প্রতিযোগিতাঃ সমুদ্র তীরবর্তী রাত্রিকালীন প্রাকৃতিক সৌন্দর্য অংকন

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230913_161758.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, সেপ্টেম্বর ১৭/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময়ই যেন সময়োপযোগী কনটেস্ট নিয়ে হাজির হয়ে যায়। এই তো কিছুদিন আগের কথা আমি চিত্র অংকন শেখার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম। আস্তে আস্তে কিছুটা চিত্র অংকন করা শিখেও গিয়েছি আর এরই মধ্যেই কমিউনিটি থেকে প্রাকৃতিক দৃশ্যের চিত্র অঙ্কন করার প্রতিযোগিতার আয়োজন করা হয়ে গেল। যেহেতু নতুন নতুন চিত্র অংকন করা শিখেছি তাই যখন থেকে প্রতিযোগিতার পোস্ট দেখেছি তখন থেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার মন ব্যাকুল হয়ে গিয়েছিল। এজন্যই তো আমি এই কমিউনিটির সর্বপ্রথম এই প্রতিযোগিতার অংশগ্রহণকারী হিসেবে পোস্ট শেয়ার করতে চলেছি। আমি লক্ষ্য করে দেখেছি এখনো কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। তো চলুন আমার অংকন করা সমুদ্র তীরবর্তী রাত্রিকালীন প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রটি দেখে নেওয়া যাক.....

সমুদ্র তীরবর্তী রাত্রিকালীন প্রাকৃতিক সৌন্দর্য অংকনের উপকরণ

IMG_20230829_204414.jpg

ক্রমিক নম্বরউপকরণের নাম
পোস্টার রং
অংকন করার খাতা
কলম
তুলি

🖌ধাপ - ০১🖌


IMG20230913152751.jpg

প্রাকৃতিক দৃশ্যের চিত্র অঙ্কন করার প্রক্রিয়াটি সহজ করার জন্য আমি প্রথমেই কলম দিয়ে সমুদ্র তীরবর্তী পাহাড় এবং নারিকেল গাছ একটা কলম দিয়ে অঙ্কন করে নিয়েছি।

🖌ধাপ - ০২🖌


IMG20230913152947.jpg

প্রাকৃতিক সৌন্দর্যের এই প্রধান দৃশ্যটি অংকন করা শেষ হয়ে যাবার পরে আমি সেখানে আস্তে আস্তে পোস্টার রং ব্যবহার করে রং করতে শুরু করে দিয়েছি। যেহেতু আমি এই ধরনের চিত্র অংকন করাতে নতুন তাই আমি চেষ্টা করেছি খুবই নিখুঁতভাবে আস্তে আস্তে কাজ সম্পূর্ণ করতে।

🖌ধাপ - ০৩🖌


IMG20230913153557.jpg

এই ধাপটিতে উপরের অংশের আকাশের লাল মেঘের চিত্রটি অংকন করা হয়ে গিয়েছিল।

🖌ধাপ - ০৪🖌


IMG20230913154140.jpg

এরপরে আমি আকাশে সুন্দর একটি চাঁদ অংকন করে দিয়েছি এবং চাঁদের নিচের অংশের মেঘগুলোকে হালকা সাদা রং করে দিয়েছি যেন মনে হয় চাঁদের আলোতে মেঘগুলো সাদা হয়ে গিয়েছে।

🖌ধাপ - ০৫🖌


IMG20230913154819.jpg

আমার অঙ্কন করা এই চিত্রের আকাশে রং করার কাজ শেষ হয়ে যাবার পরে আমি সমুদ্রের পানির মধ্যে রং করে দিয়েছি। এমনভাবে আমি সমুদ্রের পানিতে রং করতে শুরু করেছি যেন মনে হয় আকাশে যেমন মেঘ রয়েছে ঠিক তেমনি আকার সমুদ্রের পানির মধ্যে প্রতিফলিত হচ্ছে।

🖌ধাপ - ০৬🖌


IMG20230913155416.jpg

এই ধাপটিতে সমুদ্রের পানির মধ্যকার অংশতেও রং করার কাজ শেষ হয়ে গিয়েছিল।

🖌ধাপ - ০৭🖌


IMG20230913160024.jpg

এরপরে আমি সমুদ্রের পাড় ঘেঁষে দূরে অবস্থিত কিছু পাহাড়ের দৃশ্য অংকন করে দিলাম।

🖌ধাপ - ০৮🖌


IMG20230913160347.jpg

পাহাড়ের দৃশ্য অংকন করা শেষ হয়ে যাবার পরে আমি সমুদ্রের তীরে দুইটা নারিকেল গাছ অঙ্কন করে দিয়েছি।

