May god bless

in #partiko8 years ago

মাঝে মাঝে কিছু অমোঘ সত্য থেকেও এমন কিছু সদগুণ শেখা যায়, যার ব্যপারে আপাতদৃষ্টিতে মনে হয় যে উক্ত সদগুণের সাথে অমোঘ সত্যটির আপাতঃ কোন সম্পর্ক নেই। যেমন: "মৃত্যু" (অমোঘ সত্য) এবং "প্রবল ইচ্ছাশক্তি" (সদগুণ)।
একটা সময় ছিল, যখন যেটা রাইট মনে হয়েছে, প্রবল ইচ্ছাশক্তি ও পরিশ্রম করে সেটা করে ফেলেছি। আরো স্পেসিফিকালি বলতে গেলে, শুধুই ইচ্ছাশক্তির জোরে। কারন একটি বাংলা প্রবাদে খুব বেশি করে বিশ্বাস করতাম, "ইচ্ছা থাকলে উপায় হয়"।
দুঃখজনকভাবে আমার এই ইচ্ছাশক্তি মিইয়ে গেছে অনেকদিন ধরেই।
কিন্তু আজ মনে হচ্ছে, এই ইচ্ছাশক্তি আবার আমার পক্ষে ফিরিয়ে আনা সম্ভব। কেননা কোন একজনের দ্বারা অনুপ্রাণিত হয়েছি।
মরহুমা জারিন তাসনিম রাফা আপু।
তিনি গতকাল চলে গেছেন পরপারে, অনেককে কাঁদিয়ে, অনেকের দোয়া নিয়ে। আর আমাকে সেই প্রাচীন বাংলা প্রবাদটি মনে করিয়ে দিয়ে। সেই " ইচ্ছা থাকলে উপায় হয়" প্রবাদটি।
হয়ত আল্লাহ তাঁর হায়াত রাখেননি, এজন্য তাঁর উপায় হয়নি। কিন্তু তিনি যেভাবে বাঁচতে চাওয়ার প্রবল ইচ্ছা নিয়ে শেষ পর্যন্ত প্রাণপণে লড়ে গেলেন, তাতে আর কেউ না হলেও আমি মুগ্ধ, আমি অনুপ্রাণিত। দ্যাটস দা স্পিরিট। আমার সেই পুরনো অভ্যাস, সেই প্রবল ইচ্ছাশক্তিকে আমি সামান্য হলেও আবার অনুভব করতে পারছি।
যদি কখনো এই ইচ্ছাশক্তির জোরে মানবজাতির কল্যানে আসতে পারি, তাহলে আল্লাহ যেন আমার উক্ত ভাল কাজগুলোর নেকীর কিছু অংশ মরহুমাকে দান করেন। আমিন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আপনাকে কবুল করে নেন, আপনার হিসাব সহজ করে দেন, জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌছে দেন। আমিন।

Posted using Partiko Android

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63858.62
ETH 1839.66
USDT 1.00
SBD 0.38