প্রতিযোগিতা-বাইম মাছের মরিচ ভাপা|

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটির আয়োজিত প্রতিযোগিতা মানেই দারুন কিছু। এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু দারুণ ছিল। আমরা মাছে ভাতে বাঙালি। তাইতো মাছের মজার মজার রেসিপি খেতে পছন্দ করি। আর রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার সব সময় ভালো লাগে। বিশেষ করে ছোট মাছের রেসিপি তৈরি করতে বেশি ভালো লাগে। ছোট মাছের ঝাল রেসিপির কথা ভাবতেই জিভে জল চলে আসছিল। কয়েকদিন থেকেই ভাবছিলাম কি তৈরি করব। এরপর হঠাৎ করেই আমাদের সকলের প্রিয় @rme দাদার আয়োজিত একটি রেসিপি প্রতিযোগিতার কথা মনে পড়েছিল। তেল জল ছাড়া চিকেন রেসিপি তৈরিতে আমরা সবাই পোড়া মসলার ব্যবহার করেছিলাম। যেটা খেতে দারুন হয়েছিল। সেই আইডিয়া থেকে আজকে আমি পোড়া মরিচে বাইম মাছের মরিচ ভাপা রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। খেতে চমৎকার হয়েছিল। আমার মনে হয়েছে প্রথমবারই একেবারে দারুণ একটি রেসিপি তৈরি করে ফেলেছি। তবে খেতে অনেক ঝাল হয়েছিল😋😋


বাইম মাছের মরিচ ভাপা রেসিপি:

IMG_20231018_152946.jpg
Device-OPPO-A15
IMG_20231018_182113.jpg
Device-OPPO-A15
IMG_20231018_150517.jpg
Device-OPPO-A15


নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার সব সময় ভালো লাগে। আর রেসিপির মাঝে যদি ভিন্নতা আনা যায় তাহলে খেতেও ভালো লাগে। তাই তো আমি বাইম মাছের মরিচ ভাপা রেসিপি তৈরি করার জন্য পোড়া মসলার ব্যবহার করার চেষ্টা করেছি। বিশেষ করে পোড়া মরিচ দেওয়ার কারণে আলাদা রকমের ফ্লেভার এসেছে। সেই সাথে পোড়া রসুন এবং পেঁয়াজের সুন্দর ঘ্রাণ তৈরি হয়েছিল। সব মিলিয়ে রেসিপি খেতে ভীষণ ভালো লেগেছিল। পোড়া মরিচ, রসুন এবং পেঁয়াজের সুন্দর ঘ্রাণ খাবারটি আরো বেশি লোভনীয় করে তুলেছিল। ঝাল ঝাল বাইম মাছের মরিচ ভাপা গরম ভাতের সাথে খেতে দারুন লেগেছিল। বিশেষ করে ঘি দেওয়ার কারণে খেতে আরো বেশি ভালো লেগেছিল। ঘি দেয়ার কারণে সুন্দর ঘ্রাণ তৈরি হয়েছিল। আর খেতে অনেক বেশি মজার হয়েছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
বাইম মাছ২৫০ গ্রাম
ঘিপরিমান মত
কাঁচা মরিচপরিমান মত
ধনিয়া পাতাপরিমান মত
কাঁচা মরিচ বাটা২ চামচ
পেঁয়াজ বাটা১ চামচ
রসুন বাটা১ চামচ
সরিষা বাটা১/২ চামচ
ধনিয়া পাতা বাটা১ চামচ
হলুদের গুঁড়াপরিমাণমতো
লবণপরিমাণমতো
সরিষার তেল১ চামচ

IMG_20231018_150924.jpg

IMG20231018124356.jpg

IMG20231018123952.jpg


বাইম মাছের মরিচ ভাপা রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20231018124614.jpg

IMG20231018124731.jpg


বাইম মাছের মরিচ ভাপা রেসিপি তৈরি করার জন্য প্রথমে কাঁচামরিচ পুড়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20231018124814.jpg

IMG20231018124841.jpg


এবার রসুন এবং পেঁয়াজ সুন্দরভাবে পুড়ে নিয়েছি। এরপর পোড়া হয়ে গেলে তুলে নিয়েছি।


