বলতে পৃথিবীতে পারিবো না বলতে কোন কথাই নেই। আপনি তো চেষ্টা করলেই অনেক কিছু পারেন। শুধু প্রয়োজন একটু সময় এবং সাহস। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জি আপু আপনার উৎসাহেই আজ এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

যতই সময় লাগুক আপনি তো হাটি হাটি পা পা করে খুব সুন্দর একটি কাজ তৈরি করে ফেলেছেন । এগুলো দেখতে ভালো লাগে আর কালার কম্বিনেশন টা অসম্ভব সুন্দর লাগছে । দেখতেও ভালো লাগছে অনেক নিখুঁত করে তৈরি করেছেন আমার কাছে ভালই লাগলো ।

 2 years ago 

ধন্যবাদ আপু এমন উৎসাহ মূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপু আপনি খুব চমৎকার একটি ওয়ালমেট বানিয়েছেন। আজ একটু সময় পেয়েই সেই সময়কে এভাবে কাজে লাগিয়েছেন দেখে খুব ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজের তৈরি ওয়ালমেট দেখতে আসলেই অনেক ভালো লাগে। আমারও এটা তৈরি করতে ভালো লাগে কিন্তু সময়ের অভাবে তৈরি করা হয় না।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাহ হাটি হাটি পা পা করে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরী করেছেন। চমৎকার একটি ডিজাইন করেছেন,সেই সাথে উপস্থাপনাটা ছিল অসাধারন। আশা করি আপনার থেকে ধারুন কিছু ডাই দেখতে পারবো। ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করবো ভাইয়া। ধন্যবাদ ‍উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38