রবিবারের আড্ডা - পর্ব ১১০ | জীবনের গল্প - পর্ব ১৫

in আমার বাংলা ব্লগlast year

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JNtCu4gnLgjCAoeFLeGcMBiMGewp5npKN9VgJEvyvGBqxGQDof2xSZS4gxZu8rL7Wmmk63QUXrffMu9LuQxoa8dYVMhei1ta.png

ব্যানার ক্রেডিট @hafizullah

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের নতুন আয়োজন জীবনের গল্পের শো-তে । মূলত আমরা যেহেতু প্রথম থেকেই বলেছিলাম, রবিবারের আড্ডার কিছুটা ভিন্নতা হবে, ঠিক সেই ভিন্নতার জায়গা থেকেই, এই সংযোজন। মানুষের জীবনে কত গল্পই তো থাকে, কত সুখস্মৃতি থাকে, থাকে পাওয়া না পাওয়ার অভিজ্ঞতা কিংবা হারিয়ে ফেলার তিক্ততা কিংবা থাকে সফলতার হাজারো গল্প, যা হয়তো অনায়াসেই, অন্য কাউকে অনুপ্রাণিত করে ফেলে মুহূর্তেই। এই গল্পগুলো হয়তো অজানাই থেকে যায়, আমরা আসলে কান পেতে থাকি, এই গল্পগুলো শোনার জন্য। এইজন্য বাংলা ব্লগ আয়োজন করেছে, জীবনের গল্প। যেখানে অতিথি তার নিজের জীবনের গল্প অন্যদের সামনে অনায়াসেই বলে ফেলবে এবং অতিথি নিজের থেকেও বেশ হালকা হবে, সেটা হয়তো মনের দিক থেকে।

ggh.PNG

আজকের অতিথিঃ @riyadx2
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ

ফেলে আসা জীবন থেকে স্মৃতিচারণ।



আমার আসলে ছোটবেলা থেকেই জীবন কেটেছে গ্রামে, গ্রামকে ঘিরেই আমার অনেক মজার স্মৃতি আছে। যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দেই তারপর প্রায় দুই মাস অবসর সময় কাটে, সেই সময়টা তো আমরা বন্ধুরা মিলে দিনাজপুরের স্বপ্নপুরী বেড়াতে গিয়েছিলাম। প্রথমে আমরা সব বন্ধুরা মিলে স্থানীয় হোটেলে গিয়ে বিরিয়ানি প্যাকেট করে নেই, তারপর মাইক্রো ভাড়া করে স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা দেই, অবশেষে সেখানে পৌঁছে বেশ আনন্দের ভিতর দিয়ে সারাদিন দারুণ সময় কেটেছিল। তাছাড়া, আমাদের এখানে প্রায় শীতের সময় ক্রিকেট খেলা হতো আমি নিজেও প্রচুর ক্রিকেট খেলতাম। তাছাড়া বৃষ্টির দিনে গ্রামের বন্ধুরা মিলে সবাই একত্রে মাঠে জমে থাকা পানির ভিতরে ফুটবল খেলতে যেতাম, দারুণ সময় কাটিয়েছিলাম শৈশবে। তাছাড়া আমাদের এলাকায় কাঁচামিঠা আম অনেক পাওয়া যায়, তবে আমাদের গাছ নেই। তাই একবার সবাই মিলে বুদ্ধি করেছিলাম, অন্যের গাছের আম চুরি করে খাবো। বলতে গেলে এক বস্তা আম আমরা চুরি করেছিলাম এবং পরের দিন সন্ধ্যাবেলা সেগুলো লবণ মরিচ দিয়ে খেয়েছিলাম। আমি অবশ্য ছোটবেলা থেকে ভীষণ স্বাধীনচেতা মানুষ, স্বাধীনভাবে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। প্রেম ভালোবাসা জীবনে এখন পর্যন্ত করতে পারিনি, তবে অন্যের প্রেমে সহায়ক ভূমিকা হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার এক বড় ভাই, আমার এক বান্ধবীকে পছন্দ করত, সে আমার মাধ্যমে জানিয়েছিল, অবশেষে সেই প্রেম আমি করে দিয়েছিলাম। তাদের বিয়েও হয়েছিল, দু বছরের মতো সংসার করেছিল তারা, তবে দুঃখের বিষয় কিছুদিন আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। আমি যখন কলেজে পড়ি, সেই সময় বন্ধুরা মিলে আমরা একটা মেসে থাকতাম। বাহির থেকে ভ্যানে করে মেসে ফেরার সময়, আমাদের ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে এবং আমার হাত ভেঙে গিয়েছিল। সেই সময় আমার বন্ধুরা আমাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসে, তারপরে তারাই আমার দেখাশোনা করেছিল। সেই সময় গুলোর কথা বেশ মনে পড়ে এখনও। সত্যি বলতে গেলে কি আমি সকলের কাছেই কৃতজ্ঞ, যারা আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল ।

