"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা-৩৮||"দেশলাই কাঠি দিয়ে নৃত্যরতা মেয়ের প্রতিচ্ছবির ওয়ালমেট তৈরি"(DIY)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমি মোটামুটি আছি কারণ প্রচন্ড গরমে কিছুটা অসুস্থ হয়ে পড়েছি।যাইহোক যেকোনো প্রতিযোগিতা মানেই আলাদা অনুভূতি।আর এইবারের বিশেষ ও আকর্ষণীয় প্রতিযোগিতাটি যেহেতু আমাদের সকলের প্রিয় "আমার বাংলা ব্লগ"কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উৎযাপন উপলক্ষে তাই আমি একটু বেশীই উৎসাহী।এইজন্য বিশেষভাবে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আমাদের প্রিয় @rme দাদাকে।কারন তিনি ছাড়া এইসব কিছুই অসম্ভব ছিল।এছাড়া আন্তরিকভাবে ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সকল এডমিন ও মডারেটর দাদা ও দিদিদেরকে এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

দেশলাই বক্স ও কাঠি দিয়ে নৃত্যরতা মেয়ের প্রতিচ্ছবির ওয়ালমেট তৈরি:

IMG_20230608_153228.jpg

IMG_20230608_152245.jpg

IMG_20230608_152736.jpg
আমার যেকোনো diy তৈরি করতে খুবই ভালো লাগে।এখন গরমকাল চলছে।তাই diy এর কাজগুলো করতে বেশ কষ্টদায়ক হয়ে পড়ে কারন diy করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।প্রথমত ভেবে পাচ্ছিলাম না প্রতিযোগিতায় কি তৈরি করবো!তবুও শেষ মুহূর্তে আবারো আমি চলে আসলাম বরাবরের মতোই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভিন্ন একটি diy সঙ্গে নিয়ে।আমার খুবই ভালো লাগছে কমিউনিটিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে।আমি দেশলাই বক্স ও কাঠি দিয়ে diy তৈরি করেছি,এটা তৈরি করতে আজ আমার সারাদিন সময় লেগে গেছে।কিন্তু diy টি তৈরির পর খুবই আকর্ষণীয়ও সুন্দর দেখতে লাগছিল।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।তো চলুন diy টি তৈরি করা যাক---

IMG_20230608_153835.jpg

IMG_20230608_153956.jpg

■নৃত্যরতা মেয়ের প্রতিচ্ছবি তৈরির বিষয়বস্তু:

আমার প্রাণের কমিউনিটি এবং আমার ভালোবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"।দেখতে দেখতে আমরা এই কমিউনিটিতে দ্বিতীয় বছর পার করে ফেলেছি।এই কমিউনিটিতে আমরা প্রাণ খুলে আনন্দ করি এবং মন খুলে কাজ করি।যেখানে প্রতিসপ্তাহে হ্যাংআউট,এবিবি ফ্যান,রবিবারের আড্ডা,গিভওয়ে,dj পার্টি এবং গভীর রাতের গল্পের কাহিনীর মতো নানা বিশেষ বিশেষ বিষয় যুক্ত রয়েছে।এতে আমরা গান,কবিতা আবৃত্তি,কৌতুক,অনুভূতি শুনে নানাভাবে আনন্দ উপভোগ করি।তবুও আমাদের কমিউনিটিতে কোথাও যেন একটা আনন্দের কমতি থেকেই যায়।সেটা হলো- নৃত্যের, যেটার আনন্দ আমরা উপভোগ করতে পারিনা।ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছে ছিল গান ও নাচ শেখার।কিন্তু ফিনান্সিয়াল সমস্যা থাকার জন্য শেখা আর সম্ভব হয়ে ওঠেনি।তবুও কেন জানি মাঝে মাঝেই মনে হয়, "যদি আমি নৃত্য করতে পারতাম তাহলে প্রত্যেক সপ্তাহে একটি করে নৃত্যের ভিডিও অবশ্যই কমিউনিটিতে শেয়ার করে আপনাদের আনন্দ দিতে পারতাম।" অনুষ্ঠান হবে তাতে নাচের দৃশ্য থাকবে না,সেটা কিভাবে হয়! তাই "আমার বাংলা ব্লগ" কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপনে আমি একটি দেশলাই বক্স ও কার্ডবোর্ড দিয়ে মঞ্চের ওয়ালমেট সাজিয়েছি।যাতে দেশলাই কাঠি দিয়ে তৈরি একটি নৃত্যরতা মেয়ের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।এখানে আমার অপূর্ন ইচ্ছের কাল্পনিক ভাবনাকে রূপ দেওয়া হয়েছে।

■উপকরণসমূহ:

●দেশলাই বক্স ও কাঠি
●কার্ডবোর্ড
●কেচি
●রঙিন কাগজ
●রঙিন টিপ
●আঠা
●পেন্সিল
●রবার
●সাদা সুতা
●রঙিন জেলপেন
●মার্কার পেন

