একটি আনন্দময় বিকেলের আড্ডা।।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আসসালামু আলাইকুম/আদাব
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে একটি বিকেলের আড্ডা শেয়ার করবো। বিকেলটি হলো গত ঈদুল ফিতরের। ঈদের একদিন পর পরিবারের সাথে চমৎকার একটি বিকেল কাটাই। ভাবলাম আজকে আপনাদের সামনে সেই বিকেলের আড্ডাটি তুলে ধরি। তো চলুন শুরু করা যাক।

IMG_20230423_175332.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

গত রোজার ঈদের পরের দিন পরিবারের সবাই মিলে আমরা নীলফামারী সাইফুন এ আড্ডা দিতে যাই। সবাও মিলে খুব মজার সময় পার করেছি। বিকেল চারটার পরে একটি অটো নিয়ে সবাই মিলে সাইফুন এর উদ্দেশ্য রওনা দেই। মাত্র ১০-১৫ মিনিটের মতো লাগে আমাদের বাসা থেকে। কিছুক্ষণ পরেই আমরা সাইফুনে পৌছে যাই। সাইফুনের প্রাকৃতিক সৌন্দর্য যে কারো মনকে আকৃষ্ট করবে।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

IMG_20230423_180504.jpg

IMG_20230423_180130.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

সাইফুন হলো ক্যানেল ধরনের অর্থাৎ মাঝখান দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে এবং এর দুইদিক দিয়ে রাস্তা আর রাস্তার দু'পাশে রয়েছে গাছ, যেখান থেকে খুব সুন্দর বাতাস যেন আমাদের মনকে ভালো করে দেয়। আমরা সকলেই ক্যানেলের ধারে বসে অনেকক্ষণ আড্ডা দিই, ছবি তুলি।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

IMG_20230423_180633.jpg

IMG_20230423_171510.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

পরিবারের সাথে কাটানো মুহুর্তগুলো আসলেই জীবনের শ্রেষ্ঠ সময়। পরিবারের মানুষদের সাথে বসে আড্ডা দিলে মন ভালো হয়ে যায়। আমরা সবাই মিলে অনেক আড্ডা দেই, মজা করি, ছবি তুলি, ঘুরাঘুরি করি। এরকম আনন্দময় বিকেল খুব কম সময়েই কাটানো যায়। পরিবারের সাথে বসে আড্ডা দাওয়ার মধ্যে একটি আলাদা অনুভূতি রয়েছে, রয়েছে আত্মিক শান্তি।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

IMG_20230423_180609.jpg

IMG_20230423_173044.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

মা, নানি, আন্টি, বড় ভাই, খালাতো বোন, মামাতো বোন এদের নিয়ে জমে উঠে আমাদের বিকেলের আড্ডা। সবাই মিলে অনেক বেশি মজা করি আমরা। বসে আড্ডা দিতে দিতে বাদাম, ঝালমুড়ি খাই। খুবই সুন্দর সময় পার করছিলাম। আসলেই অনেক সুন্দর ছিলো বিকেল টা। তারপর সন্ধ্যার আগে একটি অটো নিয়ে সবাই মজা করতে করতে বাড়ি ফিরে আসি।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

IMG_20230423_180704.jpg

IMG_20230423_171605.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

এভাবেই শেষ হয় আমাদের বিকেলের আড্ডা। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের বিকেলের আড্ডাটি। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।

New_Benner_ABB.png

🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

পরিবারের সাথে কাটানো সময় গুলো সত্যিই অনেক আনন্দমুখর হয়ে থাকে।আমার পরিবারের সাথে কাটানো সময় গুলোই আমার কাছে শ্রেষ্ঠতম সময় মনে হয়।সত্যিই সেদিন বিকেলের আড্ডাটা ছিল অনেক বেশি আনন্দমুখর।♥♥

 3 years ago 

ভাই আপনি ঠিক বলেছেন, পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো আসলেই জীবনের শ্রেষ্ঠ সময়। আমার কাছে পরিবারের সাথে ঘুরে বেড়াতে, তাদের সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগে। তাই আপনার পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্তটুকু দেখে ভীষণ ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাই, একটি আনন্দময় বিকেলের আড্ডা নিয়ে আপনার সুন্দর অনুভূতিটুকু শেয়ার করার জন্য।

 3 years ago 

পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সব সময় ভালো হয়। সেটি ঘরের ভেতরেই হোক অথবা বাইরে। আপনারা সাইফুন নামক খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছেন দেখছি। ক্যানেলটি খুব চমৎকার এবং পরিস্কার পানি।ক্যানেলের এরকম ক্যানেলের পাশ দিয়ে হেঁটে যেতে অসম্ভব ভালো তো লাগবেই। তাছাড়া আপনার আনন্দের বেশ কিছু ছবি ও শেয়ার করেছেন। কিছু পরিচিত মুখ। যা দেখে আসলেই ভালো লাগলো।

 3 years ago 

বাহ! প্রথমে তো চিনতে পারি নাই বিডি হিরো কে। পুরো পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি তো শিপু। বেশ ভালই লাগলো আপনি আমার বাংলা ব্লগে জয়েন করেছেন। অসাধারণ একটি জায়গায় ব্লগিং যাত্রা শুরু করলেন। বেশ ভালই লাগলো পরিবারের সবাইকে নিয়ে ঘোরাঘুরি করছেন। সাইফুন জায়গাটি বেশ সুন্দর লাগছে আমার কাছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনার ব্লগিং যাত্রা যেন খুব সুন্দর ভাবে যায়।

 3 years ago 

গত রোজার ঈদের পরের দিন আপনারা সবাই মিলে নীলফামারী সাইফুনে আড্ডা দিতে গিয়েছিলেন। দেখে বুঝতে পারছি সবাই মিলে বেশ ভালো মুহূর্ত কেটেছিল। এভাবে বিকেল বেলায় ঘোরাঘুরি করতে ভালোই লাগে। আর যদি হয় ঈদের পরের দিন তাহলে তো কোন কথা নেই। ঈদ উপলক্ষে এই জায়গাটিতে গিয়েছিলেন আপনারা। সবার হাসি খুশি মুখ দেখে অনেক বেশি ভালো লাগলো। সব মিলিয়ে আপনার পোস্ট বেশ ভালোই উপভোগ করলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39