"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| শীতকালীন কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি। আজকের এই ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে আমি মূলত এই সপ্তাহের চলমান কনটেস্টে অংশগ্রহণ করছি। এই সপ্তাহে শীতকালীন ফুলের ফটোগ্রাফির কনটেস্ট দেওয়া হয়েছে। আমার বাংলা ব্লগের সবগুলো কনটেস্ট অনেক ইউনিক হয়। আর আমি প্রত্যেকবার ট্রাই করি অংশগ্রহণ করার। তাই এবারও অংশগ্রহণ করছি। এমনিতে প্রত্যেক সপ্তাহে ফটোগ্রাফি পোস্ট করা হয়। এইবার একই সাথে কনটেস্ট এও অংশগ্রহণ হয়ে যাচ্ছে।

ফটোগ্রাফি কনটেস্ট এ আমি খুব একটা অংশগ্রহণ করি না কারণ আমি ফটোগ্রাফিতে সেভাবে দক্ষ নই। আমার চেয়েও অনেক ভালো ফটোগ্রাফার রয়েছে এখানে। তবে এইবার অংশগ্রহণ করছি। শহরে থাকার কারণে শীতকালটা খুব ভালোভাবে উপভোগ করতে পারি না আমরা। আর শীতের প্রাকৃতিক দৃশ্য খুব একটা দেখা হয়না। তবে আমাদের বাসার কাছেই বাংলাদেশ ধান গবেষণা এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রয়েছে। আর এই ধরনের জায়গা গুলো শীতকাল এবং বসন্তকাল এলে খুব সুন্দরভাবে ফুলে সজ্জিত করা হয়। যেহেতু ফটোগ্রাফি পোস্ট প্রত্যেক সপ্তাহে করার চেষ্টা করি তাই গত সপ্তাহের বৃহস্পতিবার সকালে বের হয়ে গেলাম ফটোগ্রাফি করার উদ্দেশ্যে। আর শুনেছি সূর্যমুখী ফুলের বাগান করা হয়েছে এবারও। প্রত্যেকবারই করা হয়।

যেহেতু আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছিল। তাই সেখানেই চলে গেলাম কিছু ফটোগ্রাফি করার জন্য। আর এসব জায়গা গুলো তে গেলে খুব সুন্দর সময় কাটানো যায়। তারপর আমি সূর্যমুখী বাগানে বেশ কিছু সময় কাটালাম তারপর আরো বেশি কিছু ফটোগ্রাফি ক্যাপচার করলাম অন্যান্য ফুলের। বাসায় এসে দেখি শীতকালীন ফুলের ফটোগ্রাফির কনটেস্ট দেওয়া হয়েছে। ভাবলাম যেহেতু এখন ফটোগ্রাফি আছে তাহলে এবার অংশগ্রহণ করে ফেলি। যাইহোক আশা করছি ফটোগ্রাফি গুলো আপনারা পছন্দ করবেন। আমি এখানে অনেক রকম ফুলের ফটোগ্রাফি দিয়েছি।

20250116_113515.jpg

সূর্যমুখী ফুল

প্রথমেই আপনাদের সাথে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। সূর্যমুখী ফুল আমার সবচেয়ে পছন্দের একটা ফুল। আসলে প্রত্যেকটা ফুল পছন্দের। তবে সূর্যমুখী ফুলটা আমার অনেক ভালো লাগে। সূর্যমুখী ফুলের বাগানের সবগুলো ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি আপনাদের সাথে এরপর অন্য আরেকটা পোস্টে এই সূর্যমুখী ফুলের বাগানের আরো কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আজকে এই ফটোগ্রাফি টা শেয়ার করলাম কারন এটা আমার বেশি পছন্দের। এই ফটোগ্রাফি টা একটা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা মৌমাছি এসে ফুলের মাঝখানে বসে আছে আর অন্য একটা মৌমাছি পাশ থেকে উড়ে আসছে।

