আমার বাংলা ব্লগ প্রতিযগিতা-৪২।কাগজের ফুলের তোড়া তৈরি।
সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ৬ ই ভাদ্র, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২১ আগস্ট,২০২৩ খ্রীস্টাব্দ। ভ্যাপসা গরম।আর এই গরমেই আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝ হাজির হয়েছি। আর তা হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত ৪২তম প্রতিযোগিতায় অংশগ্রহণের পোস্ট। এবারের প্রতিযোগিতার বিষয় হচ্ছে কাগজের ফুল তৈরি। এবারের প্রতিযোগিতার আইডিয়াটা বেশ চমৎকার।আমরা প্রায় কাগজের তৈরি ফুলের পোস্ট দিয়ে থাকি। আর আজকের পোস্ট প্রতিযোগিতার জন্য। ৪২তম প্রতিযোগিতা ঘোষনার পর থেকেই চিন্তা করছি কি পোস্ট দেই। ২/৩ টা আইডিয়া বাতিল করে ফাইনালি আজকের সিদ্ধান্তে আসতে পেরেছি। আর তা হচ্ছে ফুলের তোড়া। ফুলের তোড়াটি তৈরি করতে বেশ সময় ব্যয় হয়েছে।তোড়ায় ব্যবহৃত কাগজটি দোকানে না পেয়ে, শেষ পর্যন্ত ফুলের দোকান থেকে সংগ্রহ করতে হয়েছে। বন্ধুরা, ৪২তম প্রতিযোগিতার জন্য আমার উপস্থাপিত আজকের কাজটি ফুলের তোড়া আশাকরি ভাল লাগবে আপনাদের। আর আপনাদের ভাল লাগলে আমার পরিশ্রম সার্থক। আর উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রংয়ের কাগজ সহ অন্যান্য উপকরণ। যা পোস্টে বিশদভাবে তুলে ধরা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ধাপে ধাপে দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম আককের উপস্থাপিত ফুলের তোড়া।
তৈরির উপকরণসমূহ
১।বিভিন্ন রং এর কাগজ
২।দু;ধরনের রেপিং পেপার
৩।গাম
৪|তার(১১" সাইজের ২০টি)
৫|তুলা
৬|কাচি
৭|সোনালী রং এর ফিতে
৮|স্কচ টেপ
৯।সুতা
১০।সাদা টিসু পেপার
তৈরির পদ্ধতি
ধাপ-১
প্রথমে সবুজ রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি। এরপর কেটে নেয়া কাগজ গাম দিয়ে তারের সাথে প্যাচিয়ে নিয়েছি। এভাবে সবগুলো তার প্যাচিয়ে নিয়েছি।
ধাপ-২
এরপর গোলাপী রং এর কাগজ লাম্বায় ৪"ও চওরায় আধা ইঞ্চি করে কিছু কাগজ কেটে নিয়েছি। ফুল বানানোর জন্য। এরপর কেটে নেয়া কাগজের টুকরোটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং ডবল ভাঁজ করে নিয়ে ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি। আর এভাবে অনেক গুলো তৈরি করে নিয়েছি।
ধাপ-৩
এবার সবুজ কাগজ দিয়ে প্যাচিয়ে নেয়া তার মাঝখানে রেখে দু'দিক দিয়ে দুটো তৈরি করা ফুলের পাপড়ি সুতা দিয়ে প্যাচিয়ে নিয়েছি। এভাবে প্রায় ১৫টি পাপড়ি পরপর সুতা দিয়ে প্যাচিয়ে নিয়েছি। প্যাচানো শেষ হলে নিচের দিকে সবুজ রং এর কাগজ প্যাচিয়ে নিয়েছি। এবং হাত দিয়ে পাপড়ি গুলো ছড়িয়ে দিয়েছি। আর এভাবে ৪টি ফুল তৈরি করে নিয়েছি কম বেশী পাপড়ি দিয়ে।
ধাপ-৪
ফুলের কলি তৈরি করার জন্য একটি তারে তুলে প্যাচিয়ে নিয়েছি। সেই তুলার উপর গোলাপী রং এর কাগজ প্যাচিয়ে নিয়েছি। এবং নিচে সবুজ রং এর কাগজ প্যাচিয়ে নিয়েছি। এভাবে কিছু ফুলের কলি তৈরি করে নিয়েছি।
ধাপ-৫
এবার ছোট একটা ফুল তৈরি করার জন্য প্রথমে লাল ও গোলাপী রং এর কাগজ ১২"লম্বা ও দের ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। এবং গোলাপী রং এর কাগজটিকে ভাঁজ করে ছবির মতো করে কেটে নিয়েছি। প্রথমে লাল রং এর কাগজ গাম দিয়ে তারের সাথে প্যাচিয়ে নিয়েছি। লাল রং এর কাগজের উপর গলাপী রং এর কাগজ প্যাচিয়ে নিয়েছি। এবং নিচে সবুজ রং এর কাগজ প্যাচিয়ে নিয়েছি। এভাবে টিসু দিয়ে কয়েকটি ও গোলাপী রং এর কয়েকটি ফুল বানিয়ে নিয়েছি।
ধাপ-৬
ফুল তৈরি করার মতো করে কিছু আধ ফোটা ফুল তৈরি করে নিয়েছি কম পাপড়ি দিয়ে।
ধাপ-৭
বিভিন্ন সাইজের কিছু পাতা কেটে নিয়েছি সবুজ রং এর কাগজ দিয়ে। কেটে নেয়া পাতা গুলোতে ছুরি দিয়ে পাতার শিরা এঁকে নিয়েছি।
ধাপ-৮
তৈরি করা পাতাগুলোতে গাম দিয়ে সবুজ কাগজ প্যাচানো তারগুলো লাগিয়ে নিয়েছি একটি একটি করে।
ধাপ-৯
