একমুঠো নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা শুধু তোমার জন্য।

in Account Booster 👍4 years ago

IMG-20220202-WA0010.jpg

(মেঘের দেশ)

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। জীবনের বিভিন্ন উত্থান পতনের মাঝে কিছু মানুষ এবং মুহূর্ত মনকে ছুঁয়ে যায়।
চলার পথে সময় অসময় বহু মানুষের সংস্পর্শে আমরা আসি।

কিছু মানুষ মনে থাকে আবার কিছুজন মাথায়, কখোনো কখোনো বহু কিছু হারিয়ে যায় সময় এবং পরিস্থিতির চাপে।

সময় এবং পরিস্হিতি আমাদের বলে দেয় কোন সম্পর্কটা টিকে থাকবে আমাদের সাথে আজীবন আর কোনটা শেষ নিশ্বাসত্যাগ করবে সময় এর আগেই।

আমি আমার ছোট্ট অভিজ্ঞতা দিয়ে বলতে পারি সবসময যে রক্তের সম্পর্ক আপন হয় এটা একেবারেই সত্যি নয়।

এমন অনেক কঠিন পরিস্হিতি আসে যখন বোঝা যায় কোন মানুষটা আপনাকে সত্যিই বোঝে এবং আজীবন আপনার সঙ্গ দেবে যেকোনো লড়াইতে।

IMG-20220202-WA0011.jpg

আমার জীবনে বিগত সাত বছর ধরে এমন একটি মানুষকে আমি পেয়েছি, যার উদ্দেশ্যেই আমার আজকের এই লেখা।

আমি সেই মানুষটির কাছ থেকে জীবনের অনেক শিক্ষা আজও শিখি।
কোনটা ধরে রাখতে হয় আর কোনটি বিসর্জন দিতে হয়, সেটাও আমার শেখা এই মানুষটির কাছে।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sJPRsjqhH4JUWhJ1vDPE5CGsGcmKgeHw174eWPdhBkKQLMdiBRH5FL6We39oMv7u1oP8okdXf2hcmu5P3WUc1HcXe29XQdbHmLA.jpegqjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZenZkxUHurYwyq84cTA9owngQcS4Ag6HysuSztRGyykm4NkpSKvQDvgfrSFpUxRksLdcG3xKHFBk.png

IMG-20220202-WA0012.jpg

একটা অভিজ্ঞতা আমার বেশ ভালো ভাবেই হয়েছে এই জীবনে, সেটা হলো সব সম্পর্ক শেষ পর্যন্ত টেকে না; কেবল টেকে সেইসকল সম্পর্ক যেখানে বোঝার মতো, মেনে নেবার মত বড় হৃদয় আছে।

ভালোবাসলে, স্নেহ করলে বা সন্মান করলে তার যথাযোগ্য মর্যাদা দেবার এবং সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখার মনের জোর আছে।

আমার জীবনে হয়তো এমন মানুষের সংখ্যা কম কিন্তু যে কজন আছে তাঁরা লক্ষ মানুষের সমান।
মনের মানুষ সবার জীবনেই আছে কিন্তু মন বোঝে এমন একজন মানুষকে পেয়ে আমি ধন্য।

IMG-20220202-WA0013.jpg

সামান্য ক্ষমতার অধিকারী আমি, আমার নেই, ধন- সম্পদ এর প্রাচুর্য্য। তবে আমি দিতে পারি, বিশ্বাস, আস্থা, সততা।

নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে পারি। নতুনকরে বলার নেই কারণ মানুষটি সাত বছর ধরে জেনে গেছে আমি কষ্ট নিতে জানি, দিতে নয়; আমি ঠকতে জানি ঠকাতে নয়।

আজ তোমার জন্য এই সাত বছরের অটুট সম্পর্কের পূর্তিতে পাঠালাম সুবিশাল নীলাকাশ আর সাদা মেঘের ভেলা যাতে করে আমার মনের গভীর ভালোবাসা ও সন্মান পাঠালাম।

আর সব বন্ধুদের জন্য রইল শুভকামনা আগামী দিনগুলির জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন।

আজ চলি আবার কাল চলে আসবো আপনাদের টানে; অন্য কোনো অনুভুতি অথবা কোনো জীবনের শিক্ষা নিয়ে, বা অন্য কিছু! নাই বা বললাম সেটার কথা আজ!

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sJPRsjqhH4JUWhJ1vDPE5CGsGcmKgeHw174eWPdhBkKQLMdiBRH5FL6We39oMv7u1oP8okdXf2hcmu5P3WUc1HcXe29XQdbHmLA.jpeg

IMG_20210813_110050.png
qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZenZkxUHurYwyq84cTA9owngQcS4Ag6HysuSztRGyykm4NkpSKvQDvgfrSFpUxRksLdcG3xKHFBk.png

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 64836.50
ETH 1769.77
USDT 1.00
SBD 0.42