1000040379.jpg

জিনিয়া ফুল

এবার আপনাদের সাথে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম এটা হচ্ছে জিনিয়া ফুলের ফটোগ্রাফি। জিনিয়া ফুল বিভিন্ন ধরনের এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে এরকম জিনিয়া ফুল আমি আগে কখনো দেখিনি। লাল রঙের এই ফুলটা খুবই সুন্দর লাগে দেখতে। আর বিশ্বাস করে এই ফুলের পাপড়ি গুলো দারুন ছিল। এরকম পাঁপড়ির ফুল আমার আগে দেখা হয়নি। এই ফটোগ্রাফিটা আমি কিছুদিন আগেই ক্যাপচার করেছিলাম।

1000040157.jpg

ক্যালেন্ডুলা ফুল

এটা হচ্ছে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলোও অনেক রঙের হয়ে থাকে। আর এই ফুলের গাছ গুলো একদম মাটির সাথে লেগে থাকে তবে অনেক ফুল ফোটে একসাথে। ফুলের পাপড়ির সংখ্যা একটু বেশি হয় যার কারণে আরো বেশি ভালো লাগে দেখতে। এই ফুলের সৌন্দর্যটাও মনোমুগ্ধকর ছিল।

1000040161.jpg

কসমস ফুল

এটা হচ্ছে কসমস ফুলের ফটোগ্রাফি। কসমস ফুল আর অন্য কালারের হয় নাকি আমার জানা নেই তবে আমি সব সময় এই গোলাপি রঙের কসমস ফুল দেখি। এই ফুলের পাপড়ি খুব বেশি একটা হয় না তবে খুবই সুন্দর লাগে ফুলটা। বিশেষ করে কালারটা অনেক ভালো লাগে দেখতে। সেদিন দেখলাম এই একটাই ফুল ফুটেছে। হয়তো কিছুদিন পর আরো ফুল ফুটবে। একটা ফুলের ফটোগ্রাফি করে আমার কাছেও ভালো লেগেছে।

1000040353.jpg

জিনিয়া ফুল

এটা আরো এক ধরনের জিনিয়া ফুল। জিনিয়া ফুল যেরকম বিভিন্ন রঙের হয়ে থাকে সেই সাথে বিভিন্ন জাতের হয়। এর আগে আপনাদের সাথে যেই জিনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি সেটাও কিন্তু লাল রঙের তবে পাপড়ি একটু আলাদা। এগুলোও জিনিয়া ফুল। এগুলো লাল রঙের পাশাপাশি আরও বেশ কয়েকটা রঙের ছিল। সেগুলোর ফটোগ্রাফি অন্য কোন সময় শেয়ার করব।

1000013112.jpg

ডায়ান্থাস ফুল

এটা হচ্ছে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। এই ফুলের কালার কম্বিনেশন টাও আমার খুব ভালো লাগে। লাল রঙের পাশে সাদা রংটা খুব সুন্দর ভাবে ফুটে থাকে। আমার কাছে এগুলো ভালোই লাগে দেখতে। আর এই ফুলগুলো একসাথে অনেকগুলো ফোটে। তাই আমি পুরো গাছটা সহ ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। এই ফুলের গাছগুলোও মাটির সাথে লেগে থাকে খুব একটা বড় হয় না।

IMG-20250118-WA0009.jpg

মোরগ ঝুঁটি ফুল

এই ফুলটা হচ্ছে মোরগঝুটি ফুল। কিছুদিন আগেই আপনাদের সাথে মোরগঝুটি ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করেছি। বিভিন্ন রংবেরঙের এই মোরগঝুঁটি ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি এই ফটোগ্রাফির মধ্যে টকটকে লাল রঙের ফুলটার মধ্যে ফোকাস করেছি। তবে পেছনে গোলাপি হলুদ আরো অনেক রঙের ফুল কিন্তু দেখা যাচ্ছে। আমার কাছে রংবেরঙের ফুল গুলো দারুন লাগে।

