আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫১ , শীতকালীন সবজির ভর্তা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

IMG-20240115-WA0002.jpg




আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি ৫১ তম কনটেস্টের রেসিপি পোস্ট। আশা করি এই ভর্তা রেসিপি দুইটা আপনাদের বেশ ভালো লাগবে।


প্রথম: শিম ছানার রেসিপি


রেসিপি বানানোর উপাদান সমূহ:


ক্রমিক নম্বর
উপাদান
পরিমান
১.ছিমএক পোয়া
২.পেঁয়াজ কুচিদুই পিস
৩.ধনিয়া পাতাপরিমাণ মতো
৪.কাঁচা পাকা মরিচ৬ পিস
৫.সয়াবিন তেল২৫ গ্রাম
৬.লবণপরিমাণ মতো
৭.মরিচের গুঁড়াপরিমাণ মতো
৮.পানিপরিমাণ মতো
৯.রসুনএক পিচ


কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১

প্রথমে আমার পুকুর পাড়ের গাছ থেকে শিম তুলে এনে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রস্তুত করে নিলাম। এরপর চুলার পাড়ে উপস্থিত হলাম।

IMG-20240115-WA0000.jpg



received_305654148004402.webp


ধাপ :-২

এবার চুলার উপর কড়াই বসিয়ে দিয়ে শিম গুলো সব কড়াইএর মধ্যে দিয়ে দিলাম। এদিকে চুলা অন করে শিম সিদ্ধ হতে থাকলো।

IMG-20240115-WA0009.jpg



received_305654148004402.webp


ধাপ :-৩

এবার কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। যেন শিম গুলো ভালোভাবে সিদ্ধ হয়।

IMG-20240115-WA0008.jpg



received_305654148004402.webp


ধাপ :-৪

এবার ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম শিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। এরপর কয়েক মিনিট অপেক্ষা করলাম শিম সিদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে ফেললাম।

IMG-20240115-WA0007.jpg



received_305654148004402.webp


ধাপ :-৫

কড়াই থেকে শিম গুলো নামিয়ে একটি ঝুড়ির মধ্যে রাখলাম। কিছুটা সময় অপেক্ষা করলাম ঠান্ডা হওয়ার জন্য।

IMG-20240115-WA0006.jpg



received_305654148004402.webp


ধাপ :-৬

এবার কড়াটা আবার চুলার উপর বসালাম এবং তার মধ্যে তেল ঢেলে দিলাম।

IMG-20240115-WA0005.jpg



received_305654148004402.webp


ধাপ :-৭

এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ রসুনের কুচি আর ঝাল গুলো হালকা ভাবে ভাজার জন্য দিয়ে দিলাম।

IMG-20240115-WA0004.jpg



received_305654148004402.webp


ধাপ :-৮

পেঁয়াজ রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপর তুলে নিলাম একটি পাত্রের মধ্যে, পাশাপাশি শিম সিদ্ধগুলো পাত্রের মধ্যে রেখে একে অপরের সাথে সুন্দরভাবে হাত দিয়ে নেড়ে ছানা করতে থাকলাম।

IMG-20240115-WA0003.jpg



received_305654148004402.webp


শেষ ধাপ

আর এভাবে তৈরি হয়ে গেল শিমের ছানা। যা পরিবারের মাঝে সুন্দরভাবে পরিবেশন করার জন্য ধনিয়া পাতা সহ ঝাল মসলা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করলাম।

IMG-20240115-WA0001.jpg



received_305654148004402.webp

দ্বিতীয়: ফুলকপি ছানার রেসিপি


প্রয়োজনীয় উপাদান সমূহ:
ক্রমিক নম্বরউপাদানপরিমান
১.কাঁচা পাকা ঝাল৯ পিচ
২.লবণপরিমাণ মতো
৩.পেঁয়াজএক পিচ
৪.রসুন১ পিচ
৫.পানিপরিমান মত
৬.তেলপরিমাণ মতো
৭.ফুলকপিএকটার অর্ধেক পরিমাণ
৮.ধনিয়া পাতাপরিমাণ মতো
৯.অন্যান্য উপাদানপরিমাণ মতো


রান্না ধাপ সমূহ:


ধাপ 1️⃣

খুব সুন্দরভাবে ফুলকপি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সঠিক মাত্রায় টুকরা করে একটি প্লেটের মধ্যে নিয়ে চুলার পরে উপস্থিত হলাম।

