আসসালামু আলাইকুম/আদাব🌺
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

আজ আমি খুবই আনন্দিত কারণ আমার বাংলা ব্লগের ৩৫ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি। আসলে ৩৫ তম প্রতিযোগিতাটি ছিল শেয়ার করো তোমার ইউনিক চিকেন রেসিপি। আর আমার বাংলা ব্লগের প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করি। তাই এই প্রতিযোগিতাটি দেখে আমার খুবই ভালো লেগেছে এবং আমার বাংলা ব্লগের অনেক ভালো ভালো ইউজার রয়েছে। যারা ইউনিক ইউনিক রেসিপি তৈরি করেছে। সত্যি তাই আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। আমি আমার সর্বোচ্চ দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার বড় ভাইয়ের সাজেশনটা অনেক ভালো লেগেছে আমার। সত্যিই সেই
@nevlu123 বড় ভাইয়ের কথা না বললেই নয়। সে আমাকে সব সময় সাহায্য করে থাকে। তাই আজকে কি রেসিপি তৈরি করব সেটা নিয়ে কনফিউশন ছিলাম। বড় ভাইয়ের সাথে পরামর্শ করতে ছিলাম। ভাইয়া সাথে পরামর্শ করে এই ইউনিক রেসিপিটা তৈরি করা শুরু করে দিয়ে ছিলাম। আমার বাংলা ব্লগের এডমিন মডারেটদের অসংখ্য ধন্যবাদ। যারা খুবই সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করে থাকে এবং আমাদের উৎসাহ দিয়ে থাকে। সত্যিই তারা আমাদের উৎসাহ না দিলে তাহলে আমরা কখনোই এভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম না। তাই তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার বাংলা ব্লগের প্রাণ, সবার প্রিয়
@rme দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই।কারণ দাদা আমাদের সুন্দর একটি পরিবার তৈরি করে দিয়েছে। আর এই পরিবারের সাথে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।
সুস্বাদু ও মজাদার ইউনিক চিকেন পায়েস রেসিপি🍲


আমার মজাদার এই চিকেন পায়েস ইউনিক রেসিপি তৈরি করার জন্য আজকে দুপুরে আমি গ্রামে চলে গিয়েছিলাম এবং গ্রামে গিয়ে আমি দেশী গাভীর খাঁটি দুধ এবং দেশী মুরগী কিনে এনেছি। আসলে দেশি মুরগি দিয়ে এই রেসিপিটা তৈরি করলে অনেক বেশি সুস্বাদু হবে। তাই আমি গ্রামে গিয়ে দেশি মুরগি এবং দেশি গরুর খাঁটি দুধ কিনে এনেছি। দেশি মুরগির দাম অনেক বেশি তার পরেও আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কিনে আনলাম। এবং শহরে এসে আমি কাজুবাদাম, পেস্তা বাদাম এবং কিনলাম। এই প্রতিযোগিতাটি আমি ইউনিক করতে চেষ্টা করেছি এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে অংশগ্রহণ করেছি।রেসিপিটি তৈরি করতে অনেক সময় আর কষ্ট হয়েছে তার পরেও হাল ছাড়িনি। কারণে আজকে অনেক রোদ ছিল। আর এই রোদের মধ্যে দিয়ে শহর থেকে গ্রামে গিয়েছি, আবার গ্রাম থেকে শহরে এসেছি।তাই অনেক বেশি কষ্ট হয়েছিলো আমার।তারপরেও সকল কষ্ট দূর হয়ে গেলো যখন আমি এই ইউনিক রেসিপিটি তৈরি করতে পেরেছি। যখন সম্পূর্ণ তৈরি করা শেষ হলো, তখন আমার খুবই ভালো লেগেছে। সারাদিনের কষ্ট যেন দূর হয়ে গেল এক নিমিষেই। তো বন্ধুরা চলুন আমার সুস্বাদু ও মজাদার ইউনিক চিকেন পায়েস রেসিপিটি দেখা শুরু করা যাক।
🍛প্রয়োজনীয় উপকরণ

