ভেন্ডি বা, ঢেঁড়স চাষ পদ্ধতি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, ভেন্ডি বা, ঢেঁড়স চাষ পদ্ধতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000046632.jpg

ঢেঁড়স আমাদের সকলের খুবই পরিচিত সবজি । সাধারণত শীতকালে ঢেঁড়স বেশি উৎপাদন হয়ে থাকে। তবে সারা বছর ধরে পাওয়া যায় । আমাদের দেশে ঢেঁড়স ব্যাপক চাষাবাদ করা হয়ে থাকে । ঢেঁড়স ভাজি পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না। ঢেঁড়স মাছ দিয়ে রান্না করা যায় । তাছাড়া ঢেঁড়স দিয়ে নানা রকম খুবই মজাদার এবং সুস্বাদ রেসিপি তৈরি করা হয়ে থাকে। ঢেঁড়সের অনেক পুষ্টিগুণ রয়েছে। মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ঢেঁড়স কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

প্রয়োজনীয় উপকরণ সমূহ:-

১ - জমি
২ - বীজ
৩ -কোদাল
৪ -রাসায়নিক সার (ইউরিয়া, টিএসপি, এমপি বা পটাশ, ফসফেট)।
৫ -জৈব সার (গরুর গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, তরু তরকারী কাটার পর অবশিষ্ট অংশ, ছাই) ।
৬ -লাঠি
৭ -পানি মটর ইত্যাদি।

আমি যেভাবে ঢেঁড়স চাষ করেছি তার বিবরণ :-

↘️ধাপ :- ১↙️

IMG_20240831_161609.jpg

  • প্রথমে আমি আমাদের প্রায় ৫ শতাংশ জমি পাওয়ার টিলার দিয়ে তিন চাষ দিয়েছি। তারপর লাঠি দিয়ে ভেঙ্গে মাটি গুলোকে খুব ভালো করে ঝুরঝুরে করে নিলাম। ৫ শতাংশ জমির মধ্যে অর্ধেক জমি ঢেঁড়স চাষের জন্য নির্বাচন করলাম।

↘️ধাপ :- ২↙️

IMG20231101095925.jpg

IMG20240107165201.jpg

  • এখন আমি জমিতে পরিমাণ মতো রাসায়নিক সার ( ইউরিয়া, এমপি বা পটাশ, ফসফেট সার) প্রয়োগ করছি। সার গুলো একসাথে মিশিয়ে জমিতে সমান ভাবে ছিটিয়ে দিলাম।

↘️ধাপ :- ৩↙️

IMG20240109173415.jpg

  • এখন আমি জমিতে জৈব সার (গরুর গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, তরু তরকারী কাটার পর অবশিষ্ট অংশ, ছাই) প্রয়োগ করছি। জমি নির্বাচন করা শেষ হয়েছে।

↘️ধাপ :- ৪↙️

1000046609.jpg

  • আমি বীজ ভান্ডার থেকে ঢেঁড়সের এক প্যাকেট বীজ নিয়ে আসলাম। তারপর বীজ গুলো ১২ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। বীজ পানিতে ভিজিয়ে রাখার পরে দ্রুত অঙ্কুরোদ দম হয়ে থাকে। তার কারণ পানিতে ভিজিয়ে রাখলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG_20240903_213653.jpg

*এখন আমি সারিবদ্ধ ভাবে এক ফুট পরপর ঢেঁড়সের বীজ বপন করে দিলাম।

↘️ধাপ :- ৬↙️

1000046612.jpg

  • প্রায় দশ দিন পর ঢেঁড়সের চারা উঠেছে।ঢেঁড়সের চারা দিন দিন বেড়ে উঠছে। ঢেঁড়সের চারা বেড়ে উঠছে দেখে খুব ভালো লাগলো আমার।

↘️ধাপ :- ৭↙️

1000046614.jpg

IMG20240310112619.jpg

*ঢেঁড়স গাছের চারা দিন দিন বড় হচ্ছে।

↘️ধাপ :- ৮↙️

IMG_20240903_215320.jpg

  • ঢেঁড়স গাছ দিন দিন বড় হচ্ছে। আমি গাছের চারপাশের আগাছা পরিষ্কার করে নিলাম। ঢেঁড়স গাছে আমি মটর দিয়ে প্রতি সপ্তাহে একদিন পানি দিলাম।

↘️ধাপ :- ৯↙️

1000046617.jpg

IMG20240329091257 (1).jpg

  • ঢেঁড়স গাছে অনেক ফুল আসছে। ঢেঁড়স ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে । ফুল গুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

1000046625.jpg

IMG20240329091250.jpg

গাছে বেশ ঢেঁড়স ধরতেছে। আসলে ঢেঁড়স দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। দীর্ঘ অপেক্ষা করার পর কাঙ্ক্ষিত ঢেঁড়স ধরতেছে। প্রতিটি গাছে প্রচুর পরিমাণ ঢেঁড়স ধরতেছে।

