(এসো নিজে করি) ডাই :- ক্লে দিয়ে $Puss এর ওয়ালমেট তৈরি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাছাড়া এসো নিজে করি এই সপ্তাহে যেকোন জিনিস তৈরি করতে আমার কাছে আরো ভালো লাগে। কারো নিজের মতো করে সুন্দর আকর্ষণীয় জিনিসগুলো তৈরি করা যায়। আমি ক্লে দিয়ে কয়েকটি ওয়ালমেট তৈরি করে রেখেছিলাম আগে থেকেই। কিন্তু যখন পুস নিয়ে দাদা যে কোন জিনিস তৈরি করার কথা বলল তখন ওই ওয়ালমেট গুলো আর পোস্ট করা হয়নি। তাই আমি আবারও নতুন করে পুস দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলাম। পরবর্তীতে সময় হলে আগে তৈরি করে রাখা পোস্টগুলো আপনাদের মাঝে শেয়ার করব। সত্যি বলতে পুশ কে ঘিরে এখন আমাদের অনেক স্বপ্ন। তাই যতবারই পুশ কে দেখতে পাই ততই উপরের দিকে ওঠা চিন্তা করি। তাই এই চিন্তাই আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর আমার কাছে এই ওয়ালমেট পুরোপুরি ভাবে তৈরি করার পর অনেক ভালো লাগলো। আশা করি আমার তৈরি করা ক্লে দিয়ে পুস এর ওয়ালমেট আপনাদের সবার অনেক পছন্দ হবে।
উপকরণ
✓ সাদা কাগজ
✓ ক্লে
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি সাদা মোটা কাগজের একপাশে গারো কফি কালার রং কলম দিয়ে একটি গাছের ডালপালা তৈরি করে বসিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর সেই গাছে ঢাল পালার উপরে হালকা সবুজ এবং গাঢ় সবুজ রংয়ের ক্লে দিয়ে ছোট বড় পাতা তৈরি করে বসিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর গাছের মধ্যে আবারো গারো কফি কালারের ক্লে দিয়ে একটি দোলনা তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর পাতাগুলোর মাঝখানে কিছু গোলাপি রঙের ক্লে দিয়ে ছোট ফুলের মত তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর নিচের অংশে এবং গাছের গোড়ার অংশে সবুজ রঙের ক্লে দিয়ে ছোট বড় কিছু ঘাস তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর ঘাস গুলোর একপাশে কয়েকটি কালার দিয়ে সুন্দর করে কিছু পুস তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর নিচের অংশে আরো কিছু পুশ এবং দোলার মধ্যে আরও দুটি পুস কয়েকটি কালার দিয়ে সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর গাছের উপরে ওঠার চেষ্টা করছে একটি পুস তৈরি করে পুস এর চোখ মুখ তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৯ :
তারপর নিচের অংশের পুশ গুলোর চোখ মুখটাকেও একই রকম ভাবে চিকন কলম দিয়ে সুন্দর ভাবে দাগ দিয়ে এঁকে নিয়ে নিলাম।
ধাপ - ১০ :
তারপর গাছের গোড়ার ঘাস এবং নিচের ঘাস গুলোর মধ্যে কিছু গোলাপি রঙের ফুল সুন্দর করে বসিয়ে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে খুব সুন্দর করে ক্লে দিয়ে পুস ওয়ালমেট তৈরি করলাম। আশা করি এই ওয়ালমেট আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপনার ক্রিয়েটিভির প্রশংসা না করে পারছি না আপু। সত্যি অসাধারণ চমৎকার। ক্লে দিয়ে puss এর ওয়ালমেট টা চমৎকার তৈরি করেছেন। খুব সুন্দর লাগছে। পাশাপাশি চমৎকার উপস্থাপন করেছেন পোস্টের প্রতিটা ধাপ। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
এখন সবার মত করে আমি নিজেও পুস নিয়ে সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করলাম
https://x.com/bdwomen2/status/1844358450089951570?t=4gcAg26mtmB3OyH_OYr0-Q&s=19
ক্লে দিয়ে $Puss এর ওয়ালমেট তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার তৈরি করা ওয়ালমেট চমৎকার হয়েছে। আর চমৎকার ভাবে ওয়ালমেট তৈরির পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
সব সময় এরকম ভিন্ন কিছু তোর কথা আমার কাছে বেশ ভালো লাগে
আসলেই আপু, একদম ঠিক বলেছেন। পুশ নিয়ে আমাদের অনেক আশা, ভরসা, ভালো লাগা 😍। সেই পুশ নিয়ে দারুণ একটি ওয়ালমেট বানিয়েছেন ক্লে দিয়ে। নানা রঙের ক্লে দিয়ে পুশ তৈরি করেছেন, যা দেখেই ভালো লাগছে। সব মিলিয়ে খুবই সুন্দর উপস্থাপন।
পুস কে ঘিরে আমাদের সবার অনেক আশা ভরসা
ক্লে দিয়ে PUSS এর দারুন ওয়ালমেট তৈরি করেছেন আপু। অনেকগুলো PUSS একত্রে খেলা করছে দেখে মনটা ভালো হয়ে গেল। খুবই সুন্দর ভাবে আপনি পোস্টটি তৈরি করেছেন। আপনার ওয়ালমেট দেখে বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছিল তৈরি করতে। এরকম সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু ।
চেষ্টা করব পরবর্তীতে আরো ভিন্ন কিছু করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য
গাছের উপরেও সবুজ পরিবেশ আবার নিচের অংশেও সবুজ পরিবেশ মাঝে পুষগুলো বসে আছে দারুন লাগছে। আপু ক্লে দিয়ে আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
ওই ধরনের কোন কিছু তৈরি করতে আমার কাছেও বেশ ভালো লাগে আপনার কাছে আরো ভালো লেগেছে জেনে খুশি হলাম
ওয়াও আপু puss নিয়ে কি দারুন একটি অয়ালমেট তৈরি করেছেন। সত্যিই ওয়ালমেটটি অসাধারণ হয়েছে। ক্লে দিয়ে যে এত সুন্দর ওয়ালমেট তৈরি করা যায় তা আমি জানতাম না। ওয়ালমেটটি দেখে বোঝা যাচ্ছে আপনি প্রচুর দক্ষতার সাথে এবং ধৈর্য নিয়ে এটি তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার জন্য
বেশি ভালো লাগলো অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন দেখে। আপনার ওয়ালমেট তৈরি করাটা বেশ চমৎকার ছিল। একদম দেখার মত হয়েছে পুস এর পরিবার।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য
আপু পুস নিয়ে অসাধারণ একটা ডাই তৈরি করেছেন।আপনার ডাই গুলো সব সময় ভালো লাগে। পুস এর ওয়ালমেট দেখে সত্যি অনেক ভালো লেগেছে। আসলে পুস আমাদের সবার জন্য অনেক প্রিয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য
ক্লে ব্যবহার করে অসাধারণ একটা ওয়ালমেট তৈরি করেছেন। যেটা দেখেই আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আপনার তৈরি করা এই পুসের ওয়ালমেট খুবই দারুণ ছিল। অনেকগুলো পুস এখানে রয়েছে। বিভিন্ন কালারের ক্লে দিয়ে তৈরি করেছেন, যার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে। এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে দারুন লাগবে।
আমার কাছে ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করতে এমনিতেও বেশ ভালো হবে ধন্যবাদ মন্তব্যের জন্য