"🌿 আমার বাংলা ব্লগ 🌾" প্রতিযোগিতা -০৩: "steemit এর সাথে আমার পরিচয়ের প্রথম দিনের অনুভূতি"

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

শুরুতে সবাইকে সালাম জানাই। উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের সঙ্গে আমি আছি @mahamuddipu আজকে আমি যে বিষয় নিয়ে শেয়ার করব স্টিমিটে আমার প্রথম দিনের অনুভূতি সম্পর্কে।

received_220230413274602.jpeg
আমার সেলফি

★★আমি এখন বলব আমার স্টিমিটের সাথে প্রথম দিনের পরিচয়ের অনুভূতি সম্পর্কে:

■যাদের মাধ্যমে আমার স্টিমিট এ আসা:-
প্রথমে আমি কৃতজ্ঞতা জানাবো আমার সেই প্রিয় বড় ভাই @shuvo35 এর প্রতি যার জন্য আমি স্টিমিটের আমার বাংলা ব্লগ এ আসতে পেরেছি। করোনাকালীন সময়ে বাসায় শুয়ে বসে দিন কাটছিল। বাবা-মা তেমন একটা পকেট খরচ দিচ্ছিল না। মাসের ২০-২৫ দিন টাকা ছাড়া চলতে হয়। শুভ এর সাথে আমার প্রায় প্রতিনিয়ত মেসেঞ্জারে কথা হতো। আমার ভালো-মন্দ সহ যাবতীয় সকল বিষয় ভাইয়ের সাথে শেয়ার করতাম। তিনি তখন আমাকে লেখালেখি করে টাকা ইনকাম করার পথ শিখিয়ে দিয়েছিলেন স্টিমিটের আমার বাংলা ব্লগ এর মাধ্যমে।

received_139074814771327.jpeg
মডারেটর শুভ ভাইয়ের সঙ্গে আমার সেলফি

received_912151539585453.jpeg

■আমার প্রথম স্টিমিটে করা পোস্টের অনুভূতি এবং প্রথম পোস্টের সারসংক্ষেপ:-
এখানে জয়েন করার খুব একটা বেশি দিন হয়নি আমার। এ বছরের জুন মাসের ১৪ তারিখে আমি এই ব্লগে প্রথম লেখালেখি শুরু করি। মাতৃভাষা বাংলায় লেখালেখি করার আলাদা একটা মজা রয়েছে। প্রথম যেদিন আমি এখানে পোষ্ট করি তখন নিজেকে একজন লেখক বলে মনে হয়েছিল। অর্থাৎ অন্যরকম ভালো লাগার একটা অনুভূতি কাজ করেছিল। যা লেখার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। ভাইয়ের পরামর্শ মোতাবেক প্রথম দিনে আমি আমার পরিচয় উল্লেখ পূর্বক লেখালেখি শুরু করি।আমার প্রথম দিনের পরিচতি পর্ব পোষ্টের লিংক নিচে দেওয়া হল:
(https://steemit.com/hive-129948/@mahamuddipu/5hmj3f)

received_560145671540931.jpeg

■ স্টিমিট থেকে প্রথম টাকা তোলার অনুভূতি:-
এই ব্লগের মাধ্যমে আমি আমার জীবনের প্রথম টাকা ইনকাম করতে পারি। প্রথম যেদিন আমি টাকা উঠায় সেদিন আমার মনে হয়েছিল আমি একজন উপার্জনক্ষম ব্যক্তি। প্রথম দিন উঠানো টাকার অর্ধেক অংশ আমি নিজের হাত খরচের জন্য রেখে দেই এবং বাকি অর্ধেক অংশ আমি আমার বাবা মাকে দিই। তারাও আমার উপার্জন করা টাকা পেয়ে খুব খুশি হয়েছিলেন।

received_2802137543432443.jpeg

Sort:  
 5 years ago 

ভালো লিখেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য। ধন্যবাদ কমিউনিটির প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।

 5 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।

 5 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা

 5 years ago 

ধন্যবাদ ভাই।

 5 years ago 

আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

 5 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 5 years ago 

ভালো লিখেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65535.22
ETH 1791.47
USDT 1.00
SBD 0.42