ভ্রমণ // হঠাৎ কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই মিরপুর চিড়িয়াখানা ভ্রমণ।(পর্ব-১)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালই আছি। সত্যি বলতে এবার ঈদ উপলক্ষে কোথাও তেমন একটা ঘোরাঘুরি করা হয়নি। তার মেইন কারণ হলো ঈদের আগে এবং পরে মিলিয়ে আমার পরীক্ষা থাকার কারণে কোথাও তেমন একটা ঘুরাঘুরি করতে পারিনি। চিড়িয়াখানায় যাব সেরকম কোন পূর্ব পরিকল্পনাও ছিল না। আমার ছোট কাকা শ্বশুরবাড়ি হল মিরপুর, ঈদ উপলক্ষে তারা তাদের ব্যস্ততার কারণে আমাদের পরিবারকে দাওয়াত দিতে পারিনি তাই তাদের দাওয়াতকে কেন্দ্র করে এই চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া।

গত বুধবার হঠাৎ আব্বুর কাছে একটা ফোন এলো ছোট কাকার শাশুড়ি ফোন দিয়েছিল তিনি আমাদেরকে তাদের বাসায় যাওয়ার জন্য দাওয়াত দিলেন। যেহেতু এর আগের ঈদে তাদের দাওয়াতে আমাদের যাওয়া হয় নাই তাই এইবারের দাওয়াতের গুরুত্বটা আমাদের উপরে বেশি ছিল। যেভাবেই হোক আমাদেরকে যেতেই হবে এরকম বলা হচ্ছিল ছোট কাকার শ্বশুরবাড়ি থেকে এবং ছোট কাকি তো একেবারে বলেই ফেলল এবার যাতে কোনভাবেই মিস না হয়। যেহেতু আমাদের পরিবারটা যৌথ ফ্যামিলি বাবা তো একা আমাদেরকে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সবাইকে নিয়ে দাদা ও দাদুর সাথে পরামর্শ করে গত শুক্রবার যাওয়ার পরিকল্পনা করা হয়। আমাদের পরিকল্পনা মতে আমরা খুব ভোরেই ফজরের নামাজ পড়ে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিব। শুক্রবার আমরা যথারীতি ফজরের পরে সবাই নামাজ পড়ে রেডি হয়ে বের হতে হতে তারপরও সকাল সাতটা বেজে গেল।

20230717_180619_0000.png
[ক্যানবা দিয়ে তৈরি]

এরপর আমরা মিরপুরের উদ্দেশ্যে রওনা হলাম বাসে করে গাজীপুর থেকে সরাসরি মিরপুরের বাস পাওয়া যায়, তো আমরা সেভাবেই বাসে করে মিরপুর চলে গেলাম। যেহেতু খুব ভোরে ভোরে রওনা দিয়েছি তাই রাস্তাঘাট তেমন একটা যানজট ছিল না খুব দ্রুতই আমরা মিরপুরে পৌঁছে গিয়েছিলাম এবং আমাদের টার্গেট ছিল আমরা সেখানে গিয়ে সবাই নাস্তা করব। সেভাবেই তাদেরকেও বলে রাখা হয়েছিল। ছোট কাকার শ্বশুরবাড়ি থেকেও তারা সকালের নাস্তা রেডি করে রেখেছিল। আমরা সবাই গিয়ে হাত মুখ ধুয়ে প্রথমে কিছুটা বিশ্রাম করে নাস্তা করে নিলাম। সকালের নাস্তা শেষ করে আমরা যেহেতু একটু দূর থেকে গিয়েছিলাম অনেকটা ক্লান্ত তাই সবাই মোটামুটি বেশ কিছুটা সময় বিশ্রাম করে নিলাম। এদিকে আমার আব্বু আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যেহেতু সবাইকে নিয়ে কখনো মিরপুর চিড়িয়াখানায় যাওয়া হয়নি তাই দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের সবাইকে নিয়ে চিড়িয়াখানা ঘুরে আসবে। আব্বুর কাছে শুনে তো খুশি হয়ে গেলাম আমারও কখনো চিড়িয়াখানায় যাওয়া হয়নি তাই শুনে খুব ভালই লাগছিল এবং সবাই অনেকটা আনন্দিত যে সবাই চিড়িয়াখানায় যাবে এবং চিড়িয়াখানা দেখবে।

এদিকে ছোট কাকার শ্বশুর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়ার জমজমাট আয়োজন চলছে। বুঝিনি তো ছোট কাকার শ্বশুরবাড়ি বলে কথা আমরা ছেলে পক্ষের আত্মীয় সব মিলিয়ে ভালোই রান্নাবান্না হয়েছে। এদিকে যেহেতু জুমার দিন ছিল সবাই জুমার নামাজ পড়তে চলে গিয়েছে পুরুষরা এবং মহিলারা বাসায় যথারীতি নামাজ আদায় করে যখন সবাই নামাজ শেষ করে আসলো দুপুরের খাওয়া-দাওয়া সম্পূর্ণ করা হলো। খাওয়া-দাওয়া সম্পন্ন করতে করতে তিনটা বেজে গেল। এদিকে আব্বুও সবাইকে রেডি হতে বলল আমরাও মোটামুটি রেডি হয়ে বের হব এমন সময় প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথমে তো ভেবেই নিয়েছিলাম যা এই বুঝি বাধা পড়লো আর যাওয়া হবে না। কিন্তু না বৃষ্টি খুব জোরে হয়েছে তবে খুব দ্রুতই বন্ধ হয়ে গিয়েছে। বৃষ্টি বন্ধ হওয়ার পর আমরা সবাই রেডি হয়ে বের হলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে।

