প্রতিযোগিতা - ৪৪ || এক্রেলিক কালার দিয়ে নদীর পাড়ের সূর্য অস্তের প্রাকৃতিক দৃশ্য অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
০৪ রবিউল আউয়াল ১৪৪৪। ০৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ।

১৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।


ষড়ঋতুর শরৎকাল।

আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


IMG_20230919_170552.jpg


এক্রেলিক কালার দিয়ে নদীর পাড়ের সূর্য অস্তের প্রাকৃতিক দৃশ্য অংকন।


আমার বাংলা ব্লগ মানেই নতুন নতুন কোন কনটেস্ট। আর এইসব কনটেস্টের মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকম আর্ট গুলো দেখতে পায়। চলমান সপ্তাহে আমার বাংলা ব্লগ থেকে নতুন একটি কনটেস্ট দেয়া হয়েছে। আর সেই কনটেস্ট হল প্রাকৃতিক দৃশ্য অংকন। অপরূপ নীলাভূমি এই দেশ বাংলাদেশ। এদেশে আনাচে-কানাচে রয়েছে অপার সৌন্দর্য। আর এই ধরনের সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করে। নদীমাতৃক আমাদের এই দেশ বাংলাদেশ। নদীর পাশের দৃশ্যগুলো খুবই দারুণ লাগে।নদীর পাশে পাহাড় সূর্য অস্ত যাওয়ার সময় অর্থাৎ সূর্যের অন্তিম সময়ে নদীর বুকে সূর্যের প্রতিফলন ঘটে ওই সময়কার দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগে। যাক এত সুন্দর একটি কনটেস্ট জিনারা আয়োজন করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আমাদের কমিউনিটির ফাউন্ডার এবং কো-ফাউন্ডার কে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। তিনাদের এই অক্লান্ত প্রচেষ্টায় আজকে আমার বাংলা ব্লগ এতদূর এসে পৌঁছেছে। তিনারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন। এ সপ্তাহের এই কনটেস্টে নিজেকে অংশগ্রহণ করতে পেরে বেশ ভালো লাগছে। আমি এই কনটেস্টে এক্রেলি কালার দিয়ে নদীর পাড়ে সূর্য অস্তের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছি। আশা করি আমার এই অংকনটি আপনাদের ভালো লাগবে।


উপকরণ সমূহ।


IMG_20230918_161815.jpg


ক্রমিক নম্বরউপাদান
এক্রেলিক কালার।
স্কেচ প্যাড।
রংয়ের বাটি।
ব্রাশ।
মাস্কিং টেপ।
কেঁচি।


তৈরি চলছে।

IMG_20230918_131543.jpg

প্রথমে স্কেচ প্যাডের চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি।


তৈরি চলছে।

IMG_20230918_145157.jpg

এবার এবার এখানে কমলা রং করে নিয়েছি। রং করার পূর্বে কাগজটিকে ভিজিয়ে নিয়েছি।


তৈরি চলছে।

IMG_20230918_145702.jpg

এবার এখানে আকাশের রং করে নিয়েছি এবং একটি সূর্য আঁকিয়ে নিয়েছি। আকাশের রং করার জন্য এখানে হালকা আকাশী কালার ব্যবহার করেছি। এবং সাদা রঙ দিয়ে এঁকেছি সূর্য।


তৈরি চলছে।

IMG_20230918_150011.jpg

আকাশ এবং সূর্য আঁকা হয়ে গেলে সূর্যের চারপাশে লাল রঙ ও কমলা রঙের সংমিশ্রণে আকাশের রক্তিম আভা এঁকে নিয়েছি।


তৈরি চলছে।

IMG_20230918_150353.jpg

আকাশের রক্তিম আভা এঁকে নেওয়ার পর আমার দৃশ্যটি দেখতে ঠিক এমন হয়েছিল।


তৈরি চলছে।

IMG_20230918_151253.jpg

এবার নিচে নদী এঁকে নিয়েছি।নদী আঁকার জন্য এখানেও নীল রং ব্যবহার করেছি।


তৈরি চলছে।

IMG_20230918_153142.jpg

এবার আকাশে কিছু মেঘ এঁকে নিয়েছি।এবং নদীর পানিতে এসে মেঘগুলোর প্রতিচ্ছবি এঁকে নিয়েছি ।


তৈরি চলছে।

IMG_20230918_153506.jpg

এবার আমি যে সূর্যটি এঁকেছিলাম সেই সূর্যের প্রতিচ্ছবি নদীর পানিতে এঁকে নিয়েছি। এটি আঁকতে সাদা রং ব্যবহার করেছি।


