আল্লাহর উপর বিশ্বাস
মানুষ যখন ভেঙে পড়ে, যখন চারপাশ অন্ধকার হয়ে আসে, তখন সবচেয়ে বড় শক্তির নাম হলো আল্লাহর উপর বিশ্বাস। কারণ আল্লাহ নিজেই বলেছেন, তিনি তাঁর বান্দাদের একা ছেড়ে দেন না। আমরা হয়তো ভুলে যাই, কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না। এই দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যে কষ্ট পায় না। কেউ আর্থিকভাবে ভাঙে, কেউ মানসিকভাবে, কেউ সম্পর্কের আঘাতে, কেউ অসুস্থতায়। কিন্তু প্রশ্ন হলো, এই কষ্টের সময় আমরা কার দরজায় দাঁড়াই? মানুষের? নাকি সেই রবের, যিনি আমাদের সৃষ্টি করেছেন?
আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ! তোমরা নিরাশ হয়ো না। নিশ্চয়ই আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দিই। এই একটি কথাই একজন ভাঙা মানুষকে আবার দাঁড় করানোর জন্য যথেষ্ট। আমরা অনেক সময় ভাবি, আমি খুব খারাপ, আমার দোয়া কবুল হবে না, আল্লাহ হয়তো আমাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু সত্যটা ঠিক উল্টো। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার ওপর নির্ভর করি। মানে, তুমি যেমন ভাবো আল্লাহ তোমার জন্য তেমনই হন। তুমি যদি ভাবো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তিনি করবেন। তুমি যদি ভাবো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন, তিনি অবশ্যই করবেন। তুমি যদি ভাবো, আল্লাহ তোমার কষ্ট দেখছেন তিনি দেখছেন, বরং তার থেকেও বেশি জানেন।
আল্লাহ তাঁর বান্দাদের বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই ডাক বড় কোনো ভাষায় হতে হয় না। চোখের পানি, ভাঙা কণ্ঠ, নীরব দীর্ঘশ্বাস সবই দোয়া। অনেক সময় আমরা চাই সব কিছু এখনই ঠিক হয়ে যাক। কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময় বেছে নেন। হয়তো আজ না, হয়তো কাল না কিন্তু ঠিক সেই সময়, যখন তুমি বুঝবে “হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো ছিল।আল্লাহ বলেন, আমি তোমাদের কষ্ট দেই না, তোমাদের পরীক্ষা করি। পরীক্ষা মানে এই না যে আল্লাহ আমাদের অপছন্দ করেন। বরং পরীক্ষা মানে তিনি আমাদের আরও শক্তিশালী করতে চান। যে কষ্ট তোমাকে কান্নায় ভেঙে দেয়, সেই কষ্টই একদিন তোমাকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দাদের একজন বানাবে যদি তুমি ধৈর্য ধরো।
বিশ্বাস রাখো, যে দরজা আজ বন্ধ, কাল সেটাই খুলে যাবে। যে স্বপ্ন আজ অসম্ভব, আল্লাহ চাইলে সেটাই বাস্তব হবে। যে দোয়া আজ থেমে আছে, সেটা কখনো হারিয়ে যায় না। আল্লাহ তাঁর বান্দাকে কখনো বলেননি, তুমি একা। বরং বলেছেন, আমি তোমার সাথে আছি। তাই হাল ছেড়ো না। ভেঙে পড়লেও নামাজে দাঁড়াও। চোখের পানি ফেললেও আল্লাহর উপর ভরসা ছাড়ো না। কারণ যে আল্লাহ আজ তোমাকে পরীক্ষা করছেন, তিনিই কাল তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন,যেখানে তুমি নিজেই বলবে, হে আল্লাহ, দেরি হলেও তুমি যা করেছো, সেটাই সবচেয়ে সুন্দর। আল্লাহর উপর বিশ্বাস রাখো, কারণ বিশ্বাসই বান্দাকে বাঁচিয়ে রাখে।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: আল্লাহর উপর বিশ্বাস
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!
Congratulations!
Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀
Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U
💪 Supporting the growth of the Steem ecosystem together.
🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
This is an automated message.
Siempre es bueno encontrar palabras que motiven. Me gustó cómo lo dijiste, directo y sin vueltas.