ধাপ-৩

IMG20231018125048.jpg

IMG20231018125145.jpg


সবগুলো ভালোভাবে পোড়া হয়ে গেলে এবার ধুয়ে নিয়েছি এবং মরিচ সুন্দর করে পাটায় বেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20231018125254.jpg

IMG20231018125454.jpg


এবার ধীরে ধীরে পেঁয়াজ এবং রসুন সুন্দর করে বেটে নিয়েছি। পোড়া পেঁয়াজ এবং রসুন বাটার সময় সুন্দর ঘ্রাণ আসছিল।


ধাপ-৫

IMG20231018125514.jpg

IMG20231018125859.jpg


এবার সুন্দর ফ্লেভার আসার জন্য ধনিয়া পাতা নিয়েছি এবং বেটে নেওয়ার চেষ্টা করেছি। এরপর সরিষা বাটা এবং টমেটো বাটা প্রস্তুত করেছি।


ধাপ-৬

IMG_20231018_151041.jpg

IMG20231018130137.jpg


সবকিছু প্রস্তুত হয়ে গেলে এবার মাছ প্রস্তুত করার জন্য সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর বাটা মসলা দেওয়ার জন্য প্রস্তুত করেছি। কাঁচা মরিচ বাটা এবং রসুন বাটা দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20231018130204.jpg

IMG20231018130209.jpg


এরপর ধীরে ধীরে সরিষা বাটা এবং টমেটো বাটা দেওয়ার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৮

IMG20231018130217.jpg

IMG20231018130229.jpg


এবার পরিমাণ অনুযায়ী ধনিয়া বাটা দেওয়ার চেষ্টা করেছি। এরপর পরিমাণ অনুযায়ী লবণ ও হলুদের গুঁড়া দিয়েছি।


ধাপ-৯

IMG20231018130241.jpg

IMG20231018130339.jpg


এবার পরিমাণ অনুযায়ী ঘি দিয়েছি। এরপর সুন্দর করে মিক্স করে নেওয়ার চেষ্টা করেছি। এরপর হালকা করে সরিষার তেল দিয়েছি।


ধাপ-১০

IMG20231018130357.jpg

IMG20231018130401.jpg


এবার সুন্দর ভাবে মিক্স করে নিয়েছি এবং মাছগুলো ভাপা করার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-১১

IMG20231018130847.jpg

IMG20231018130953.jpg


এবার কলা পাতায় বাইম মাছের ভাপা করার জন্য কলাপাতা কেটে নিয়েছি। এবার কলা পাতা হালকাভাবে শেক দেওয়ার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-১২

IMG20231018131037.jpg

IMG20231018131109.jpg


এবার কলা পাতা হালকা একটু শেক দিয়ে নিয়েছি। যাতে করে মাছ ভেতরে দিলে কলাপাতা ছিড়ে না যায়। কলাপাতা প্রস্তুত হয়ে গেলে এবার হালকা তেল দিয়েছি। এরপর মাছগুলো দেওয়ার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-১৩

IMG20231018131132.jpg

IMG20231018131215.jpg


এবার সুন্দর করে মাছগুলো কলাপাতার উপর রেখেছি। এবার বেশি করে কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা উপর দিয়ে দিয়েছি।


ধাপ-১৪

IMG20231018131234.jpg

IMG20231018131248.jpg


এবার হালকা করে ঘি দিয়েছি। এরপর কলাপাতা ভাঁজ করে নেওয়ার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-১৫

IMG20231018131316.jpg

IMG20231018131357.jpg


এবার সুন্দর করে কলাপাতা ভাঁজ করে নিয়েছি। যাতে করে খুলে না যায়। এরপর কলা পাতার ডাটা থেকে কিছু সুতার মত তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-১৬

IMG20231018131452.jpg

IMG20231018131525.jpg


এবার কলা পাতার ডাটার এই সুতার মতো অংশ দিয়ে সুন্দর করে বেঁধে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে খুলে না যায়।


ধাপ-১৭

IMG20231018131608.jpg

IMG20231018131616.jpg


এবার একটি কড়াই প্রস্তুত করেছি এবং কড়াই গরম হয়ে গেলে কলাপাতায় মোড়ানো বাইম মাছ এর উপর দিয়েছি।


