প্রতিযোগিতা-৪০// বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

IMG_20230725_193446.jpg

বর্ষাকালে প্রকৃতি যেন তার অন্যরকম রূপে সেজে ওঠে, আর এই প্রকৃতির রূপের দৃশ্য গুলো দেখে যেন আমরা অনেক মুগ্ধ হয়ে যায়।আসলে প্রকৃতির নতুন রূপ দেখতে কার না ভালো লাগে, প্রকৃতি তার নতুন রূপে সাজিয়ে তোলে। অপরূপ সৌন্দর্যময় চারপাশের দৃশ্য এই বর্ষাকালের প্রকৃতির দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে গ্রাম অঞ্চলে যেন বর্ষাকালের প্রকৃতি নতুন রূপে সাজিয়ে তোলে। এই গ্রামের প্রকৃতির দৃশ্য গুলো দেখে খুবই ভালো লাগে। সবুজ প্রকৃতির ফসলের মাঠে যেন বর্ষার পানিতে এক নতুন প্রকৃতি দৃশ্য তৈরি করে। আর এই পানিতে নৌকা করে ভেসে বেড়ানোর দৃশ্যগুলো উপভোগ করা যায় এবং বর্ষাকালে চারপাশে প্রকৃতির নতুন রূপে সাজিয়ে তোলার সাথে সাথে বর্ষাকালের অপরূপ সৌন্দর্য ময় ফুলের দৃশ্য দেখতে পাওয়া যায়। বর্ষার ফুল যেন কি অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত ফুটিয়ে তুলে। বিশেষ করে কদম ফুলের দৃশ্যগুলো অসাধারণ লাগে আমার। আর এই বর্ষার সৌন্দর্যময় দৃশ্যগুলো নিয়ে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন মডারেটরদের অনেক ধন্যবাদ যারা এই সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন।আমি আমার বাংলা ব্লগ পরিবারের সাথে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত। আর আমার বাংলা ব্লগের ৪০ তম প্রতিযোগিতা হলো বর্ষাকালের সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্যের ফটোগ্রাফি। আর ফটোগ্রাফি করতে আমি খুবি পছন্দ করি। তাই এই বর্ষাকালের সুন্দর দৃশ্যগুলো আমি ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।


IMG_20230725_193425.jpg

IMG_20230725_193358.jpg

location

বর্ষাকালে প্রকৃতির এই সুন্দরময় দৃশ্য দেখার জন্য আমি গ্রামে এসেছি। আর গ্রামের এই সুন্দর প্রকৃতি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগে। আমাদের গ্রামে বিশাল একটি বিল রয়েছে। এই বিলে আসলেই বর্ষার পানি দেখতে পাওয়া যায়।প্রথমে এই বর্ষার পানি দেখার জন্য গ্রামে এসেছি, আর এই সৌন্দর্যময় প্রকৃতির মধ্যে সেই দৃশ্য দেখতে পেলাম। আসলে বিলের েক পাশে নতুন একটি বাড়ি করেছে। আর এই বাড়িটি দেখতে খুবই ভালো লাগলো। চারপাশে যেন পানি মাঝখানে এই সবুজ প্রকৃতির ঘেরা বাড়িটি আমার খুবই ভালো লেগেছে।


IMG_20230725_193906.jpg

IMG_20230725_193543.jpg

location

আসলে বিলে সারা বছর পানি থাকে, তবে বেশি পানি থাকে না, আর বর্ষাকালে যেন এই বিলটি পানিতে থৈ থৈ করে। আর পানিতে থৈ থৈ করার এই বিলের দৃশ্য দেখে যেন চোখ জুড়িয়ে যায়। সত্যি চারপাশের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতি আর এই বিল বয়ে যেন ফসলের জমিতে পানি আসে। আর বর্ষার এই পানিতে অনেক ফসলের জমি পানিতে ডুবে যাচ্ছে। সেই দৃশ্যটি দেখতে পেলাম, সবুজের প্রকৃতির ফসলগুলো যেন বর্ষার পানিতে ভাসতে ছিল।


