"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in All In One5 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আপনাদের মাঝে আমার লেখা কিছু অনু কবিতা শেয়ার করলাম। এই কবিতা গুলোর মাধ্যমে আমি আমার মনের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছি। তাই তো সময় পেলে কবিতা লেখা শুরু করে দেয়। আজকে আপনাদের মাঝে আমার লেখা চারটি অনু কবিতা শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে আশা করি আপনাদের ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

সময় থামে না কারও জন্য,
চলে নিজের নিয়মে।
কেউ হারায়, কেউ গড়ে উঠে
এই চলমান ভুবনে।
আজকের কষ্ট আগামীর শিক্ষা,
আজকের কান্না শক্তি,
সময়ের পথে হাঁটতে হাঁটতেই
মানুষ শেখে জীবনের ভক্তি।

অনু কবিতা-২

নীরবতারও এক ভাষা আছে,
যা শব্দ ছাড়াই কথা বলে।
ভাঙা হৃদয়ের দীর্ঘশ্বাসে,
অব্যক্ত কষ্ট গোপনে জ্বলে।
সব বলা যায় না উচ্চারণে,
কিছু ব্যথা চোখেই ভাসে,
নীরবতার সেই ভাষাতেই
হৃদয় সত্য কথা বলে আসে।

অনু কবিতা-৩

অন্ধকার যত গভীর হোক,
একটুখানি আলো রয়।
ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপে
আশা আবার জন্ম নেয়।
শেষ বলে কিছু নেই জীবনে,
যতক্ষণ শ্বাস বাঁচে,
আশার প্রদীপ জ্বালিয়ে রাখলে
পথ নিজেই আলো পায়।

অনু কবিতা-৪

মানুষ মানেই ভুলে ভরা,
তবু সে ভালোবাসে।
হাজার কষ্ট বুকে নিয়েও
হাসি মুখে সাজে।
স্বার্থে-অস্বার্থে দ্বন্দ্বে গড়া
এই মানব জীবন
ভুলের মাঝেই সত্য খুঁজে
চলে মানুষের মন।

fox-ga73d03b37_1920.png

source

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
Loading...

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60118.21
ETH 1573.41
USDT 1.00
SBD 0.42