IMG_20230608_151018.jpg

■প্রস্তুতিকরণ:

ধাপঃ 1

IMG_20230608_151404.jpg
প্রথমে আমি দেশলাই বক্স থেকে কাঠিগুলি বের করে নিলাম।

ধাপঃ 2

IMG_20230608_151119.jpg
এরপর কেচি দিয়ে দেশলাই কাঠিগুলি ছোট করে কেটে নিলাম।

ধাপঃ 3

IMG_20230608_151043.jpg
এখন আমি একটি সরিষার তেলের কার্টুন বক্সের মোটা কাগজের কার্ডবোর্ড নিয়ে নিলাম।যেটা কেচি দিয়ে চারকোনা করে কেটে নিয়ে চারিপাশে আঠা লাগিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20230608_151422.jpg
এবারে একটি সাদা রঙের a4 সাইজের কাগজ নিয়ে কার্ডবোর্ড এর সাথে আটকে নিলাম ভালোভাবে।

ধাপঃ 5

IMG_20230608_151133.jpg
এরপর পেন্সিল দিয়ে একটি মেয়ের প্রতিচ্ছবি একে নিলাম কোনরকমে।যাতে মনে হয় মেয়েটি নৃত্য করছে।

ধাপঃ 6

IMG_20230608_152127.jpg
এখন মেয়েটির শরীরে বিভিন্ন অলংকার ও নাচের পোশাক একে চিহ্নিত করে নিলাম।যাতে আমি সেগুলো বুঝতে পারি দেশলাই কাঠি বসানোর সময়।

ধাপঃ 7

IMG_20230608_151515.jpg
এবারে মেয়েটির অঙ্কনের উপর আঠা লাগিয়ে নিয়ে দেশলাই কাঠি ছোট সাইজ করে কেটে আটকে নিলাম।

ধাপঃ 8

IMG_20230608_151148.jpg
এরপর আমি মেয়েটির কোমরের উপরের নানা অংশে ও গলার হার চিহ্নিত করার জন্য কালো ও মেরুন রঙের বারুদসহ দেশলাই কাঠি সাজিয়ে বসিয়ে নিলাম আঠা দিয়ে।

ধাপঃ 9

IMG_20230608_151859.jpg
এখন মেয়েটির হাত ,পা ও পোশাকের দৃশ্য ফুটিয়ে তুলতে একটি একটি কাঠি মাপ করে কেটে ধীরে ধীরে বসিয়ে আঠা দিয়ে আটকে নিলাম।

ধাপঃ 10

IMG_20230608_151206.jpg
এইভাবে আমি মেয়েটির পুরো শরীরের দৃশ্য তৈরি করে মাথার ডিজাইন করে নেব।

ধাপঃ 11

IMG_20230608_151810.jpg
এরপর মেয়েটির পোশাক,পা-পায়ের অলংকার,হাতের বাহু ও তার অলংকার,চুলসহ চুলের অলংকার তৈরি করে নিলাম দেশলাই কাঠির বারুদ সাজিয়ে।

ধাপঃ 12

IMG_20230608_151836.jpg
এবারে দেশলাই কাঠি টুকরো টুকরো করে কেটে নিয়ে আঠা দিয়ে আটকে মেয়েটির মুখশ্রী ও হাত তৈরি করে নিলাম।

ধাপঃ 13

IMG_20230608_151225.jpg
এরপর কালো ও গোলাপি রঙের টিপ নিয়ে কেচি দিয়ে কাটিং করে নিলাম।

ধাপঃ 14

IMG_20230608_152309.jpg
এখন টিপের টুকরোতে আঠা লাগিয়ে মেয়েটির ভ্রু,চোখ,ঠোঁট ও নাভি তৈরি করে নিলাম।

ধাপঃ 15

IMG_20230608_151241.jpg
এরপর আমি দেশলাইয়ের খালি বক্সগুলি নিয়ে মাঝবরাবর কেটে নেব।তারপর আঠা দিয়ে জুড়ে সরু বক্স তৈরি করে নেব।

ধাপঃ 16

IMG_20230608_152455.jpg
এবারে বিভিন্ন দেশলাইয়ের সরু বক্সগুলি ওয়ালমেটের চারিপাশে সাজিয়ে আঠা দিয়ে আটকে নেব।

ধাপঃ 17

IMG_20230608_152515.jpg
এখন পেন্সিল দিয়ে ওয়ালমেটের উপরে লিখে নিলাম 2nd years celebration "আমার বাংলা ব্লগ"।

ধাপঃ 18

IMG_20230608_152539.jpg
এবারে বিভিন্ন রঙের জেলপেন দিয়ে লেখাটি লিখে নিলাম এবং লাল রঙের জেলপেন দিয়ে দুটি লাভ চিহ্ন একে নিলাম দুইপাশে।

