অ্যাক্রলিক পেইন্টিংঃপাহাড়, ঝর্ণা ও সমুদ্রের অপরূপ দৃশ্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে নতুন একটি কাজ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি পেইন্টিং ৷ এই পেইন্টিং গুলো করতে ভীষণ ভালো লাগে। এগুলো সতর্কতার সাথেই সম্পূর্ণ করতে হয় বিশেষ করে যথার্থ রং নির্বাচন করার ক্ষেত্রে । আজকের পেইন্টিং টি হলোঃ পাহাড়, ঝর্ণা ও সমুদ্রের অপরূপ দৃশ্যের পেইন্টিং। অ্যাক্রলিক পেইন্টিং করতে ভালো লাগে আমার। কিন্তু এই আর্ট গুলো সময় এর অভাবেই করতে পারিনা। বিশেষ করে বাচ্চারা ঘরে থাকলে সব এলো মেলো লাগে৷ যখন কেউই ঘরে থাকেনা তখনই পেইন্টিং করতে বসি।
এই পেইন্টিংটিতে চাঁদনী রাতের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

আশা করছি আর্ট টি ভালো লাগবে। আমি নিচে অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂

আর্ট এর ফাইনাল লুক

IMG-20231220-WA0051.jpg

IMG-20231220-WA0054.jpg

IMG-20231220-WA0055.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • আর্ট পেপার
  • অ্যাক্রলিক রং
  • তুলি

IMG-20231220-WA0064.jpg

প্রথম ধাপ
  • প্রথম আমি নীল রং নিয়ে সমান্য রং করে নিলাম।

IMG-20231220-WA0062.jpg

দ্বিতীয় ধাপ
  • তারপর পুরো পেপার এ রং করে নিলাম।

IMG-20231220-WA0063.jpg

তৃতীয় ধাপ
  • এখন কালো রং দিয়ে রং করা শুরু করলাম।

IMG-20231220-WA0061.jpg

চতুর্থ ধাপ
  • এখন কালে রং দিয়ে পাহাড় এঁকে নিলাম।

IMG-20231220-WA0060.jpg

পঞ্চম ধাপ
  • পাহাড়ের পিছনে চাঁদ এঁকে নিলাম।

IMG-20231220-WA0059.jpg

ষষ্ঠ ধাপ
  • এখন সাদা রং দিয়ে ঝর্নার আঁকা শুরু করলাম।

IMG-20231220-WA0058.jpg

সপ্তম ধাপ
  • এখন ঝর্ণা আঁকা শেষ করলাম ও নিছে পানির ছিটেফোঁটা দিলাম।

IMG-20231220-WA0057.jpg

অষ্টম ধাপ
  • এখন পাহাড়ের মধ্যে কিছু সবুজ প্রকৃতি ঝর্ণার পাশে এঁকে নিলাম।

IMG-20231220-WA0056.jpg

সর্বশেষ ধাপ
  • আর্ট সম্পূর্ণ করার পর কর্ণারে আমি আমার সিগনেচার দিয়ে দিলাম।

IMG-20231220-WA0050.jpg

IMG-20231220-WA0052.jpg

IMG-20231220-WA0053.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই আর্ট এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য❣️❣️
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু সকালে আমার পোস্টে কমেন্ট করে বলেছিলেন আমার পেইন্টিং এর মতো পেইন্টিং করেছেন। আমি বলবো আমার থেকে আপনার এই পেইন্টিং অসাধারণ হয়েছে। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার পেইন্টিং দেখে মনে হচ্ছে একদম বাস্তবের দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

না না আপু আমার কাছে আপনার পেইন্টিংটা একটু বেশি ভালো লেগেছিল আসলেই।

 3 years ago (edited)

আপনাদের এত কৃত্রিম ক্রিয়েটিভিটি দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। পোস্ট দেখে তো ভাষা হারিয়ে ফেলেছি। এক কথা বলে দিচ্ছি জাস্ট ওয়াও। আমার কাছে পেইন্টিং টি অনেক ভালো লেগেছে আপু। দেখে মনে হচ্ছে যে আপনি কোন আর্টিস্ট ট্রেনিং করা মাস্টার। খুবই সুন্দর হয়েছে আপু আপনার করা পে্ইন্টিং টি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হায় হায় আপু পাগল হইয়েন না পরবর্তীতে কি হইব?

 3 years ago 

পাহাড় ঝর্ণা এবং সমুদ্রের খুবই সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।
বিশেষ করে চিত্রের কালার কম্বিনেশন টা অসাধারণ ভাবে ফুটেছে

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপু যদিও বাস্তবে এমন দৃশ্য এখনো দেখা হয়নি। তবে আপনার পেইন্টিং এর মাধ্যমে পাহাড়, ঝর্ণা ও সমুদ্রের অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আপু আপনার প্রশংসা করতে হয়। নিখুঁত ভাবে পুরো কাজটি কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনার এধরনের ভিন্ন রকম পোস্ট গুলো দেখার অপেক্ষায় থাকি। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাস্তবে এখনো দেখা হয়নি কিন্তু আপনি আমার পেইন্টিং এর মাধ্যমেই দেখে ফেললেন। আমার জন্য আসলেই খুবই ভালো লাগার মত একটি মন্তব্য।

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্যের অংক করা চিত্রগুলো দেখলেই যেন আমি মুগ্ধ হয়ে যাই। আর আপনি যেভাবে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে। পাহাড় ঝর্ণা একত্রিত ভাবে দারুন ভাবে আপনার চিত্রতে ফুটিয়ে তুলেছেন।

 3 years ago 

আমার এই ছোট কাজের মাধ্যমে আপনাকে মুগ্ধ করাতে পেরে আমি খুবই আনন্দিত।

 3 years ago 

পাহাড়, সমুদ্র, ঝর্ণা একটি চিত্রে খুবই চমৎকার লাগলো।আপনি রঙতুলির ছোঁয়ায় খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার আর্ট করা চিত্রটি আমার কাছে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি চমৎকার ভাবে তুলে ধরার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি এই দৃশ্য৷ সবগুলো সুন্দর দৃশ্য আপনার এই আর্টের মধ্যে একসাথে দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ খুবই সুন্দরভাবে আপনি পাহাড়, ঝরনা ও সমুদ্রের সবগুলো দৃশ্যকে একসাথে এখানে সংমিশ্রন দিয়েছেন৷

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার এই অসাধারণ মন্তব্যের জন্য

 3 years ago 

যেই কোন ধরনের পেইন্টিং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। খুবই দুর্দান্ত পেইন্টিং করেছেন। আমি মাঝে মাঝে জল রং দিয়ে পেইন্টিং করে থাকতাম। এখন ব্যস্ততার কারণে পেইন্টিং করা হয়ে ওঠে না। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে পাহাড়, ঝর্ণা ও সমুদ্রের অপরূপ দৃশ্য পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং দেখতে সত্যি বেশ চমৎকার লাগছে। অ্যাক্রলিক রং দিয়ে পেইন্টিং উপস্থাপন বেশ অসাধারণ হয়েছে। এত দুর্দান্ত পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আসলে ব্যস্ততার কারণেই সব সময় এই ধরনের পেন্টিং গুলো করে ওঠা হয় না। তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি যদিও অনেকদিন পর পেইন্টিং করতে বসেছিলাম । তবে অনেকদিন আপনার পেইন্টিং দেখিনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64946.62
ETH 1941.30
USDT 1.00
SBD 0.37