ধাপ-১৮

IMG20231018131705.jpg

IMG20231018131814.jpg


কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছি। যাতে করে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং খেতে ভালো লাগে।


ধাপ-১৯

IMG20231018132211.jpg

IMG20231018132419.jpg


কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি এবং এপাশ-ওপাশ দুপাশে ভালোভাবে শেকে নেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG_20231018_151620.jpg

IMG_20231018_151728.jpg


এভাবে কিছুক্ষণ সময় রাখার পর কলা পাতা তেল তেল হয়েছে এবং এই মজার রেসিপি তৈরি হয়েছে। এরপর কলাপাতা খুলে দেখে নিয়েছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। যখন এই কলাপাতা খুলছিলাম তখন এত সুন্দর ঘ্রাণ আসছিল য খেতে ইচ্ছে করছিল😋😋।


উপস্থাপনা:

IMG_20231018_145925.jpg
Device-OPPO-A15
IMG_20231018_152338.jpg
Device-OPPO-A15


বাইম মাছের মরিচ ভাপা রেসিপি তৈরি হয়ে গেলে পরিবেশন করার জন্য প্রস্তুত করেছি। কলাপাতায় এই মজার খাবারটি তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। আসলে পোড়া মসলা এবং বাটা মসলা দিয়ে যে কোন খাবার তৈরি করলে খাবারের টেস্ট অনেকগুণ বেড়ে যায়। আর আমার তৈরি করা এই খাবারটি খেতেও ভীষণ ভালো লেগেছিল। আশা করছি আমার তৈরি করা এই রেসিপি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 3 years ago 

আপনার রেসিপিতে নতুনত্ব থাকবে না এটা কি হয়? খুবই লোভনীয় লাগছে রেসিপিটি দেখতে। আপনি রেসিপিটাতে যে পরিমাণে ঝাল ব্যবহার করেছেন দেখে মনে হচ্ছে খেতে গেলে চোখ দিয়ে জল বেয়ে পড়বে। রেসিপি তৈরির প্রত্যেকটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন । আর ডেকোরেশনের কথা কি আর বলবো!!আপনার রেসিপি ডেকোরেশন করা গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে।আশা করি এবারের প্রতিযোগিতায় খুব ভালো একটা স্থান অর্জন করবেন। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

আমার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। খেতে অনেক ঝাল হয়েছিল। আপু আপনার মুখে এত সুন্দর প্রশংসা শুনে সত্যি অনেক ভালো লাগলো। মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ♥️♥️

 3 years ago 

আপনার রেসিপিগুলো সব সময় চমৎকার হয়, আর প্রতিযোগিতায় তো বিশেষ ধরনের রেসিপি আপনার থাকেই, তারই সুবাদে আজকের প্রতিযোগিতা অংশগ্রহণ। নামের মধ্যেই ঝাল আছে এবং মরিচের ব্যবহার দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড ঝাল হবে, খাবারটা ইউনিক ছিল পরিবেশনটাও খুব চমৎকার আশা করি সবার ভালো লাগবে।

 3 years ago 

আমার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো ভাইয়া। মরিচের ঝাল সত্যি অনেক বেশি ছিল। আর খেতেও অনেক ঝাল হয়েছিল ভাইয়া।

 3 years ago 

বাইম মাছ আমার ভীষণ পছন্দ। আর ঝাল তো আরো বেশী প্রিয়।দারুন একটি রেসিপি করলেন আপু।এতো রাতে রেসিপি দেখে খাওয়ার জন্য লোভ লেগে গেলো। আপনি খুব সুন্দরভাবে রেসিপিটি তুলে ধরেছেন আমাদের মাঝে। এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 3 years ago 

এই মাছ আপনার পছন্দের জেনে ভালো লাগলো। এভাবে একদিন ঝাল করে খেয়ে দেখবেন। আশা করছি আপনার কাছে ভালো লাগবে আপু। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

