"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৯ || রংবাহারি প্রিন্ট পাটিসাপটা পিঠার রেসিপি
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রংবাহারি প্রিন্ট পাটিসাপটা পিঠার রেসিপি। আর এইজন্য প্রথমে জানাই আমাদের প্রিয় নুসুরা আপুকে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ। আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা মানেই অসাধারণ কিছু। বিশেষ করে এই সময় এই রেসিপিটা আমাদের জন্য একেবারে সময়োপযোগী হয়েছে।
এখনো পর্যন্ত শীতকালীন কোন পিঠা খাওয়া হয়নি। তাই জন্য প্রতিযোগিতা টা দেখেই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগলো। শীতের সকালে বিভিন্ন রকমের পিঠা খাওয়ার মজাই আলাদা। এটা যেন ভিন্ন রকমের একটা অনুভূতি। তবে প্রতিযোগিতার জন্য কি রেসিপি তৈরি করব এটাই প্রথমে ভেবে পাচ্ছিলাম না। কারণ শীতকালীন অনেকগুলা পিঠা রয়েছে। কোনটা ছেড়ে কোনটা তৈরি করব এটাতেই একটু সময় লেগে গেল। এরপরে ভাবলাম ভিন্ন রকমের একটা পাটিসাপটা রেসিপি তৈরি করি। কারণ পুরভরা পাটিসাপটা মুখে দিলেই যেন অমৃত।
এই কথাটা চিন্তা করেই আমি রেসিপিটা তৈরি করার চিন্তা ভাবনা করলাম। তবে এই রেসিপির মধ্যে বিভিন্ন কালার দিয়ে প্রিন্ট তৈরি করে কালারফুল করার চেষ্টা করেছি। আসলে এরকম ভাবে কখনো পাটিসাপটা পিঠা খাওয়া হয়নি। প্রথমে ভেবেছিলাম হয়তোবা রেসিপিটা সঠিকভাবে তৈরি করতে পারব কিনা। এই রেসিপিটা তৈরি করতে সনিয়া আমাকে অনেক সাহায্য করেছে। সুন্দর ভাবে রেসিপিটা তৈরি করার পর দেখতেও দারুন লেগেছিল আর খেতে তো আরো বেশি অসাধারণ। সব মিলিয়ে রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।
উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| দুধ | দেড় কেজি |
| ময়দা | ২ কাপ |
| চালের গুড়া | ১ কাপ |
| সুজি | ৪ টেবিল চামচ |
| চিনি | ১ কাপ |
| গুড় | পরিমাণ মতো |
| ফুড কালার | ৪ টা |
| লবন | পরিমাণমতো |
| তেল | পরিমাণমতো |
| নারিকেল | পরিমাণমতো |
ধাপ 1️⃣
প্রথমে আমি লিকুইড দুধ একটা পাত্রের মধ্যে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। তার সাথে এরমধ্যে চিনি এবং লবন দিয়ে দিলাম। এভাবে চুলায় রেখে জাল করতে হবে।
ধাপ 2️⃣
অনেকক্ষণ পর্যন্ত চুলায় রেখে জাল করে এরপর এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিলাম। এভাবে নেড়ে ছেড়ে দিব।
ধাপ 3️⃣
এরপরে এর মধ্যে সুজি এবং নারিকেল কোড়ানো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। একেবারে অনেকটা সময় নিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
ধাপ 4️⃣
এরপর একেবারে ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিলাম। এরপরে এগুলোকে কিছুটা ঠান্ডা হয়ে গেলে নরমাল ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য।
ধাপ 5️⃣
ফ্রিজ থেকে বের করলে দেখব এগুলো একেবারে জমে গেছে।
ধাপ 6️⃣
এরপরে আমি একটি বাটিতে ময়দা, চালের গুড়া, চিনি, সুজি এবং লবণ এই সবগুলো উপকরণ দিয়ে দিলাম।
ধাপ 7️⃣
এর পরের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মেশানো শুরু করব। এভাবে মিশ্রণ টাকে পাতলা একটা ব্যাটারে পরিণত করব।
ধাপ 8️⃣
এরপর এই ব্যাটার থেকে কিছুটা অল্প পরিমাণে চারটা বাটিতে নিয়ে নেব।
ধাপ 9️⃣
এরপরে আমি এগুলোর মধ্যে আলাদা আলাদা রকমের ফুড কালার মিশিয়ে মিক্স করে নিব।
ধাপ 1️⃣0️⃣
এরপর আমি প্লাস্টিকের পলিথিনের ভেতরে কালারফুল মিশ্রণ গুলো আলাদা আলাদা ভাবে নিয়ে নিলাম।
ধাপ 1️⃣1️⃣
এরপর আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম।
ধাপ 1️⃣2️⃣
এরপরে আমি এর মধ্যে কালারফুল ব্যাটার থেকে কিছুটা ডিজাইন করে দিয়ে দিলাম।
ধাপ 1️⃣3️⃣
এরপর আমি কালারফুল ডিজাইনের উপরে তৈরি করা সাদা ব্যাটার দিয়ে পুরো ফ্রাইপ্যানে ছড়িয়ে দিলাম।
ধাপ 1️⃣4️⃣
এরপরে আমি এর মধ্যে তৈরি করা দুধের ক্ষীর দিয়ে দিলাম। এরপরে একটু একটু করে পেঁচিয়ে পেচিয়ে ভাঁজ করে নিলাম।
ধাপ 1️⃣5️⃣
এরপর আমি আবার বিভিন্ন কালারের ডিজাইন দিয়ে ব্যাটার দিয়ে এর উপরে সাদা কালারের ব্যাটার দিয়ে দিলাম। আর ভেতরের পুর দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পিঠা সবগুলো তৈরি করে নিলাম।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে এজন্য বর্তমানে রেসিপি পোস্ট করার চেষ্টা করি।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