IMG20240329092701.jpg

IMG20240329092709.jpg

IMG20240329092839.jpg

IMG20240329092859.jpg

নিজে উৎপাদিত কোন ফসল অধিক পরিমাণ উৎপাদন করে তার অনুভূতি সত্যি বেশ অসাধারণ হয়ে থাকে। সবজি সতেজ ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে বেশ ভালো লাগবে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকৃষি (শাকসবজি উৎপাদন)
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি কৃষি সম্পর্কিত অন্য কোন পোস্ট উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

এরকম পোস্ট আমাদের কারো কারো জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকে বারান্দায় না বাসার ছাদে সবজি লাগাতে চায় তারা এই পোস্টটি দেখে খুবই উপকৃত হবে। কারণ এই পোস্টে আপনি খুবই সুন্দর ভাবে ঢেঁড়স চাষ করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই পদ্ধতি অনুসরণ করে ঢেঁড়স চাষ করলে আশা করি ভালো ফলন পাওয়া যাবে।ঢেঁড়স চাষ করার পদ্ধতি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

ঢেঁড়স চাষ পদ্ধতি দেখে, এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ জানাই ।

 2 years ago 

ভেন্ডি বা, ঢেঁড়স চাষ পদ্ধতি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে ধাপে ধাপে শেয়ার করলেন। এই পদ্ধতি গুলো দেখে আমিও চাষাবাদ করা শিখে নিলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি প্রায় সময় নানা রকমের সবজি চাষের পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেন।এটা বেশ ভালোই লাগে।নিজের হাতে লাগানো সবজি একটু বেশীই ভালো লাগে খেতে।চমৎকার লাগলো আপনার শেয়ার করা পদ্ধতি পড়ে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জি আপু নিজের জমির সবজি একটু বেশীই ভালো লাগে খেতে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার শেয়ার করা কৃষি বিষয়ক এই পোস্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা চাষ পদ্ধতি খুবই ভালোভাবে ধারণা লাভ করতে পারি। যেহেতু আমরা সকলে গ্রাম অঞ্চলে বাস করি তাই এই ধরনের জিনিস শিখে রাখা খুবই জরুরী।

 2 years ago 

কৃষি বিষয়ক এই পোস্ট গুলো আপনার কাছে অনেক বেশি ভালো লাগে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

বেশ দারুন একটি পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভেন্ডি বা ঢেঁড়স আমাদের পুকুরপাড়ের বাগান গুলোতে চাষ করে থাকি। তবে খুবই অল্প পরিমাণ নিজেদের খাওয়ার জন্য। আজকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এই সবজি চাষ করতে হয় তা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

এতো দুর্দান্ত মন্তব্য করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাইয়া এর আগেও আপনি অনেকগুলো সবজি চাষের পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছিলেন ভীষণ ভালো লেগেছিল। আমাদের বাড়িতেও ফাঁকা জায়গাতে ঢ়েরস সহ বিভিন্ন সবজি চাষ করা হয়। আপনি আজকে খুবই সুন্দর ভাবে ভেন্ডি বা ঢেরস চাষ পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভাই এর আগেও আমি অনেকবার খেয়াল করেছি আপনি বিভিন্ন ফসলের চাষ পদ্ধতি আমার বাংলা ব্লগে শেয়ার করেন এটা দেখে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আজকে আপনি ঢেঁড়স চাষ পদ্ধতি করেছেন দেখে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্ট গুলো দেখার জন্য। ভালো থাকবেন ভাই।

 2 years ago 

আপনার মাঝে মধ্যে এ ধরনের পোস্টগুলো দেখতে আসলেই ভালো লাগে। ঢেঁড়স চাষের প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ঢেঁড়স সবজিটা বেশ ভালোলাগে খেতে। আর এই সবজির ফুলটা ও ভীষণ সুন্দর দেখতে। আপনি দারুন ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু, ঢেঁড়স সবজি ফুল দেখতে খুবই সুন্দর । ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সবজি চাষের পদ্ধতি দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। অনেকেই আছেন সঠিক মাত্রায় সবজি চাষ করতে পারেনা। সঠিক নিয়মে যদি কোন কিছু চাষ করা হয় তাহলে ভালো ফলন পাওয়া যায়। আপনার পোস্ট দেখে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

🌸💕

শুধু আমার ভালোবাসা দ্বারা আপনার প্রতি অফুরন্ত ভালোবাসা 🌹

এই টিপুয়ের গাছের মধ্যে, আমাকে নিজেদেরে খুজে পেতে বলা হচ্ছে, এটি স্থানীয় শ্রোতাদের কাছেও ঘনিষ্ঠভাবে আগ্রহী।

আমি অপেক্ষা করছি সেই এক লোকের কাছে যিনি নিজেদেরে তার ভালোবাসার পথে গাড়ি চালাবেন, অন্যদেরে আকর্ষিত করবেন।

এটা ছিল নিজেদেরে পরিচিত এমন সারী, ইহা ভোরে শুরু হয় এবং শেষ হলো দুপুরে। সকালে আমি রান্না, ভাত, দই, মাছ রন্ধন এবং শেষ হলো গাড়ী চালান।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64198.23
ETH 1820.91
USDT 1.00
SBD 0.38