IMG-20240115-WA0011.jpg


ধাপ 2️⃣

এবার চুলার উপর কড়াই বসালাম। হালকা তেল দিলাম কড়াই এর মধ্যে, এরপর কড়াইয়ের মধ্যে ফুলকপি ফালি গুলো দিয়ে দিলাম। এদিকে চুলা অন করে জ্বাল দেয়া শুরু করলাম।

IMG-20240115-WA0020.jpg


ধাপ 3️⃣

এরপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে যেন ভালোভাবে সিদ্ধ হয় ফুলকপি গুলো।

IMG-20240115-WA0019.jpg


ধাপ 4️⃣

ফুলকপি ভালো ভাবে সিদ্ধ হওয়ার জন্য কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর চুলা জ্বলতে থাকলো আমি কিছুটা সময় অপেক্ষা করলাম।

IMG-20240115-WA0018.jpg


ধাপ 5️⃣

ঢাকনা তুলে ফেলার পর দেখলাম ফুল কপির মধ্যে পানি শুকিয়ে গেছে।

IMG-20240115-WA0017.jpg


ধাপ 6️⃣

এবার ফুলকপি গুলো একটি ঝড়ের মধ্যে তুলে নিলাম। কিছুটা সময়ের জন্য ঠান্ডা করতে দিলাম।

IMG-20240115-WA0016.jpg


ধাপ 7️⃣

কাজের মধ্যে একটি প্লেটের মধ্যে প্রয়োজনীয় মসলা জাতীয় উপাদান গুলো রেডি করে নিলাম। যেখানে পেঁয়াজ রসুন ঝাল সহ আরো অনেক কিছু।

IMG-20240115-WA0010.jpg


ধাপ 8️⃣

এবার কড়াইতে হালকা তেল দিয়ে তার মধ্যে ঝাল পিঁয়াজ রসুন সিদ্ধ করতে দিলাম।

IMG-20240115-WA0015.jpg


ধাপ 9️⃣

এবার কড়াইয়ের মধ্যে সিদ্ধ হওয়া ঝাল পেঁয়াজ রসুন ধনিয়াপাতা মশলা গুলো একটি প্লেটের মধ্যে তুলে নিলাম এবং ফুলকপি সিদ্ধ একসাথে নিলাম। নিয়ে ছানার কাজ শুরু করে দিলাম। এক হাত দিয়ে ভালোভাবে সমস্ত উপাদান গুলো ডলে ডলে মিক্সচার করতে থাকলাম।

IMG-20240115-WA0014.jpg


শেষ ধাপ

সমস্ত উপাদান একসাথে মিশ্রণ করার মধ্য দিয়ে আমার ফুলকপির ছানা তৈরি হয়ে গেল। এরপর খুব সুন্দর ভাবে ডেকোরেশন করলাম লেবু শসার মাধ্যমে। আর এরই মধ্য দিয়ে প্রস্তুত হয়ে গেল আমার ফুলকপির ভর্তা রেসিপি।

IMG-20240115-WA0013.jpg


অবশেষে দুইটা রেসিপি পরিবারের সদস্যদের মাঝে খুব সুন্দর ভাবে পরিবেশন করলাম। আর একসাথে দুইটা রেসিপি পেয়ে সবাই খুবই খুশি হল। আন্তরিকতার সাথে খাবারের সাথে খেলো এবং আমাকে প্রশংসা করল। আর এভাবেই আমার সমস্ত কার্যক্রম সম্পন্ন হল।


রেসিপি বিষয়ে বিশেষ তথ্য
ক্রমিক নম্বরকার্যক্রমসহায়ক
১.উপাদান সংরক্ষণকারীsumon09
২.প্রস্তুতকারীsimransumon
৩.সার্বিক তত্ত্বাবধানশাশুড়ি আম্মা
৪.ফটোগ্রাফারছোট শালিকা (চাঁদনী)
৫.ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
৬.মোবাইলitel vision 1plus
৭.পরিবেশনায়সিমরান
৮.খাদক সম্প্রদায়অল ফ্যামিলি
৯.ব্লগারসুমন
১০.ব্লগিং মোবাইলInfinix hot 11s

received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


আশা করি,আমার এই রেসিপি দুইটা চেয়ে বিশেষ তথ্য আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। ফানি এক্সপ্রেসে হালকা ত্রুটি থাকলে, খামার দৃষ্টিতে দেখবেন। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোষ্টে,ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। যেকোনো ধরনের ভর্তায় গরম গরম ভাতের সাথে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। সিম ভর্তা কয়েকবার খেয়েছিলাম আমার কাছে বেশ ভালই লেগেছে। তবে ফুলকপির ভর্তা এর আগে কখনো তৈরি করে খাওয়া হয়নি। আপনার রেসিপি গুলো দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ অনেক সুস্বাদু ছিল দুইটা রেসিপি