"নিজেকে নিয়ে কিছু কথা"
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনি আমার তৈরি করা পিঠা দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্যটা পেয়ে সত্যি খুশি হলাম।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আপনি অনেক মজাদার এবং লোভনীয় পিঠার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
দেখেই তো আমার জিভে জল চলে এলো।
তবে এই পিঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা।
প্রতিবছরই শীতের সময় এলে খাওয়া হয়।
তবে আপনার প্রস্তুত প্রণালীর মধ্যে অনেক নতুনত্ব খুঁজে পেলাম।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
ঠিক বলেছেন এই পিঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক পিঠা।
প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে কনটেস্টে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি শীতকালীন দারুন পিঠা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিটা আমার কাছে এতটাই ভাল লেগেছে যা বলে বোঝানো সম্ভব নয়। অসাধারণ ভাবে পাটিসাপটার পিঠা তৈরি করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন, তাই অসংখ্য ধন্যবাদ।
আমার রেসিপি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি খুশি হলাম।
এবারও আপনি প্রতিযোগিতায় ভালো একটা অবস্থান আছে করছেন। বিভিন্ন ভালো লাগলো আপনি আজকে রং বাহারি প্রিন্ট পাটিসাপটা তৈরি করেছেন। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপনা করেছেন।আপনার এই কাজগুলো আমার ভীষণ ভালো লাগে। আপনি অনেক সময় নিয়ে করেছেন একটা ভালো অবস্থান আশা করবেন আশা করি।আপনার জন্য শুভেচ্ছা রইল।
আমার এই কাজগুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। আসলে আমি কোন কিছু ভালো অবস্থানের জন্য করি না। প্রত্যেক প্রতিযোগিতায় ইউনিক কিছু নিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করি। কারণ আমার কাছে খুব ভালো লাগে বিষয়টা।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য অনেক অভিনন্দন আপনাকে। আপনি রঙ বাহারি পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছেন।পাটিসাপটা পিঠা এমনিতেই অনেক মজার হয়। আপনি রঙ বাহারি করে লুকটা চমৎকার আনলেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে মজার এই পিঠা রেসিপি শেয়ার করার জন্য।
আমার কাছে খুব ভালো লেগেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে।
প্রথমে আপনাকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। রংবাহারি প্রিন্ট পাটিসাপটা পিঠা রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই মজাদার ও সুস্বাদু হয়েছে। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে। পরিবেশনটা খুবই সুন্দর ছিল। মজাদার ও সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
হ্যাঁ অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছিল। আর সবাই খুব মজা করে খেয়েছিল।
প্রথমে প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য আপনাকে অভিনন্দন জানাই। খুব ইউনিক এক পিঠার রেসিপি দেখতে পারলাম আপনার মাধ্যমে৷ এ যেনো পিঠার ভেতর রংধনুর খেলা । বাহারি রঙে রাঙানো পিঠাগুলো খেতেও নিশ্চিত খুব সুস্বাদু হয়েছিল।
আসলেই ভাই এগুলো খেতেও অনেক সুস্বাদু হয়েছিল।
রংবাহারি প্রিন্ট পাটিসাপটা পিঠার রেসিপি দেখে জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ভাই। মনে হচ্ছে যেনো একটা একটা করে নিয়ে খেয়ে ফেলি। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। এভাবে কখনো খাওয়া হয়নি। প্রতিযোগিতায় চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছেন। শুভ কামনা রইল ❣️
এভাবে কখনো খাওয়া না হলে, অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। এটা অনেক সুস্বাদু এবং মজাদার একটা পিঠা।
https://twitter.com/NARocky4/status/1732228172434067883?t=SKoEtmhUJjBcGxGSwu3XNw&s=19