IMG_20230725_193703.jpg

IMG_20230725_193605.jpg

location

বর্ষাকালে প্রকৃতির দৃশ্য গুলো খুবই ভালো লাগে। বিশেষ করে বিকেলবেলা আকাশের দৃশ্য ও অসাধারণ থাকে এবং সাদা মেঘগুলো যেন ভেসে বেড়ায়। আর বর্ষাকালের এই প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখার জন্য অনেকেই বিকেলবেলা মাঠে বের হয়। আমিও এসেছি আর এই বিলের পাশ থেকে সবুজে ঘেরা ফসলের দৃশ্য দেখতে ছিলাম, আর বর্ষার পানি যেন এই ফসলের জমি গুলো ডুবে যাচ্ছিল, তাই কৃষকেরা তাদের ফসলের জমি দেখার জন্য বারবার যেন মাঠে আসতেছিল।


IMG_20230725_193517.jpg

IMG_20230725_193845.jpg

location

বর্ষাকালের গ্রামের মানুষ চলাচলের জন্য নৌকা কিনে থাকে এবং কেউ কেউ নৌকা বানিয়ে থাকে। আমাদের বাড়ির পাশেই দেখতে পেলাম নতুন একটি নৌকা এনেছে। আর বাচ্চারা এই নৌকা নিয়ে যেন খেলা করছে। আসলে বর্ষার পানি তাদের বাড়ির পাশে এসেছে, আর তারা এই আনন্দে নৌকায় করে ভ্রমণের ব্যবস্থা করেছে। আসলে নৌকায় করে ভ্রমণের মুহূর্তগুলো অসাধারণ লাগে।


IMG_20230725_193948.jpg

IMG_20230725_193934.jpg

location

আমাদের গ্রামের অন্য দিকে আমি ভ্রমণ করতে গেলাম। সেখানে অনেক ফসলের জমে রয়েছে। আর তার পাশে একটি পুকুর রয়েছিল, এই পুকুরে প্রথমে বর্ষার পানি এসে পুরো হয়ে গেল। তারপরে আস্তে আস্তে ফসলের জমির দিকে যাচ্ছিলো। আসলে বর্ষার পানি দেখতে দেখতে যেন পুরো ফসলের মাঠ ভরে যায়।


IMG_20230725_215338.jpg

IMG_20230725_215256.jpg

location

বর্ষার এই সুন্দর দৃশ্য দেখার জন্য আমি আমার পাশের গ্রামের দিকে যাচ্ছিলাম। পাশে গ্রামে যাওয়ার পথে দেখতে পেলাম অপরূপ সৌন্দর্যময় এই দৃশ্য। আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে বর্ষার এই সৌন্দর্যময় দৃশ্যগুলো ফটোগ্রাফি করলাম। আসলে চারপাশেই যেন বর্ষার পানিতে ভরে যাচ্ছিল। আসলে বর্ষার প্রকৃতি এক অন্যরকম রূপে সেজেছে।


IMG_20230725_193258.jpg

IMG_20230725_193208.jpg

location

পাশের গ্রামে এসে যেন বর্ষার এক অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পেলাম। আসলে এই দৃশ্য সত্যিই অসাধারণ। কারণ এই গ্রামের পাশেই ছিল নদী, আর নদী বয়েই যেন এই গ্রামের বিশাল বড় ফসলের মাঠ ভরে গেছে। আর এই দৃশ্য শক্তি অসাধারণ। এরকম বর্ষার পানিতে খেলাধুলা করার মুহূর্ত সত্যিই আমার খুবই ভালো লাগে। ছোটবেলায় আমি এরকম বর্ষার পানিতে অনেক আনন্দের সাথে খেলাধুলা করতাম এবং বাবার সাথে মাছ ধরতে যেতাম।

IMG_20230725_193327.jpg

IMG_20230725_193232.jpg

location

বর্ষাকালের এই প্রকৃতির সৌন্দর্য নতুনরূপে সাজিয়ে তুলেছে। গ্রাম বাংলার এই সৌন্দর্যময় প্রকৃতির পরিবেশ আর এই দৃশ্য দেখার জন্য আমি আজকে ভ্রমণে বের হয়েছিলাম। তারপরে নদীর পাশে আসলাম, নদীর পাশে এসে দেখতে পেলাম নদীতে যেন বর্ষার পানিতে এখন থৈ থৈ করছে। আর এই দৃশ্যগুলো সত্যি আমার খুবই ভালো লেগেছে আজকে।