 3 years ago 

প্রথমে প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য শুভ কামনা রইলো।আপনি চমৎকার দুটি শীতকালীন সবজি ভর্তা রেসিপি শেয়ার করেছেন।ভীষণ লোভনীয় লাগছে ভর্তা দুটোই।শিম ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আমার।ফুলকপি ভর্তা কখনো খাইনি তবে আপনার রেসিপি দেখে খেতে মন চাচ্ছে। বানিয়ে খেয়ে দেখবো কোন একদিন। ধন্যবাদ সুন্দর রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ফুলকপি ভর্তা খেতে এমনিতে ভালো লাগে

 3 years ago 

সবজি ভর্তা আমরা সবাই অনেক পছন্দ করি। আর এত সুন্দর করে ভর্তাগুলো করেছেন দেখেই খেতে ইচ্ছে করছে ভাইয়া। দারুন সব রেসিপিগুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

সিম ফুলকপি দিয়ে বেশ সুন্দর ভর্তা তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা। সিম ফুলকপি দিয়ে ভর্তা তৈরি করলে শীতকালের সময় এমনিতেও খেতে বেশ মজা হয়। আর শীতকালীন এর ভর্তাগুলো অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। আপনার তৈরি করা ভর্তাটিও গরম ভাতের সাথে খেতে অনেক মজা হবে। মজাদার একটি ভর্তা ধাপে ধাপেও সুন্দরভাবে শেয়ার করলেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

ভাই এই জাতীয় ভর্তাগুলো আমার খুবই প্রিয়

 3 years ago 

ভাইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিযোগিতার জন্য নিজের গাছ থেকে তোলা সবজি দিয়ে খুবই মজাদার ভর্তা রেসিপি তৈরি করেছেন। আপনার ভর্তা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার ভর্তা রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 3 years ago 

আপনার শীতকালীন সবজির ভর্তা রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো ভাই। আসলে ভর্তা খেতে খুবই ভালো লাগে। শিম ছানার রেসিপি খুবই দুর্দান্ত হয়েছে। সবজির ভর্তা রেসিপি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

যাই হোক ভালো লেগেছে জেনে খুশি হলাম

 3 years ago 

দারুন লেগেছে ভাইয়া আপনার ভর্তা গুলো। এভাবে ভর্তা মাখলে খেতে খুবই ভালো লাগে। আমার কাছে ভর্তা মাখার সময় যদি একটু মাঝে মাঝে আস্ত থেকে যায়। তাহলে যখন খাওয়ার সময় কামার পড়ে তাহলে খুব ভালোই হয়। দুর্দান্ত ভর্তা তৈরি করলেন আপনি দুইটা ভর্তা রেসিপি দারুণ ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন।

 3 years ago 

হ্যাঁ আপু চেষ্টা করলাম অংশগ্রহণ করতে

 3 years ago 

অগ্রিম শুভেচ্ছা রইলো ভাই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য। খুব সুন্দর দুইটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপি দুইটা দেখতে বেশ ভালো লাগছে। দোয়া করি এই কাজে আপনি সফল হন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সফলতার আশা করি না কনটেস্টে অংশগ্রহণ করাটাই বড়

 3 years ago 

হ্যা সেটা ঠিক আছে কিন্তু এর ভেতর অন্য কিছুও থাকে ভাই৷ অংশগ্রহণ টা তো কোন কিছু পাওয়ার প্রত্যাশাই করে।

 3 years ago 

ফুলকপি আর শিম ভর্তা দুইটাই কিন্তু আমার কাছে বেশ মজা লাগে গরম ভাতের সাথে যদি খাওয়া যায় তাহলে মুখে যেন সেই স্বাদ লেগে থাকে। সুন্দরভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই খেতে বেশ ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63998.90
ETH 1856.41
USDT 1.00
SBD 0.38