এসো নিজে করি- প্ল্যাস্টিকের বোতল দিয়ে গিফট বক্স তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে যেভাবে আছেন ভালো ও সুস্থ আছেন। সবাই যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি সবার জন্য। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুল্লিাহ্ ভালো আছি। আর ভালো থাকলেই আমাদের প্রতিদিনের চলার পথগুলোও ভালো থাকে ও ভালো লাগে। আসলে মন আর শরীর ভালো থাকলেই অনেক কাজ কর্ম করতে ইচ্ছে করে। আজ আবারও চলে এলাম আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ আবারও প্লাস্টিকের বোতল দিয়ে একটি ডাই বানালাম। প্রায় সময় আমাদের সবার বাসায় কোক সেভেন আপ সহ আরও অনেক ডিংকস আনা হয়। আর এগুলোর বোতল গুলো যদি না ফেলে দিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিস বানানোর কাজে ব্যবহার করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না।আর তাই আজও আমি সেইরকম একটি কাজ করে নিলাম। বাসায় থাকা কোকের বোতল দিয়ে একটি গিফট বক্স বানিয়ে নিলাম।

image.png

image.png

image.png

হ্যাঁ বন্ধুরা আজ আবারও চলে এলাম আমার আরও একটি ডাই ব্লগ নিয়ে। আজ আবারও ফেলে দেয়া প্লাস্টিক এর বোতল দিয়ে একটি ডাই বানিয়ে নিলাম। এই ডাইগুলো বানাতে আমার অনেক ভালো লাগে। তবে অনেক কষ্ট ও সময় লেগে যায় । প্রথমে ডাইগুলো সুন্দর করে ধাপে ধাপে বানাতে হয়। তারপর আবার সেটাকে ধাপে ধাপে লেখে উপস্থাপনা করাটাও কষ্ট হয়ে যায়। আবার প্লাস্টিকের বোতল পরিমান মত কাটাও কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায়।তারপরও বানানোর পর যখন দেখা যায় যে অনেক ভালো হয়েছে বা দেখতে অনেক সুন্দর লাগছে। তখন যেন কষ্টটা পরিপুর্ন সার্থক হয়ে যায়। যেমন আজ আমার প্লাস্টিকের ডাই গিফট বক্সটি বানানোর পর অনেক ভালো লেগেছে। আর তাই এই গিফক বক্সটির প্রেমে পরে গেলাম। আর আমার ব্যবহারের ব্রোজগুলো তার মধ্যে রেখে দিলাম । বাহ্ দেখতে কি যে সুন্দর লাগছে । মনে হচ্ছে বার বার যেন গিফট বক্সটির দিকে চেয়ে থাকি। আপনাদের কাছেও নিশ্চই ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি কিভাবে প্লাস্টিকের বোতলের গিফট বক্স এর ডাইটি বানালাম।আমি আশা করি আমার ব্লগটির সাথে শেষ পর্যন্ত আপনারা থাকবেন।

প্ল্যাস্টিকের বোতল দিয়ে
গিফট বক্স তৈরি

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

• গ্লিটার পেপার
• প্ল্যাস্টিকের বোতল
• গ্লো আঠা
• এন্টিকাটার
• পুতি দুই কালার
• কার্ড বোর্ড

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

প্রথমে এন্টিকাটার দিয়ে বোতলটিকে দুভাগে ভাগ করে নিলাম এবং মাঝের অংশ গোল সুন্দর করে পরিমান মত কেটে নিলাম।

ধাপ-২

image.png

এরপর সেই মাঝের গোল বোতলের প্লাস্টিকের অংশুটুকু চেপ্টা করে ভালোমত দুসাইট মিশেয়ে নিলাম।

ধাপ-৩

image.png

এবার এক সাইট লাভের মত করে একটু ভেতরের দিকে সাইটের ভাজটি ভেঙ্গে নিলাম।

ধাপ-৪

image.png

এবার এটাকে ভেঙ্গে লাভের মত করে নিলাম। নেয়ার পর দেখুন কত সুন্দর একটি লাভের মত বক্স বানিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে না যে এটি প্লাস্টিক দিয়ে বানানো দেখতে মনে হচ্ছে যে কাচের কিছু দিয়ে বানিয়েছি।

ধাপ-৫

image.png

এবার লাভটিকে কার্ড বোর্ডের মধ্যে রেখে কাটার জন্য একেঁ নিলাম।

ধাপ-৬

image.png

এবার একে একে কার্ড বোর্ড দিয়ে দুটি লাভ বানিয়ে নিলাম বক্সটির নিচের পাট ও উপরের ঢাকনার জন্য।

ধাপ-৭

image.png

এবার এবার গ্লিটার পেপারে কার্ড বোর্ডটি রেখে সেই অনুযায়ী গ্লিটার পেপার কেটে নিলাম।

ধাপ-৮

image.png

এবার আঠার সাহায্যে কার্ডবোর্ডে গ্লিটার পেপার সুন্দর করে লাগিয়ে নিলাম।

ধাপ-৯

image.png

image.png

এবার সেই কার্ডবোর্ডে গ্লিটার দেয়া লাভটির মধ্যে কেটে রাখা বোতলের লাভটি আবারও আঠা দিয়ে তার মধ্যে বসিয়ে নিলাম।

ধাপ-১০

image.png

এবার আরও দুটি চিকন লম্বা গ্লিটার কেটে নিলাম। একটি বক্সটির নিচের অংশের জন্য আরও একটি বক্সের ওপরের ঢাকনার চারিসাইটে লাগানোর জন্য।