IMG_20230714_154341.jpg

আমরা সবাই মিলে প্রায় ১২ থেকে ১৪ জন ছিলাম। বাসা থেকে নেমে তিনটা অটো ভাড়া করে নিলাম যেহেতু কাছেই ছিল তাই অটো করেই আমরা মিরপুর চিড়িয়াখানায় যাওয়ার জন্য রওনা হলাম। অবশেষে আমরা চিড়িয়াখানায় চলে আসলাম। চিড়িয়াখানার সামনের অংশের মেইন ফটকের বেশ কয়েকটা ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20230714_154324.jpg

IMG_20230714_154408.jpg

এবার আব্বু সবার জন্য টিকেট কেটে নিলো এবং আমরা সে টিকেট দিয়ে এক এক করে সবাই ভিতরে ঢুকে পড়লাম। ঢুকতেই প্রথমে বাম পাশে নজরে পড়ল তথ্য কেন্দ্র এখান থেকে আমরা যে কোন তথ্যই জানতে পারবো যদি আমাদের প্রয়োজন হয়। এরপরে রয়েছে তার আগেই শহীদের স্মৃতি সৌদ তারপর আর একটু সামনে এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম পুরো চিড়াখানার মানচিত্রটি। এই মানচিত্রটি দেখে মূলত কোথায় কি রয়েছে তা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো সেজন্য আমিও একটি ছবি তুলে নিলাম। আপনাদের মাঝেও শেয়ার করলাম যাতে আপনারা গেলেও খুব সহজে কোথায় কি রয়েছে খুঁজে বের করতে পারেন।

IMG_20230714_154947.jpg

IMG_20230714_155000.jpg

IMG_20230714_155251.jpg

IMG_20230714_155037.jpg

এরপর মানচিত্রটার একটা ছবি তুলে নিয়ে আমরা সবাই চিড়িয়াখানার ভিতরে যেতে শুরু করলাম।

লোকেশন

চলবে...........

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার ছোট কাকার শ্বশুরবাড়িতে বেশ ভালই খাওয়া দাওয়া করেছেন। যাইহোক প্ল্যান ছাড়াই মিরপুর চিড়িয়াখানায় রওনা দিলেন। এটা কোন কথা হলো মাত্রই চিড়িয়াখানায় ঢুকে ম্যাপ দেখলেন , আমাদেরকে অপেক্ষা করিয়ে রাখলেন আবার পরবর্তী পর্বের জন্য। ভিতরে কি আছে দেখতে ইচ্ছে করছে কারন আমার কখনো যাওয়া হয়নি মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। যাইহোক আমি কিন্তু পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনারা আপনার ছোট কাকার শ্বশুর বাড়িতে যাওয়া উপলক্ষে হঠাৎ করেই মিরপুর চিড়িয়াখানায় চলে গেলেন ব্যাপারটা বেশ ভালো লাগলো । আসলে এই চিড়িয়াখানায় আমিও দুবার গিয়েছিলাম । পুরানো সেই জায়গাগুলো আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে সত্যি ভীষণ ভালো লাগলো । তবে পশু পাখির দেখা এখনো পাই নি ।পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ধন্যবাদ।

 3 years ago 

চিড়িয়াখানায় গিয়ে আমার কাছে ও বেশ ভালো লেগেছে। আর পশুপাখির দেখা পরবর্তীতে পাবেন। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

পরিবারের সাথে ভ্রমন করা খুবই আনন্দের একটি ব্যাপার পরিবারের সাথে ভ্রমন গেলে অনেক হাসি ঠাট্টা আনন্দ হয়ে থাকে। এবং কোন পরিকল্পনা ছাড়া আপনারা সবাই মিরপুর চিড়িয়াখানায় রওনা দিয়েছেন এবং চিড়িয়াখানায় গিয়ে অনেক আনন্দ করেছেন আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে পরিবারের সাথে ভ্রমন গিয়ে তার আনন্দ আমাদের সাথে শেয়ার করার জন্য পরবর্তী পোস্টের জন্য অপেক্ষায় রইলাম।

 3 years ago 

ঠিকই বলেছেন পরিবারের সবাই একসাথে গেলে হাসি ঠাট্টা আনন্দে সময় কাটাতে বেশ ভালো লাগে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রথমে ধন্যবাদ জানাই ভ্রমণের এই দারুন একটি পর্ব শুরু করার জন্য, যেখানে আপনি চিড়িয়াখানার প্রাথমিক পর্যায়ে একটু আমাদের মাঝে তুলে ধরেছেন। আশা করি পরবর্তী পর্বগুলোতে অনেক কিছু দেখতে পারবো শুরুটা হলো আজ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63032.57
ETH 1660.64
USDT 1.00
SBD 0.42