প্রতিযোগিতা -৩৭ 🦈 " কাতল মাছের মজার চপ রেসিপি || আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবংবাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
প্রতিদিনের মতো আজ ও আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।তবে প্রতিদিনের চাইতে আমার আজকের পোস্ট কিছুটা ভিন্ন।আমি আজ আমার বাংলা ব্লগ এর '৩৭ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে এলাম।এবারের প্রতিযোগিতা হচ্ছে - শেয়ার করো তোমার ইউনিক মাছের চপ রেসিপি।সত্যি কথা বলতে আমি সব সময় চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ।আজও এর ব্যতিক্রম হয়নি।
প্রতিটি প্রতিযোগিতার মতো এবারের প্রতিযোগিতাটিও খুবই মজার।আর তাই আমি এই প্রতিযোগিতার আয়োজনকারী @rex-sumon ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই।ভাইয়াকে অনেক অভিনন্দন এমন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। সেই সাথে "আমার বাংলা ব্লগ"কমিউনিটির ফাউন্ডার বড় দাদা ও এক্সিকিউটিভ ছোট দাদা সহ সকল এডমিন মডারেটর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এতো সুন্দর আয়োজন দেখে আর অংশগ্রহণ করতে পেরে আমার খুব লেগেছে।
কাতল মাছের চপ রেসিপিঃ
বন্ধুরা, মাছে-ভাতে বাঙালি আমরা। এই মাছ আমরা কত রকম করেই না খেয়ে থাকি।আজ প্রতিযোগিতার জন্য আমি কাতল মাছ দিয়ে চপের রেসিপি নিয়ে চলে এলাম।রেসিপি করার আগে আমি এই রেসিপিতে কি কি উপকরন দিয়েছি তা এক এক করে তুলে ধরছি--
প্রয়োজনীয় উপকরনঃ
১। কাতল মাছ
২।গাজর কুচি
৩।পেঁয়াজ কুচি
৪।রসুন পেস্ট
৫জিরা পেস্ট
৬।হলুদ এর গুঁড়া
৭।মরিচের গুঁড়া
৮।তেল
৯।লবন
১০।চিড়া
১১। গোল মরিচের পেস্ট
১২।ব্রেডক্রাম
রান্নার ধাপ সমুহঃ
ধাপ -- ১
প্রথমে প্যানে মাছগুলো দিয়ে হলুদ ও মরিচের গুঁড়া ও সব মসলার পেস্ট দিয়ে সিদ্ধ করে নিলাম।এরপর সিদ্ধ মাছগুলো কাঁটা বেছে নিলাম।
ধাপ -- ২
চিড়া পানি দিয়ে ধুয়ে রেখে দিলাম।
ধাপ -- ৩
এবার চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম।
ধাপ -- ৪
এরপর বেছে রাখা মাছের মধ্যে গাজর কুচি, চিড়া ও পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালোমতো মাখিয়ে নেবো।
ধাপ -- ৫
এবার মিশ্রন থেকে অল্প অল্প নিয়ে মাছের চপ করে নিলাম।
ধাপ -- ৬
এরপর চপগুলো ব্রেডক্রাম দিয়ে গড়িয়ে নিলাম।
ধাপ -- ৭
এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিবো।গরম হলে তেল দিয়ে দিলাম।এরপর এক এক করে চপ ছেড়ে দিয়ে ভেজে নিলাম।
পরিবেশন
পোস্ট বিবরন
| শ্রেনি | রেসিপি |
|---|---|
| ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস | SamsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঢাকা |
আজ আর নয়। আশাকরি আমার রেসিপি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। কাতল মাছ আমার খুবই পছন্দের। প্রতিযোগিতা উপলক্ষে খুব মজাদার একটা রেসিপি তৈরি করেছেন চপের। কাতল মাছের চপ রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খুবই মজাদার হয়েছে। পরিবেশনটা খুবই সুন্দরভাবে করলেন ইচ্ছে করছে নিয়ে খেয়ে নিতে। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে লোভ সামলানো যায় না। সম্পূর্ণ রেসিপিটা তৈরি করার পদ্ধতিও বেশ ভালো লাগলো দেখে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
Twitter link
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া আমাদের চলে না। তবে মাছ যদি ভিন্নভাবে তৈরি করে খাওয়া যায় তাহলে আরো বেশি মজা হয়। মাছের চপ খেতে আমার কাছে খুব ভালো লাগে তবে আপনার তৈরি করা চপের মধ্যে গাজর এবং চিড়া দেওয়ার বিষয়টি আমার কাছে ইউনিক লেগেছে। রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে।
প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা । দারুন একটি রেসিপি নিয়ে আপনি আমাদের সামনে হাজির হয়েছেন । সত্যি এ ধরনের রেসিপি দেখে খেতে মন চায় । খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছে । প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন । ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।
আপু খেতে খুবই মজার হয়েছিল।ধন্যবাদ আপনাকে।
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য আপনাকে প্রথমেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যি যেকোন মাছ দিয়ে এভাবে রেসিপি করলে খেতে অনেক মজা লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনাকেও।
আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। এই প্রতিযোগিতা উপলক্ষে আপনি কাতল মাছের চপ রেসিপি তৈরি করেছেন যা দেখে ভীষণ ভালো লেগেছে। চপ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এরকম চপের রেসিপি দেখলে খুবই লোভ লেগে যায়। আপনার এই কাতল মাছের মজাদার চপ রেসিপি দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। দেখেই বুঝতে পারছি খুবই মজাদার হয়েছিল এই কাতল মাছের চপ। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে ইচ্ছে করে নিয়ে খেয়ে নিতে। যাই হোক আপনার সম্পূর্ণ রেসিপি টা অসম্ভব ভালো লেগেছে।
সত্যি ই আপু খুব মজা হয়েছিল।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন।আপনি প্রতিযোগিতার জন্য কাতল মাছের চপ বানিয়েছেন।বেশ লোভনীয় লাগছে রেসিপিটি। আর প্রতিযোগিতা মানেই নতুন নতুন রেসিপি। যেটা আমার বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রতিযোগীতায় অংশগ্রহন করার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনি কাতলা মাছে দিয়ে চপ তৈরি করেছেন।বাইন্ডিং এর জন্য গাজর ও চিড়া ব্যবহার করেছেন। দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছিল ধাপগুলো বেশ সুন্দর করে গুছিয়ে উপস্থপন করেছেন । অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
হে আপু খেতে বেশ মজার হয়েছিল।অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।
কাতল মাছের মজার চপ রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।