বর্ষাকালের প্রকৃতি সত্যি অসাধারণ। চারিদিকে যেন নতুন এক পরিবেশ তৈরি করে। আর এই প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখতেও খুবই ভালো লাগে। গ্রাম বাংলার বর্ষাকালের ফসলের মাঠের দৃশ্য, নীল আকাশের দৃশ্য এবং ফুলের ফুলে সাজিয়ে ওঠে এই সুন্দর পরিবেশ। তাই বর্ষাকালে প্রকৃতি আমার খুবই ভালো লাগে। আর এই প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যগুলো নিয়ে যেন আজকের এই ফটোগ্রাফি। আশা করছি আজকে আমার এই ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির মডারেটর এবং এডমিনদের অসংখ্য ধন্যবাদ যারা সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। যার মাধ্যমে আমরা বর্ষাকালের সৌন্দর্যময় দৃশ্যগুলো তুলে ধরতে পারলাম।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি নোট ৬ প্রো
ধরণফটোগ্রাফি
ক্যমেরা মডেলনোট ৬ প্রো
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগছে। মূলত প্রকৃতির সান্নিধ্য থেকে যে ফটোগুলো কালেক্ট করা হয় সেগুলো অনেক সুন্দর হয় যেমনটা আপনি এই পোস্টে তুলে ধরেছেন।

 3 years ago 

ভাইয়া এত সুন্দর প্রাকৃতিক ফটোগ্রাফি গ্ৰাম থেকেই তুলা সম্ভব। আমি কি ফটোগ্রাফি করবো বুঝতে পারছি না। শহরে চার দেয়ালের বাহিরে তেমন কিছু নেই তাই ফটোগ্রাফি করা হয়নি। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফির মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। চার পাশে পানি মাঝখানে একটি বাড়ি। কি চমৎকার দৃশ্য। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বর্ষাকালীন প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় রুপে সাজে। আর প্রকৃতির এই সৌন্দর্যময় দৃশ্য গুলো সত্যি আমারও খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

অসাধারণ এবং চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে আপনিও তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেললেন ভাই। আপনার তোলা ফটোগ্রাফি গুলো কিন্তু খুব চমৎকার ছিল এটা না বলে থাকতেই পারলাম না। আসলে বর্ষার সময় মাঠ ঘাট একেবারে পানিতে ভর্তি হয়ে যায়। আর তখন যখন বৃষ্টি হয় তখন বর্ষার পানি থৈ থৈ করে। আর এরকম দৃশ্যের ফটোগ্রাফি যদি করা যায় তখন খুব ভালো লাগে।

 3 years ago 

বর্ষাকালীন প্রকৃতি দেখতে বেশ ভালো লাগে। চারিদিক সবুজ দিয়ে ঘেরা থাকে। এমন প্রকৃতি দেখলেও যেনো প্রাণ জুড়িয়ে যায়। আমার কাছে বেশ ভালো লাগে এমন পরিবেশ দেখতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

আসলে বর্ষাকাল এমনিতেই অনেক বেশি ভালো লাগে। আর যদি বলা হয় বর্ষাকালের প্রাকৃতিক দৃশ্য তাহলে তো কোন কথা নেই। আমি তো অনেক বেশি পছন্দ করি বর্ষাকালের প্রাকৃতিক দৃশ্য দেখতে। আর প্রকৃতির মাঝে সময় কাটাতেও খুব ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করলেন তো আপনি। ফটোগ্রাফি গুলো নিয়ে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনি তো দেখছি বিলের অনেকগুলো ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইজান। আজ আপনি আমাদের মাঝে 40 তম কনটেস্টে অংশগ্রহণ করে দেখিয়েছেন এবং এই কনটেস্টে আপনি তুলে ধরেছেন বর্ষাকালের বাংলাদেশের অপরূপ দৃশ্য। আপনার ধারণকৃত ক্যামেরার প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অতি চমৎকার

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64467.92
ETH 1884.21
USDT 1.00
SBD 0.37