"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা-৩৯/ জিভে জল আনা পেঁয়াজ রসুনের ঝাল ভর্তা রেসিপি😋।
- সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার সকল খাদ্য প্রেমি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে খাবার দাবার খেতে কেই না পছন্দ করে !! নতুন নতুন রেসিপি খেতে সবাই পছন্দ করে ।তাই আমি যখন যেটা পারি সেটাই করি এবং তা আপনাদের মাঝে শেয়ার করি।তো বন্ধুরা আজকে আমি খুবই ইউনিক একটি রেসিপি"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা-৩৯/ঝাল ঝাল ভর্তা রেসিপি তে অংশগ্রহণ করছি। আসলে আমার কাছে মিষ্টি জাতীয় সব ধরনের রেসিপি থেকেও ঝাল এবং টক রেসিপি গুলো বেশি ভালো লাগে। তাইতো এই ঝাল রেসিপি দেখে অংশগ্রহণ করতে চলে এলাম।
- ভর্তা দেখলে আমি লোভ সামলাতে পারিনা। যেকোনো ধরনের ভর্তা দেখলেই আমার জিভে জল চলে আসে। তবে আমি অতিরিক্ত যে ঝাল সেটা খেতে পারে না। অনেকে এত পরিমাণে ঝাল খায় যে আমার মাথা ব্যথা শুরু হয়। কিন্তু ভর্তা রেসিপি টা একটু ঝাল ঝাল ই ভালো লাগে। এই লোভনীয় ভর্তা রেসিপি এর প্রতিযোগিতা আয়োজনকারী @nusuranur আপুকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, এত সুন্দর একটি ইউনিক প্রতিযোগিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। কারণ এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা নানান পদের ভর্তা রেসিপি দেখতে পাবো। যেমনটা সবাইকে শেখাতে পারবো তেমনটা সবার কাছ থেকে শিখতেও পারবো। কারণ প্রতিযোগিতা মানেই এক একজনের একেক ধরনের প্রতিভা, সৃজনশীলতা ফুটিয়ে তোলা।
আমিও চেষ্টা করলাম আমার তৈরি এই পেঁয়াজ রসুনের ভর্তা রেসিপি সবার মাঝে শেয়ার করার। আমি এবং আমার বসার সবাই এই ভর্তা খুবই পছন্দ করেছে। সবাই ভাত চেটেপুটে খেয়েছে ।আশা করি আপনাদের ও ভালো লাগবে রেসিপিটি দেখে।
যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি বাসার ট্রাই করবেন।
সবার বোঝার সুবিধার্থে আমি একটি ভিডিও করেছি, এবং নিচে ভিডিওর লিংক শেয়ার করেছি।
- পেঁয়াজ।
- শুকনা মরিচ।
- রসুন।
- আলু
- ধনিয়া পাতা
- লবণ এবং সরিষার তেল
- প্রথমে আমি পেঁয়াজগুলোর মুখ এবং নিচে দিয়ে কেটে নেব।
- আমি চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে দেব এরপর দিয়ে দেব পেঁয়াজ গুলো। এরপর ঢাকনা দিয়ে রেখে দেব বিশ মিনিটের জন্য। এবং মাঝে মাঝে একটু আধটু নেড়েচেড়ে দেব।
- যখন দেখবো যে পেঁয়াজ গুলো ভিতরে নরম হয়ে গিয়েছে, তখন আমি চুলার আঁচ একটু বাড়িয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব পেঁয়াজ গুলো।
- এরপর আমি চুলায় একটি আলু সিদ্ধ করে নিব।ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে।
- এরপর আলু টি সিদ্ধ হয়ে গেলে, আমি খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব।
- এরপর আমি ফ্রাই পেনে আরো একটু সরিষার তেল দিয়ে,রসুনের কোষ এবং আলুর পিস গুলো দিয়ে দেব।
- এরপর চুলা মাঝারি আঁচে রেখে আমি 15 মিনিট রসুন এবং আলু গুলোকে ভেজে নেব।
- এদিকে আমি শুকনা মরিচ গুলোকে কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে,চুলা মাঝারি আঁচে ভেজে নেব।
- ভাজা হয়ে গেলে আমি শুকনা মরিচ গুলোকে গরম গরম হাত দিয়ে এভাবে গুড়ো করে নেব।
- এরপর আমি ভেজে রাখা পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে নেব।
- এরপর হাত দিয়ে আমি পেঁয়াজগুলোকে মেখে নেব।
- এরপর আমি পেঁয়াজ গুলোকে ছেচুনি তে নিয়ে ছেচে নিব।
- এরপর রসুন এবং আলু গুলোকে ছেচুনি তে ছেছে নিব।
- এরপর দিয়ে দেব ধনিয়া পাতা এবং শুকনা মরিচের গুড়াগুলো।
- সবশেষে আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব ভর্তা গুলোকে।
রেসিপিটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আর বিশেষ করে ডেকোরেশন টা একটু বেশি ভালো লেগেছে। একদম বাঙালিয়ানা রেসিপি। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর শেষের ভিডিওটা দেওয়ায় আরও বেশি ভালো লেগেছে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই প্রতিযোগিতার মাধ্যমে ইউনিক ভর্তা রেসিপি গুলো দেখতে বেশ ভালো লাগে। ভর্তা কম বেশি সবারই খুবই পছন্দের। ঝাল ঝাল ভর্তা হলে তো কথাই নেই। আপনার পেঁয়াজ রসুনের ঝাল ভর্তা দেখে জিভে জল চলে আসলো। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই আপু।পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল ভর্তা রেসিপি টি খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে আপু।পেঁয়াজ পুড়িয়ে নেওয়াতে এই ভর্তার স্বাদ আরও অনেক বেশি হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে।অনেক সুন্দর ও লোভনীয় ভর্তা রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইলো।
যেকোনো প্রতিযোগিতায় নতুন নতুন কিছু শিখতে পারা যায়। আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবারের প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন অনেক ধরনের ভর্তা শিখতে পারবো আশা করছি। গরম ভাতের সাথে যে কোন ভর্তা খেতে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ভর্তা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার বাংলা ব্লগ মানে নতুন কিছুর আয়োজন। সত্যি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক ইউনিক কিছু ভর্তা দেখতে পাব। সত্যি আমরা বাঙালীরা ভর্তা প্রিয় মানুষ। আপু আপনার ভর্তা দেখে লোভ লেগে গেল। মনে হচ্ছে অনেক মজা হয়েছিল। আসলে এই ধরনের ভর্তা গুলো অনেক মজা হয়। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
পেঁয়াজ রসুনের ঝাল ভর্তা রেসিপি দেখতে অসাধারন লাগতেছে। পরিবেশ দেখেই তো ভীষণ ভালো লাগতেছে। খেতে না জানি কত মজা হয়েছে। চমৎকার একটি ইউনিক ভর্তা রেসিপি শেয়ার করেছেন। শেষের ভিডিও টি দেখে ইতিমতো মুগ্ধ হয়ে গেলাম। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।
আপু প্রথমেই আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনার তৈরি পেঁয়াজ রসুনের ঝাল ভর্তা রেসিপি দেখে আমার তো জিভে জল চলে এসেছে। মনে হচ্ছে গরম গরম ভাতের সাথে পেঁয়াজ রসুনের ঝাল ভর্তা রেসিপি খেতে খুব মজা পাওয়া যাবে। আর হ্যাঁ আপু, ভর্তা রেসিপিটি একটু ঝাল ঝাল না হলে খেতে খুব একটা ভালো লাগেনা। অনেক অনেক ধন্যবাদ আপু, খুবই ইউনিক ও জিভে জল আনা পেঁয়াজ রসুনের ঝাল ভর্তা রেসিপিটি শেয়ার করার জন্য।
আসলে ঝাল কিছু দেখলে আমি লোভ সামলাতে পারিনি। বিশেষ করে যদি হয় এরকম ঝাল ভর্তা রেসিপি তাহলে তো কোন কথা নেই। আপনি পেঁয়াজ রসুনের ঝাল ভর্তা রেসিপি তৈরি করেছেন, দেখেই বুঝতে পারছি খুব মজা করে খাওয়া হয়েছিল। শেষে ভিন্নভাবে ডেকোরেশন করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আর আপনি রেসিপিটার ভিডিও ও করেছেন দেখে ভালো লাগলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।
সত্যি কথা বলতে আপনার তৈরি পেঁয়াজ রসুনের ঝাল ভর্তা রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে। আপনি বেশ ইউনিক পদ্ধতিতে এই ভর্তা রেসিপিটা তৈরি করেছেন, যা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। বিভিন্নভাবে ডেকোরেশন করার পদ্ধতিটাও বেশ ভালো ছিল। যেভাবে ডেকোরেশন করেছেন সেভাবে যদি আমাকে দিয়ে দিতেন, তাহলে মনে হয় আর বাকি থাকতো না কিছুই । আশা করছি এই প্রতিযোগিতায় ভালো একটা স্থান অর্জন করতে পারবেন।