🖌ধাপ - ০৯🖌


IMG20230913161712.jpg

যখনই নারিকেল গাছ দুটোর চিত্র আমি ভালোভাবে অঙ্কন করার কাজ শেষ করলাম তখনই আমার প্রাকৃতিক সৌন্দর্যের এই চিত্রটি অংকন করার কাজও শেষ হয়ে গেল। দৃশ্যটি অংকন করার শেষ অংশে আমি আকাশে কয়েকটা উড়ন্ত পাখির চিত্র অঙ্কন করে দিয়েছি।

IMG_20230913_161758.jpg

আমার অংকন করা সমুদ্র তীরবর্তী রাত্রিকালীন প্রাকৃতিক সৌন্দর্যের এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago (edited)

প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই ভাইয়া।আপনি সুন্দর একটি রাত্রিকালীন প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছেন।যেটা দেখে ভালো লাগলো।আমি অবশ্য পোস্টার রং তেমনভাবে ব্যবহার করতে পারি না।চাঁদের পাশ দিয়ে উড়ন্ত পাখিগুলো দেখে খুবই ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পোস্টার রং আমিও ব্যবহার করতে পারতাম না এইতো কিছুদিন হলো শিখেছি।

 3 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি সর্বপ্রথম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে আরো ভালো লাগলো। সমুদ্র তীরবর্তী রাত্রিকালীন সৌন্দর্য অংকন করেছেন আপনি, যা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। কালার কম্বিনেশনটা জাস্ট মনোমুগ্ধকর লাগছে।

 3 years ago 

প্রথম অংশগ্রহণকারী হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি এটার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। রাত্রিকালীন প্রাকৃতিক সৌন্দর্য অংকন খুব সুন্দর লাগতেছে। এধরনের প্রাকৃতির দৃশ্য গুলো দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে।

 3 years ago 

প্রথমেই আপনাকে শুভ কামনা জানায় অংশ নেওয়ার জন্য।দারুন ভাবে গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন প্রাকৃতিক চিত্র টা সুন্দর হয়েছে। অংকনের দিক থেকে আমি কাচা তাই হয়তো অংশ নিতে পারবো না শুভ কামনা আবারো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করেছি ভাইয়া একটু গুছিয়ে উপস্থাপন করতে।

 3 years ago 

প্রথমে আপনাকে অভিনন্দন জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে খুবই সুন্দর একটি আর্ট তৈরি করে ফেলেছেন আপনি। একদমই অসাধারণ হয়েছে এই আর্ট।

 3 years ago 

আমার অংকন করা এই চিত্রটি আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি সমুদ্রপাড়ের রাত্রিবেলার খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন।আপনার অংকন করা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক সুন্দর হয়েছে।আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সমুদ্রের চিত্র অঙ্কন করলে আসলেই দেখতে অনেক ভালো লাগে।

 3 years ago 

প্রথমেই ধন্যবাদ জানাই এই কনটেস্ট অংশগ্রহণ করার জন্য। এই কনটেস্ট অ্যানাউন্স করার সময় আমি বলেছিলাম এবার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পারবো। ঠিক তেমন আজকে সমুদ্র তীরবর্তী রাত্রিকালিন সৌন্দর্য আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। এটি তৈরি প্রতিটা ধাপ চমৎকারভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে এবার আমরা অনেক ধরনের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো।

 3 years ago 

সমুদ্র তীরবর্তী রাত্রিকালীন প্রাকৃতিক সৌন্দর্যের এই দৃশ্যটি দারুন হয়েছে। আমি হাতে তেমন আর্ট পারি না। তাই প্রতিযোগিতায় অংশগ্রহন করা হয়নি। তবে আপনার আর্টটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। ধন্যবাদ।

 3 years ago (edited)

আমিও ভালোভাবে চিত্র অঙ্কন করতে পারতাম না , এই তো কিছুদিন হলো শিখতে শুরু করেছি।

 3 years ago 

প্রথমেই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনি অসাধারণ একটি আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে সম্ভব চিত্রটি অঙ্কন করার জন্য।

 3 years ago 

এজন্যই বলে শেখার কোন শেষ নেই৷ অনেক সুন্দর হয়েছে আপনার প্রাকৃতিক দৃশ্যটি।সূর্যাস্তের সময় এমনই লালিমায় ভরে যায় সমুদ্রের পানি ও আকাশ। শুভ কামনা রইল ভাইয়া আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এজন্যই সব সময় চেষ্টা করছি বেশি বেশি করে চিত্র অংকন শেখার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64445.09
ETH 1883.35
USDT 1.00
SBD 0.37