"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৩৮: প্লাস্টিক বোতল এবং রঙিন কাগজ দিয়ে ফুল গাছ তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার , জুন ৬ /২০২২

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি পুনরায় আপনাদের মাঝে আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমেই আমি আমাদের সকলের প্রিয় বড় দাদাকে ধন্যবাদ জানাতে চাই এমন সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য। দেখতে দেখতে আমার বাংলা ব্লগ কমিউনিটির বয়স দুই বছর পূর্ণ হতে। আর দুই বছর পূর্তি উপলক্ষেই মূলত এই বিশেষ প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে। যদিও আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির শুরুর দিকটাতে অংশগ্রহণ করেছিলাম না কিন্তু আমিও এই কমিউনিটিতে প্রায়ই দেড় বছরের বেশি সময় ধরে অবস্থান করছে। দীর্ঘ এই সময়ে এই কমিউনিটির সকল সদস্য যেন আমার একটা পরিবারের রূপান্তরিত হয়ে গিয়েছে। কমিউনিটির মানুষের সাথে এখন সময় অতিবাহিত করতে না পারলে নিজের কাছে খারাপ লাগে। এমন সুন্দর একটা ভার্চুয়াল পরিবার উপহার দেবার জন্য আমি @rme দাদার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেহেতু দুই বছর পূর্তি উপলক্ষে ডাই পোস্ট এর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাই আমিও এই ব্যস্ত সময়ের মধ্যে একটা ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্রচুর পরিমাণে লোডশেডিং এবং গরমের কারণে যদিও ঠিকভাবে কাজ করা যাচ্ছে না তারপরও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে পারলে যেন নিজের কাছেই ভালো লাগেনা।

IMG_20230606_184126.jpg

সর্বশেষ মূল ছবি

প্লাস্টিক বোতল এবং রঙিন কাগজ দিয়ে ফুল গাছ তৈরির উপকরণ

IMG_20230606_184149.jpg

ক্রমিক নম্বরউপকরণের নাম
রঙিন কাগজ
কাইচি
গাম
কলম
প্লাস্টিক বোতল

🌷ধাপ - ০১🌷


IMG_20230606_184208.jpg

প্রথমেই আমি আমার নেওয়া রঙিন কাগজগুলো নির্দিষ্ট আকৃতিতে কেটে নিলাম। একসাথে আমি অনেকগুলো কাগজ কেটে নিয়েছি যেন আমার কাজ করতে সহজ হয়।

🌷ধাপ - ০২🌷


IMG_20230606_184229.jpg

তারপরে আমি আমার কেটে নিয়ে সেই কাগজ গুলোকে সুন্দরভাবে ফুলের আকৃতিতে ভাজ করে নিয়েছি। কাগজটি আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছি।

🌷ধাপ - ০৩🌷


IMG_20230606_184320.jpg

একই পদ্ধতি ব্যবহার করে আমি সবগুলো কাগজ কেটে ফুল তৈরি করে নিয়েছি।

🌷ধাপ - ০৪🌷


IMG_20230606_184336.jpg

তারপরে আমি একটি সাথে অন্যটি জোড়া লাগানোর জন্য প্রত্যেকটি ফুলের একটি সাইড কেটে সেখানে গাম দিয়ে দিয়েছি।

🌷ধাপ - ০৫🌷


IMG_20230606_184413.jpg

এরপরে আমি একটা প্লাস্টিক বোতলকে সুন্দরভাবে কেটে নিয়েছি। প্লাস্টিক বোতল দিয়ে মূলত আমি আমার তৈরি করা এই ফুলের গাছ হিসেবে ব্যবহার করব।

🌷ধাপ - ০৬🌷


IMG_20230606_184438.jpg

ফুলটাকে সুন্দর করার জন্য আমি রঙিন কাগজের উপর কলম দিয়ে সুন্দরভাবে অংকন করে নিয়েছি।

🌷ধাপ - ০৭🌷


IMG_20230606_184605.jpg

এ পর্যায়ে আমার সকল জিনিস তৈরি করা হয়ে গিয়েছিল। এবার শুধু একই সাথে অন্যটি নাম দিয়ে লাগানোর কাজ বাকি রয়েছে।

🌷ধাপ - ০৮🌷


IMG_20230606_184658.jpg

এ পর্যায়ে আমি প্লাস্টিক বোতলের সাথে আমার তৈরি করা রঙিন কাগজের ফুল গুলো গাম দিয়ে পর্যায়ক্রমে লাগাতে শুরু করে দিয়েছি।

🌷ধাপ - ০৯🌷


IMG_20230606_184126.jpg

সবগুলো রঙিন কাগজের ফুল প্লাস্টিক বোতলের সাথে গাম দিয়ে লাগানো শেষ হয়ে যাবার পরে সেটি এমন আকার ধারণ করল।

