"কৃষ্ণসায়র ফুলমেলা"(অ্যাডেনিয়াম ফুলের ফটোগ্রাফি পর্ব : 16)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
অ্যাডেনিয়াম ফুলের ফটোগ্রাফি পর্ব : 16
এখন গ্রীষ্মকাল চলছে।আর এখন যেহেতু বৈশাখ মাস চলছে তাই সবসময় কালবৈশাখী ঝড় লেগেই আছে।যাইহোক তবে আমি এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম শীতকালেই।কারণ শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে সত্যিকারের নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মেলা থেকেই আমি অনেক নতুন নতুন ফুলের সঙ্গে পরিচিত হয়েছিলাম।তেমনি এই অ্যাডেনিয়াম ফুলটিও।আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও অ্যাডেনিয়াম ফুলের ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---
অ্যাডেনিয়াম ফুলের ফটোগ্রাফি:
এটা হচ্ছে লাল রঙের অ্যাডেনিয়াম ফুল।যেগুলো বিভিন্ন রঙের ও প্রজাতির হয়ে থাকে।কিছু অ্যাডেনিয়াম ফুল মাইকের মতো হয়ে থাকে আবার কিছু ফুল গোলাপের মতো আকৃতির হয়ে থাকে।এইজন্য এটি "মরুভূমির গোলাপ" নামে পরিচিত।
এটা হচ্ছে গোলাপি রঙের অ্যাডেনিয়াম ফুল।এই ফুলগুলো মাইক আকৃতির ও পাঁচ পাপড়িবিশিষ্ট হয়ে থাকে।এই আকৃতির ফুলগুলি খুবই সুন্দর দেখতে হয় এবং কান্ডগুলি মোটা ও রসালো হয়ে থাকে।এটি উষ্ণ ও শুষ্ক অঞ্চলে জন্মায় বলে একে মরু ফুল বলে।
এই অ্যাডেনিয়াম ফুলটি লাল রঙের।যেটি দেখতে একেবারেই গোলাপ ফুলের মতোই আকৃতি ছিল।তবে এই ফুলের গাছগুলো মানুষের কাছে বেশি জনপ্রিয় ও আকর্ষণীয়।এই জাতীয় ফুলগুলো বিশেষ করে লাল, গোলাপী ও সাদা রঙের হয়ে থাকে।
অ্যাডেনিয়াম ফুল গাছগুলো খরা সহনশীল এবং কম জলের প্রয়োজন হয়।এই ফুলগুলি বসন্ত থেকে গ্রীষ্মকালে বেশি ফোটে।এই ফুল গাছে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না।অতিরিক্ত জল দিলে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
এই ফুল গাছে সূর্যের আলো খুব প্রয়োজন হয়। অতিরিক্ত ঠান্ডায় এই গাছের ক্ষতি হয়।বিভিন্ন বাগান কিংবা ঘরের শোভাবর্ধনে অ্যাডেনিয়াম ফুল গাছ বেশ উপযোগী।কিছু প্রজাতির অ্যাডেনিয়াম ফুল থেকে আবার বীজ সংরক্ষণ করা হয়।
আমার মতো অনেক মানুষই এখানে ছবি তুলতে ব্যস্ত ছিল।আসলে নতুন ধরনের ফুলগুলো দেখে খুবই ভালো লাগছিলো।মজার বিষয় হচ্ছে এর গাছগুলি প্রথম দেখে আমি ভেবেছিলাম এগুলো বনসাই গাছ।কারন এর গাছের গুঁড়িগুলি ছিল বেশ মোটা ও পেঁচানো আকৃতির।
একেকটি অ্যাডেনিয়াম ফুল গাছের গুঁড়ি একেক রকম ছিল।সবগুলোই রসালো ও মোটাযুক্ত ছিল।গাছগুলির সারিতে একটি কাগজের উপর ফুলের নামসহ লেখা ছিল।তাছাড়া কোনটি প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে সেটাও দেওয়া ছিল।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1922158073436635365
https://x.com/green0156/status/1922205544837701886
https://x.com/green0156/status/1922205798559576263
@green015, puss ব্যালান্স লো। দ্রুত রিচার্জ করো, নাহলে ভোট মিস যাবে।
হ্যাঁ দাদা,করে দিয়েছি।আসলে puss ব্যালেন্স কয়েকদিন ধরে দেখা যাচ্ছিলো না তো এইজন্য লো হয়ে গিয়েছে।ধন্যবাদ দাদা😊.
টুইটার লিংক
ফুলের নামটা বেশ অদ্ভূত । অ্যাডেনিয়াম প্রথমবার শুনলাম নামটা। পাশাপাশি গঠনশৈলি টাও বেশ আলাদা। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে আপু আমাদের সাথে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
আসলেই আলাদা ধরনের ফুল ভাইয়া, আমিও নতুন পরিচিত হলাম।ধন্যবাদ আপনাকে।