 3 years ago 

বাহ এই প্রতিযোগিতার মাধ্যমে আরো একটি ইউনিক রেসিপি দেখতে পেলাম। বাইম মাছের মরিচ ভাপা রেসিপিটা আজকেই প্রথম দেখলাম তবে যেহেতু কলাপাতার মধ্যে ভাপ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছেন সেহেতু ইউনিক একটি টেস্ট পাওয়া যাবে এতে কোন সন্দেহ নেই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রতিযোগিতার জন্য নতুন একটি রেসিপি তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। কলাপাতায় এই রেসিপিটি করতে বেশ ভালো লেগেছে। আর খেতেও অনেক মজার হয়েছিল।

 3 years ago 

বাইম মাছের মরিচ ভাপা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে খুবি ইচ্ছে করছে। এতো মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাইম মাছের মরিচ ভাপা খেতে সত্যি অনেক সুস্বাদু হয়েছিল। আপনার খেতে ইচ্ছে করছে জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি কিন্তু অনেক সুন্দর একটা আইডিয়া থেকে আজকের রেসিপিটা তৈরি করেছেন আপু। আপনার ইউনিক আইডিয়াতে তৈরি ইউনিক রেসিপি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। বাইম মাছের মরিচ ভাবা রেসিপি তৈরি করেছেন আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এটা দেখে ভালো লাগলো। উপস্থাপনাটা অনেক সুন্দর ছিল। আমার তো দেখেই জিভে জল চলে এসেছে। এটা খেতে নিশ্চয়ই অনেক মজাদার হয়েছিল।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি মজার এই রেসিপি তৈরি করার চেষ্টা করেছি আপু। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঘি দিয়ে কখনও মাছ রান্না করা হয়নি ও খাওয়া হয়নি। আপনার কাছ থেকে শিখে নিলাম। আর এভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে যে কোন রান্না বেশ মজা হয়। অনেক কস্ট করে রেসিপিটি করেছেন।মনে হচ্ছে খেতেও বেশ মজা হয়েছিল। আর মরিচের ব্যবহার দেখে মনে হচ্ছে বেশ ঝালও হয়েছিল। ধন্যবাদ নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু এভাবে একদিন ঘি দিয়ে মাছের রেসিপি করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। মসলা বাটা দিয়ে যেকোন মাছের রেসিপি করলে খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার পুরো রেসিপিটা দেখছিলাম আর ভাবছিলাম কিভাবে এত সুন্দর রেসিপি তৈরি করা সম্ভব। সব বাটা মশলা ব্যবহার করেছেন এজন্য আপনার রেসিপিটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে।দেখতেও বেশ লোভনীয় লাগছে আর খেতেও নিশ্চয় খুবই সুস্বাদু হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপু প্রতিযোগিতার জন্য ইউনিক একটা রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমি চেষ্টা করেছি বাট বাটা মশলা ব্যবহার করে এই রেসিপি তৈরি করার জন্য। খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপু আপনার মন্তব্য পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফিচার আর্টিকেলে আপনার পোস্টটি সিলেক্ট করেছে সেখান থেকে আপনার পোস্টটি পড়ার আগ্রহ জাগলো । প্রতিযোগিতায় দারুন একটা রেসিপি তৈরি করেছেন প্রতিনিয়ত আপনি ভিন্ন ধরনের কিছু আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন । আসলে আপনি যেভাবে রেসিপি তৈরি করেছেন তার সুগন্ধি এবং কেমন টেস্ট সেটা আপনি ভালোভাবে উপভোগ করেছেন। প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি তৈরি দেখলে খুবই ভালো লাগে আপনার রেসিপি তৈরি অনেক ভালো লেগেছে।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এই রেসিপি তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। খেতে অনেক মজার হয়েছিল। আপনিও একদিন ট্রাই করে দেখতে পারেন ভাইয়া।

 3 years ago 

দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপু। আগে কখনো এই ধরনের বাইম মাছ ভাপা রেসিপি খাওয়া হয়নি। আপনার তৈরি কৃত বাইম মাছ ও মরিচ দিয়ে ভাপা তৈরি দেখে খেতে অনেক ইচ্ছা জাগছে।আপনার রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছ।যেহেতু ঝাল ঝাল রেসিপি খেতে অনেক ঝাল হয়েছিল আশা করছি।শুভকামনা রইল আপনার জন্য আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39