আমার তৈরি করা প্লাস্টিক বোতল এবং রঙিন কাগজের এই ফুল গাছটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

বাহ্ চমৎকার তো একটু অসাধারন ডাই পোস্ট নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। রঙ্গিন কাগজ এবং প্লাস্টিকের বোতল দিয়ে বেশ সুন্দর একটি ফুল গাছ তৈরি করে নিলেন। শুভকামনা রইল ভাই আপনার প্রতি।

 3 years ago 

গরমের কারণে খুব একটা ভালো কিছু তৈরি করতে পারলাম না আপু।

 3 years ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্লাস্টিক বোতল এবং রঙিন কাগজ দিয়ে চমৎকার ভাবে ফুল গাছ তৈরি করেছেন ভাই। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

হাতের গাছের সাধারণ কিছু জিনিস দিয়েই এটা তৈরি করার চেষ্টা করলাম

 3 years ago 

প্লাস্টিক বোতল এবং রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের গাছটা দেখতে কিন্তু দারুণ হয়েছে ৷ অনেক ভালো আপনি আপনি এই প্রতিয়োগিতায় অংশগ্রহণে মাধ্যমে চমৎকার একটি ডাই পোস্ট শেয়ার করেছেন দেখে ৷ অভিনন্দন এবং শুভকামনা রইল আপনার জন্য ৷ ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

আমার তৈরি করা এই ফুল গাছ আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম

 3 years ago 

আপনি খুব সুন্দর করে প্লাস্টিক আর রঙিন কাগজ ব্যবহার করে ফুলের তোড়া তৈরি করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

যদি আরো কয়েকটা রংয়ের কাগজ ব্যবহার করতাম তাহলে হয়তোবা এটা দেখতে আরো সুন্দর লাগতো

 3 years ago 

ভাইয়া, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।আপনার চেষ্টা দ্বারা আপনি খুব সুন্দর ফুল তৈরি করেছেন এবং প্লাস্টিক বোতলের ব্যবহার করেছেন।যেটা দেখে আমার ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সাধারণ কিছু জিনিস দিয়েই অসাধারণ কিছু তৈরি করার চেষ্টা করেছি মাত্র।

 3 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমার বাংলা ব্লক প্রতিযোগিতার জন্য আপনি প্লাস্টিক বোতল এবং রঙিন কাগজ দিয়ে ফুল গাছ তৈরি করেছেন। এই ফুলটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

প্লাস্টিকের বোতল দিয়ে এ বাড়ি আমি প্রথম কোন জিনিস তৈরি করলাম।

 3 years ago 

রঙ্গিন কাগজ কেটে খুব সুন্দর ফুলের গাছ তৈরি করেছেন। দেখে সত্যি খুব ভালো লাগলো। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো। আপনার ফুলের গাছ তৈরি খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার তৈরি করা এই ফুলগাছটি আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম

 3 years ago 

বাহ্!! কি সুন্দর করে "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৩৮: শে প্লাস্টিক বোতল এবং রঙিন কাগজ দিয়ে ফুল গাছ তৈরি করেছেন। দেখে মুগ্ধ না হয়ে পারলামনা।♥♥

 3 years ago 

চেষ্টা করলাম আপু অংশগ্রহণ করার জন্য কোন একটা পোস্ট তৈরি করার

 3 years ago 

ভাইয়া আমার বাংলা ব্লগ" ৩৮ তম প্রতিযোগিতায়- প্লাস্টিক বোতল এবং রঙিন কাগজ দিয়ে ফুল গাছ তৈরি করে অংশগ্রহন করায় আপনাকে অভিনন্দন জানায়। ফুলের কালারটা বেগুনি কালার হওয়ায় দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

যদি এখানে আরো কয়েকটা রং ব্যবহার করা যেত তাহলে হয়তো আরও সুন্দর লাগতো

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি অনেক সুন্দর করে প্রতিযোগিতায় প্লাস্টিক বোতল এবং রঙিন কাগজ দিয়ে ফুল গাছ তৈরি করেছেন। সত্যি আপনার কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি একদম ভিন্ন রকম কিছু তৈরি করেছেন। আমি তো প্রথম দেখে মনে করলাম কোন বাস্তবে ফুল হবে। অর দেখে বুঝতে পারলাম রঙিন কাগজ এবং প্লাস্টিকের বোতল দিয়ে এত সুন্দর করে ফুলের টপ তৈরি করেছেন। ঠিক বলেছেন দাদার কারণে আমরা আজ একটি ভার্চুয়াল পরিবার পেলাম। তাই সবাই দাদাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানোর দরকার।

 3 years ago 

আসলেই আপু আমরা এই ভার্চুয়াল পরিবারটাকে অনেক খুশি হয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38