তৈরি চলছে।

IMG_20230918_153722.jpg

সূর্যের প্রতিচ্ছবিটি এঁকে নেওয়ার পর আমার ছবিটি দেখতে ঠিক এমন হয়েছিল।


তৈরি চলছে।

IMG_20230918_154748.jpg

এবার নদীর পাড়ে কিছু ঝোপঝাড় এঁকে নিয়েছি।


তৈরি চলছে।

IMG_20230918_155433.jpg

এবার নদীর পাশে সবুজ পাড় এঁকে নিয়েছি ।


তৈরি চলছে।

IMG_20230918_160527.jpg

এবার নদীতে কিছু শাপলা ফুল এঁকে নিয়েছি ।


তৈরি চলছে।

IMG_20230918_161439.jpg

শাপলা ফুলগুলো এঁকে নেওয়ার পর নদীর তীরে কিছু ঘাস ফুল এঁকে নিয়েছি।


তৈরি সম্পূর্ণ।

IMG_20230918_161542.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার এক্রেলিক রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য অংকন।

IMG_20230918_161535.jpg

IMG_20230919_170552.jpg


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর
ফটোগ্রাফি এক্রেলিক কালার দিয়ে নদীর পাড়ের সূর্য অস্তের প্রাকৃতিক দৃশ্য অংকন।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আপনি এক্রেলিক কালার দিয়ে খুব সুন্দর ভাবে নদীর পাড়ের সূর্য অস্তের প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। আপনার এই প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি আপু খুব সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে আপনদের মাঝে উপস্থাপন করার জন্য। আসলে আপনাদের ভালো লাগলে নিজের কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ উজারের জন্য।

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন দেখে খুব ভালো লাগলো ভাই। আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। এক্রেলিক কালার দিয়ে নদীর পাড়ের সূর্য অস্তের প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। অঙ্কন করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ।ধন্যবাদ ভাই এতো চমৎকার র্আট মাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই প্রাকৃতিক দৃশ্যটি একে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করেছি জানিনা কতটুকু পেরেছি। তবে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

প্রকৃতির সব থেকে বেশি সুন্দর দৃশ্য এটা অসাধারণ হয়েছে আপনার অংকন টা গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অ্যাক্রোলিক কালার দিয়ে প্রাকৃতিক দৃশ্যের চিত্র অঙ্কনটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন । যেটা কঠিন একটা কাজ এই কাজে আপনি দক্ষ সেটাই প্রমাণ করলেন ।গ্রামীন পরিবেশ কতটা সুন্দর এবং সূর্যাস্তের মুহূর্তগুলো কতটা সুন্দর সেটাই প্রমাণ করলেন ।খুবই সুন্দর হয়েছে চিত্র অংকন ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গ্রামীন পরিবেশে একেবারে প্রাকৃতিক দৃশ্য একে তুলে ধরার চেষ্টা করেছি। কতটুকু আমি সার্থক হয়েছে জানিনা। তবে আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 3 years ago 

তুহিন ভাই, আপনাকে প্রথমেই অভিনন্দন জানাই আমার বাংলা ব্লগের এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার আর্টটি কিন্তু খুবই চমৎকার হয়েছে। আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছিলো আপনি বেশ আয়োজন করে, ইঞ্জয় করে করে এঁকেছেন। আর রং এর ব্লেন্ডিং গুলোও মারাত্মক হয়েছে ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রং দিয়ে কোন কিছু তৈরি করলে আগে মনের মধ্যে রং থাকতে হবে। মনের মধ্যে রঙটাকে আমি কাগজের রূপ দিয়েছি। আমার এই আয়োজন আপনার ভালো লেগেছে যেন বেশ ভালো লাগলো। ধন্যবাদ চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য অভিনন্দন। বেশ সুন্দর হয়েছে আপনার নদীর পাড়ে সূর্যাস্তের দৃশ্য। আকাশটি বেশ সুন্দর হয়েছে ভাইয়া। তবে সব মিলিয়ে বেশ সুন্দর হয়েছে আপনার আঁকা প্রাকৃতিক দৃশ্যটি।

 3 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার সুন্দর মন্তব্য পড়ার পরে। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

এক্রেলিক কালার দিয়ে আপনি দারুন সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি এঁকেছেন। আমিও এ কনটেস্টে অংশগ্রহণ করব চিন্তা করেছি। কিন্তু এখনো কী আঁকবো সেটি ঠিক করে উঠতে পারিনি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি আশা করছি খুব সহজে আপনি একটা সিলেক্ট করতে পারবেন। আরে কনটেস্ট আপনার তৈরি যে কোন কিছুর দেখার জন্য অপেক্ষায় থাকলাম ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতা উপলক্ষে আপনি দেখছি অনেক সুন্দর এক্রেলিক কালার দিয়ে নদীর পাড়ের সূর্যাস্তের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর ছিল, যা দেখে আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার তৈরি পেন্টিং আপনার খুব ভালো লেগেছে জেনে নিজের কাছ থেকে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইজান,আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে দৃশ্য অংকন করে শেয়ার করেছেন। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা আপনার অনেক সুন্দর ছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখেও বেশ ভালো লাগলো আমার।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37