অতিথি ও উপস্থিত দর্শকদের মাঝে পুরস্কার বিতরণ।

Screenshot_20250317_013804_Chrome.jpg

asasadda.PNG

পুরস্কার বিতরণের সম্পূর্ণ অবদান @rme দাদার

উপস্থিত দর্শক শ্রোতারা বেশ ভালই উপভোগ করেছিল অতিথির জীবনের গল্প। তারা বেশ ভালই প্রশ্ন রেখেছিল এবং উত্তরগুলো খুঁজেও পেয়েছিল, অতিথির গল্পের মাঝে।

সব মিলিয়ে জীবনের গল্প চলছে, একদম দুর্বার গতিতে । পরবর্তীতে আমরা আসছি কিন্তু আপনার দরজায়, আপনি প্রস্তুত তো।

ধন্যবাদ সবাইকে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

রবিবারের আড্ডার সুন্দর মুহূর্তটা শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। এই পোস্টটা পড়ে পুরোটা অনেক ভালো ভাবেই জেনে নিতে পারলাম। যারা উপস্থিত ছিল না তারা সবাই ভালোভাবে এটা জানতে পারবে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে এটা শেয়ার করে নেওয়ার জন্য।

 last year 

রবিবারের আড্ডায় অতিথি হিসেবে যেতে পেরে বেশ ভালোই লাগছিলো আমার কাছে।আমি আমার ফেলে আসা জীবনের সেই মধুর স্মৃতি গুলো শেয়ার করার চেষ্টা করেছি, আপনাদের কাছে কেমন লেগেছে তা আমার জানা নেই। যাইহোক, আমি সব সময় এই প্রিয় কমিউনিটির মধ্যে যুক্ত থাকার চেষ্টা করবো।

 last year 

আপনাকে আমরা অতিথি হিসেবে পেয়ে গতকাল আড্ডায় দারুণ সময় কাটিয়েছিলাম ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last year 

রবিবারের আড্ডা মানে দারুন একটি প্রোগ্রাম। যদিও অসুস্থতার কারণে রবিবারের আড্ডায় উপস্থিত থাকতে পারেনি তারপরও রিপোর্টটি দেখে সবকিছু জেনে নিতে পারলাম ।অনেক ধন্যবাদ ভাই দারুন একটি রিপোর্ট আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 last year 

গতকালকে ব্যস্ততার জন্য প্রথম দিকে জয়েন হতে পারিনি। তাই রিয়াদ ভাইয়ের কিছু কথা মিস করেছিলাম। কিন্তু এই রিপোর্টটি পড়ে বিস্তারিত জানতে পারলাম। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

রবিবারের আড্ডায় অংশগ্রহণ করতে খুব ভালো লাগে। প্রথম দিকে থাকলেও সমস্যার জন্য পরবর্তীতে আর থাকতে পারিনি। তবে আজকের পোস্ট পড়ে বুঝতে পারছি বেশ ভালোই জমজমাট ছিল গতকালের আড্ডা। গতকালের অতিথি হিসেবে রিয়াদ ভাইয়ার জীবনের গল্প শুনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে সম্পূর্ণ পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 62762.14
ETH 1674.04
USDT 1.00
SBD 0.42