ধাপ-১১

image.png

এখন একটি গ্লিটার পেপার বক্সটির নিচে চারিসাইটে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি আর আরও একটি ওপরের ঢাকনার চারিসাইটে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিলাম।দেখুন বক্সের ওপরের ঢাকনাটি কত সুন্দর লাগছে।

ধাপ-১২

image.png

এবার ভাবলাম গিফট বক্স আরও একটু আকর্ষণীয় হলে দেখতে আরও সুন্দর লাগবে। তাই আমার একটি বড় চারভাজের মালা ছিল সেটি পড়া হয় না । সেটিকে কাজে লাগিয়ে নিলাম।মালার পুতিগুলো কেটে আঠা দিয়ে বক্সের ঢাকনার উপর ডিজাইন করে নিলাম।

ধাপ-১৩

image.png

এবার মাঝে আরও কয়েকটি পুতি দিয়ে আরও একটু ডিজাইন করে একটি ফুল বানিয়ে নিলাম। দেখতে যেন এর সৌন্দর্য আরও খানিকটা বেড়ে গেল।

শেষ-ধাপ

image.png

আর এভাবে করে আস্তে আস্তে সম্পূর্ন করে নিলাম আমার আজকের প্লাস্টিকের বোতল দিয়ে মনোরম গিফট বক্সটি। আর বানানোর পর আমার বোরকার ব্রোজগুলো তার মধ্যে রেখে দিলাম।

উপস্থাপন

image.png

এভাবে আস্তে আস্তে সম্পূর্ন শেষ করে আপনাদের মাঝে প্রেজেন্টেশন করলাম আমার আজকের অসাধারন ও মনোরম প্লাস্টিকে বোতলের গিফট বক্স এর খুব সুন্দর একটি ইউনিক ডাই। আর আপনাদের মাঝে এর উপস্থাপনাও সুন্দর করে করার চেষ্টা করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের অসাধারন ও মনোরম প্লাস্টিকের বোতলের গিফট বক্সটি। তবে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আবারও আমার নতুন আঙ্গিকে নতুন পোস্ট শেয়ার করতে। ইনশাল্লাহ্ আগামীতেও করবো। আজ ডাই গিফট বক্সটি কেমন হলো জানার অপেক্ষায় থেকে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে ও সবার ভালোবাসা নিয়ে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি ২০২২ সালের মার্চ মাসে প্রথম স্টিমিট প্লাটফর্মে যোগদান করি। আমি একজন সাধারণ মানুষ। আমি পছন্দ করি ভ্রমন করতে ,ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি,ডাই প্রজেক্ট বানাতেও দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে। আর সবচেয়ে বেশী পছন্দ করি ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 2 years ago 

প্ল্যাস্টিকের বোতল দিয়ে গিফট বক্স তৈরি হয়েছে দেখতে পেয়ে মুক্ত হলাম। এত সুন্দর একটি টাই পোস্ট তৈরি করেছেন, একদম ইউনিক খুবই দক্ষতার সাথে তৈরি করেছেন যার কারণে দেখেই ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

খুব সুন্দর ইউনিক একটা জিনিস বানিয়েছেন দারুন লাগছে দেখতে। আসলেই আমরা অনেক বোতল ফেলে দেই সেগুলো কাজে লাগেনা ভেবে এভাবে কাজে লাগলে প্রয়োজন বা ঘর সাজানো হিসেবে ব্যবহার করা যায়। পুতি দিয়ে ডিজাইন করার ফলে আরো সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি বোতল দিয়ে খুবই সুন্দর একটি গিফট বক্স তৈরি করেছেন। এটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আসলে আমরা কতো বোতল ফেলে দেয় এগুলো আমরা ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারি।
সুন্দরভাবে উপস্থাপন করে এত সুন্দর একটি বোতল দিয়ে গিফট বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মন্তব্রের জন্য।

 2 years ago 

গ্লিটার পেপার দিয়ে যে কোন জিনিস তৈরি করবে সেটা দেখতে খুবই সুন্দর দেখায়। আর আপনি যেভাবে তৈরি করেছেন তাতে সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে গিয়েছে। প্লাস্টিক বোতল দিয়েছে এমন সুন্দর জিনিস তৈরি করা সম্ভব হবে সেটা আমার জানাই ছিল না।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি দেখছি বোতল দিয়ে খুব সুন্দর করে একটা গিফট বক্স তৈরি করলেন দেখতে তো অসাধারণ লাগছে। আসলে আমরা এই বোতলগুলো অনেক সময় ফেলে দিই কিন্তু তাদের এত সুন্দর করে যে গিফট বক্স তৈরি করা যেতে পারে বিষয়টা আজকে আপনার পোস্টে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

এ জাতীয় ডাই প্রজেক্ট গুলো খুবই ভালো লাগে আমার। যেন নতুন ভাবে নতুন কোন কিছু শেখার সুযোগ মিলে এবং নতুন কোন বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়। বেশ ইউনিক একটি পোস্ট নিয়ে আপনি উপস্থিত হয়েছেন দেখে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু শরীর এবং মন ভালো থাকলে সব কাজ করতে ভালো লাগে। আপনি এত সুন্দর করে প্লাস্টিকের বোতলটি কাজে লাগিয়েছেন আর বক্স তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু। আপনার পোস্ট দারুণ হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপু উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্লাস্টিকের বোতল দিয়ে খুব সুন্দর করে আপনি গিফট বক্স তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপু আপনার এই গিফট বক্স তৈরি করতে দেখে। বেশ চমৎকার ভাবে আপনি এই বক্স তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন আমাদের। আমি কিন্তু আপনার এই পোস্ট দেখার মধ্য দিয়ে নতুন একটি ধারণা পেয়ে গেলাম এবং নিজে চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38