এবার সোনালী রং ফিতে দিয়ে একটি ফুল বানিয়ে নিলাম,ফুলের তোড়ায় বেঁধে দেয়ার জন্য। যাতে দেখতে সুন্দর লাগে।
ধাপ-১০
এবার হলুদ রং এর কাগজ হার্ট শেপ করে কেটে নিলাম। এবং তাতে উই লাভ আমারবাংলা ব্লগ লিখে নিলাম।
ধাপ-১১
এবার ফুলের তোড়া বানানোর জন্য ফুল ও পাতাগুলোকে সাজিয়ে নিয়েছি । এবং তার দিয়ে প্যাচিয়ে নিয়েছি। এবার তার যাতে না দেখা যায় সেজন্য রেপিং পেপার প্যাচিয়ে নিয়েছি তোড়ার নিচের দিকে।
ধাপ-১২
এবার ট্রান্সপারেন্ট রেপিং পেপারটি তিনকোনা করে ভাজ করে নিয়েছি।এর উপর তৈরি করা ফুলের তোড়াটি রেখে ফিতে দিয়ে তৈরি করা ফুল্টি বেঁধে দিয়েছি। এবং উইশ নোট টি লাগিয়ে দিয়ে আমার ফুলের তোড়া বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি "আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা - ৪২ এর জন্য তৈরি করা কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ডাই ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি |
|---|---|
| ক্যামেরা | Redmi Note 5A |
| পোস্ট তৈরি | @selina75 |
| তারিখ | ২১ আগস্ট, ২০২৩ |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
কাগজের ফুলের তোড়া তৈরি খুব সুন্দর হয়েছে। বিভিন্ন রঙের কাগজ দিয়ে তৈরি করাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। আর সব থেকে বড় কথা আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
কাগজের ফুলের তোড়া তৈরি অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া।
আপনার কাগজের ফুলের তোড়া তৈরীটি অসম্ভব সুন্দর হয়েছে।একদম সত্যিকারের ফুল মনে হচ্ছে।দেখে মনে হচ্ছে অনেক ধৈর্য ও পরিশ্রম দিয়ে এই ফুলের তোড়াটি তৈরি করেছেন। সুন্দর এই ফুলের তোড়া তৈরির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার প্রতি অনেক অনেক শুভকামনা আপু।
জি আপু এই ফুলের তোড়া তৈরি করতে দুদিন লেগেছে।অনেক ধন্যবাদ আপু।
আপুর তৈরি ফুলের তোরাটি খুবই সুন্দর হয়েছে। আপনি যে দুই ধরনের রঙিন পেপার ব্যবহার করেছেন, তার ধরনের জন্যই ডিটেইলস গুলো বেশ ফুটে উঠেছে। তবে এই ক্রেপ পেপার গুলো আমিও খুজঁতে গিয়েছিলাম। ১৩০-১৪০ টাকা পার রোল, এবং নিলে পুরো রোল সহ নিতে হবে শুনে ফেরত এসেছি... 😷😷 যাই হোক, আপনার জন্য শুভকামনা আপু
জি আপু এ পেপারগুলোর দাম এ রকমই।অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
বাহ এত চমৎকার তৈরি করেছেন আপু দেখে খুব ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলের তোড়া অসাধারণ সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে তৈরি করলেন অনেক সময় লেগেছে দেখেই বুঝা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন শুভ কামনা রইল।
জি আপু অনেক সময় লেগেছে।ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আপু প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। এই কন্টেস্টের মধ্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাগজের ফুল দেখতে পারছি। যার যতটুকু ক্রিয়েটিভিটি আছে সে ততটুকুই দেখাচ্ছে। আপনি এই প্রতিযোগিতার জন্য খুব সুন্দর করে কাগজের ফুলের তোড়া তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে এমনিতে অনেক সুন্দর লাগে আপনি কাগজ দিয়ে তৈরি করেছেন বলে খুবই ভালো লাগছে দেখতে। আর এটা তৈরি প্রত্যেকটা ধাবা বলে খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
https://twitter.com/selina_akh/status/1693673770584768852
আপু আপনার কাগজের ফুলের তোড়া টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফুলগুলো দেখতে সত্যি চমৎকার হয়েছে ।এটি তৈরি করতে আপনার যে প্রচুর শ্রম এবং সময়ের প্রয়োজন হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে ।অনেক কষ্ট করে বানিয়েছেন ।আশা করছি ভালো একটি অবস্থানে থাকবেন ।ধন্যবাদ।
জি আপু বানাতে বেশ কস্ট হয়েছে।অনেক ধন্যবাদ শুভ কামনার জন্য।