1000034710.jpg

শিউলি ফুল

এবার সবার পছন্দের একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। শিউলি ফুল দেখতে যেমন সুন্দরের গন্ধটাও খুব মিষ্টি। শীতের সকালে যখন শিউলি ফুল ঝরে থাকে তখন এর ঘ্রাণে পুরো চারপাশ ভরে যায়। আমার কাছে এই ফুলের স্মেল অনেক বেশি ভালো লাগে। আর ফুল গুলো দেখতেও ভীষণ সুন্দর।

IMG-20240529-WA0140.jpg

চন্দ্রমল্লিকা ফুল

সবশেষে আপনাদের সাথে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলের পাপড়ি ও অনেক বেশি থাকে যার কারণে ফুলগুলো দেখতে দারুন লাগে। এখানে আমি লাল রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। লাল রঙের মাঝখানে হলুদ রংটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এগুলোও দেখলাম অনেকগুলো ফুল একসাথে ফুটে রয়েছে তাই আমি পুরোটা ক্যাপচার করার চেষ্টা করেছি।

ডিভাইস নেম:- Samsung Galaxy A14

Location

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আমাদের প্রিয় কমিউনিটি অনেক সুন্দর কনটেস্টের আয়োজন করেছে। এমন কনটেস্টের আয়োজন দেখে আমার খুবই ভালো লেগেছে। আমিও এই কনটেস্টে অংশ নিতে চাই। আপনি বেশ অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্র। ফুলগুলো অতি চমৎকার ছিল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 
Screenshot_20250118_182445.jpgScreenshot_20250118_182321_X.jpgScreenshot_20250118_182121_SuperWalk.jpgScreenshot_20250118_181848_Chrome.jpg
 2 years ago 

কনটেস্টে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন আপনাকে। কনটেস্ট উপলক্ষে চমৎকার এবং মনোমুগ্ধকর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফিয়ে এতটাই চমৎকার হয়েছে যে ফোনের ওয়ালপেপার হিসেবে সেট করা যাবে। বর্ণনা গুলি ও চমৎকার দিয়েছেন। আমার কাছে সব থেকে ভালো লেগেছে সূর্যমুখী ফুল কসমস ফুল এবং ডায়োন্থাস ফুল। পুরো ফটোগ্রাফি পোস্টটি ভীষণ সুন্দর হয়েছে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য। আমার বাংলা ব্লগ সব সময় বেশ সুন্দর প্রতিযোগিতার আয়োজন করে। আর আমরা সে সকল প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে আনন্দিত হই। আপনি বেশ সুন্দর ফটগ্রাফি করেছেন শীতকালীন ফুলের। প্রতিটি ফটোগ্রাফি বেশ পরিস্কার ও ঝকঝকে। তাই দেখতে বেশি সুন্দর লাগছে। কে বলেছে আপনি ফটোগ্রাফি করতে পারেন না? বেশ ভালই পারেন আপু।অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শীত কাল মানেই ফুলের ছড়াছড়ি! এ সময়ে নানা রকমের ফুল দেখতে পাওয়া যায়। আপনি দেখছি চমৎকার সব ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। কসমস ও ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনাদের ভালো লাগা আমার কাজে সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো আপু। প্রতিযোগিতা উপলক্ষে বেশ দারুন দারুন শীতকালীন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি নিতে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ফটোগ্রাফিতে ফুলের সৌন্দর্য স্পষ্ট। সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি দিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, দেখে বেশ ভালো লাগলো। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা সূর্যমুখী ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। আসলে সুর্যমূখী ফুল শীতকালের অন্যতম একটি ফুল।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জানি আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে বেশ অনেক ভালোলাগার শীতকালীন ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। ফুলগুলোকে চমৎকার হয়েছে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শীতকালীন অসাধারণ ফুলের ফটোগ্রাফি আপনি করেছেন। যেগুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। প্রতিটা ফটোগ্রাফির সৌন্দর্য দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার প্রতিটা ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হচ্ছে।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63437.66
ETH 1881.67
USDT 1.00
SBD 0.37