ধাপঃ 19

IMG_20230608_151102.jpg
এরপর দেশলাই বক্সের পাশের ধারগুলি কেটে নেব কেচি দিয়ে।যেগুলো বেশ ডিজাইন ছিল সেগুলো দিয়ে বেলুন তৈরি করে নিলাম।

ধাপঃ 20

IMG_20230608_152634.jpg
এখন কাগজের তৈরি বেলুনগুলি আঠা দিয়ে আটকে নিয়ে কালো রঙের বলপেন দিয়ে সুতোর মতো করে একে নেব।

ধাপঃ 21

IMG_20230608_151254.jpg
এবারে একটি কাগজ গোল করে কেটে নিয়ে তাতে আঠা দিয়ে সুতা আটকে ওয়ালমেটের নিচে আটকে দিলাম।এছাড়া ব্লু রঙের কাগজ কেচি দিয়ে কেটে গোলাপ ফুলের কুড়ি তৈরি করে নিলাম।

ধাপঃ 22

IMG_20230608_152717.jpg
এরপর ব্লু রঙের কাগজ কেটে ছোট ছোট কয়েকটি পাপড়ি তৈরি করে নিয়ে গোলাপ ফুলের কুড়ির চারিপাশে আটকে নিলাম আঠা দিয়ে।

ধাপঃ 23

IMG_20230608_152756.jpg
এখন হলুদ ও আকাশি রঙের কাগজ কেটে কয়েকটি পাতা তৈরি করে নিলাম।তারপর ফুলের পাশ দিয়ে সাজিয়ে আটকে নিলাম।

ধাপঃ 24

IMG_20230608_153413.jpg
এরপর ওয়ালমেটের উপরে ও নীচে দুইপাশে দুটি করে চারটি দেশলাইয়ের সরু বক্স আটকে নিলাম।তারপর আরো কয়েকটি দেশলাই কাঠি ছোট করে কেটে ওয়ালমেটের উপরে দুইপাশে ডিজাইন করে আটকে নিলাম আঠা দিয়ে।

ধাপঃ 25

IMG_20230608_153433.jpg
সবশেষে তৈরি করা হয়ে গেল আমার "দেশলাই বক্স ও কাঠি দিয়ে নৃত্যরতা মেয়ের প্রতিচ্ছবির ওয়ালমেট তৈরি"

■ছবি উপস্থাপনা:

IMG_20230608_153453.jpg

IMG_20230608_153543.jpg

IMG_20230608_153927.jpg

IMG_20230608_154021.jpg

IMG_20230608_153603.jpg

IMG_20230608_152937.jpg

নৃত্যরতা মেয়ের প্রতিচ্ছবিটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।এটা তৈরি করতে পেরে আমার ও খুবই ভালো লেগেছে।আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের diy টি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

পোষ্ট বিবরণ:

বিষয়দেশলাই বক্স ও কাঠি দিয়ে নৃত্যরতা মেয়ের প্রতিচ্ছবির ওয়ালমেট তৈরি
শ্রেণীdiy
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Sort:  
 3 years ago 

ওয়াও আপু আপনি আজ আমাদের মাঝে অনেকে সুন্দর একটু পোস্ট শেয়ার করেছেন সেটি হচ্ছে।মেছের কাঠি দিয়ে নৃত্যরতা মেয়ের প্রতিচ্ছবির ওয়ালমেট তৈরি। ওয়ালমেট কম বেশি আমি তৈরি করে কিন্তু আপনার ওয়ালমেট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি সত্যি অসাধারণ ছিল এবং। আসলেই আপনি সৃজনশীল কিছু তৈরি করেছেন। আশা করি আপা মনি প্রাইস পেয়ে যাবেন শুভকামনা রইল আপনার জন্য। এত সুন্দর সুন্দর পোস্টের আশায় রইলাম আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত দ্বারা উৎসাহ পেলাম।

 3 years ago 

আপু এতো দারুন একটা পোস্ট।এটা দেখে আজই আমার মেয়ের জন্য এটা বানাবো।খুব সুন্দর একটা জিনিস।এতো দারুন আইডিয়া।ঝুব সুন্দর হইছে।

 3 years ago 

অবশ্যই বানিয়ে দিবেন আপু, ধন্যবাদ আপনাকে ও।

 3 years ago 

দেশলাই কাঠি এবং অন্যান্য উপকরণের সমন্বয়ে অসাধারণ সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপনি। দেশলাই কাঠি দিয়ে তৈরি নৃত্যরত মেয়েটির প্রতিচ্ছবি দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে নিত্যরত মেয়েটির হাত দুটি দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দুর্দান্ত একটি ডাই পোস্ট তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65663.26
ETH 1921.85
USDT 1.00
SBD 0.38