| উপাদান | পরিমাণ |
| ১) দেশি মুরগী মাংস | ৪০০ গ্রাম। |
| ২) কন্ডেস মিল্ক | ১ টি। |
| ৩) গাভীর খাঁটি দুধ | ২ লিটার। |
| ৪) মসলা | পরিমানমতো। |
| ৫) লবণ | পরিমানমতো। |
| ৬)সয়াবিন তেল | ২০০ গ্রাম। |
| ৭)চিনি | ২ কাপ। |
| ৮)কাজুবাদাম | ১০০ গ্রাম। |
| ৯)পেস্তাবাদাম | ৫০ গ্রাম। |
| ১০)কিসমিস | ১০০ গ্রাম। |
| ১১)তেজপাতা | পরিমানমতো। |
| সুস্বাদু ও মজাদার ইউনিক চিকেন পায়েস রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি। |
চিকেন পায়েস রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি এই দেশী মুরগী সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি,তারপর মাংসের পিস গুলো খুবই সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি।
তারপরে কড়াই এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়েই মাংসর পিনগুলো আমি সিদ্ধ করতে লাগলাম।
মাংসের পিসগুলো সিদ্ধ করা হয়ে গেলে, আবারও আমি কড়াইয়ের মধ্যে তেলে ভেজে নিলাম। তেলে ভেজে নেওয়ার কারণে মাংসের পিস গুলো খেতে খুবই মজাদার হবে।
তারপরে আমি কড়াইয়ের মধ্যে দেশী গাভীর ২ লিটার দুধ দিয়ে জ্বাল দিতে লাগলাম।এই দুধ যত ঘন হবে তত পায়েস খেতে মজা হবে। তাই আমি দুধ ভালো করে জ্বাল দিতে লাগলাম।
কড়াই এর মধ্যে দুধ জ্বাল দিয়ে একটু ঘন করে নেওয়ার পরে, তার মধ্যে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কিসমিস দিয়ে দিলাম।
তারপরে আমি পরিমাণমতো মসলা দিয়ে দিলাম এবং অল্প পরিমানে লবণ দিয়ে দিয়েছি এবং চিনিও দিয়ে দিলাম। মিষ্টির জন্য চিনি দিয়ে আমি ভালো করে মাখাতে লাগলাম।
তারপরে আবারো জ্বাল দিয়ে আরেকটু দুধ ঘন করে।এই ঘন দুধের ভিতর আমি ভাজি করা মুরগির মাংসের পিস গুলো ঢেলে দিয়ে ভাল করে জ্বাল দিতে লাগলাম।
তারপরে আমি এই চিকেন পায়েস রেসিপি আরো ভালো করে জ্বাল দিতে লাগলাম এবং পায়েস রেসিপি অনেকবার ফুলে উঠতে ছিল, তারপরে জ্বাল দিতে লাগলাম। যেন ঘন হয় এবং আরো ঘন করার জন্য আমি কন্ডেস মিল্ক একটি পুরো দিয়ে দিলাম। তারপর আবারও আমি আস্তে আস্তে অনেকক্ষণ জ্বাল দিতে লাগলাম। যেন পায়েস রেসিপি অনেকটাই গারো ও ঘন হয়।

কন্ডেস মিল্ক দেওয়ার পরে অনেকক্ষণ জ্বাল দিয়েছি। তার পরে দেখতে পেলাম দুধ অনেক ঘন হয়েছে এবং এই রেসিপিটা দেখেও যেন অনেকটাই সুস্বাদু মনে হচ্ছে। আসলে কাজুবাদাম, পেস্তা বাদাম এবং কিসমিস বেশি পরিমাণে দিয়েছি আরো সুস্বাদু করার জন্য।

অবশেষে চিকেন মজাদার ইউনিক পায়েস রেসিপি শেষের ধাপে এসে পৌঁছেছি। শেষের ধাপে এসে পৌঁছাতে পেরে খুবই ভালো লাগছে। অনেক জ্বাল দেওয়ার পরে এই পায়েস রেসিপি অনেকটাই গারো হয়েছে এবং লাল লাল বর্ণ ধারণ করেছে। সত্যিই এই রেসিপিটি দেখেই জিভে জল চলে আসলো। অনেক মজাদার একটি ইউনিক রেসিপি তৈরি করতে পেরে আমি আনন্দিত।



অবশেষে আমার ইউনিক চিকেন পায়েস রেসিপি আপনাদের সাথে পরিবেশন করতে পেরে আমার খুবই ভালো লাগছে। সত্যি অনেক কষ্টের বিনিময়ে আমি অবশেষে এই রেসিপিটি তৈরি করতে পেরেছি। আর রেসিপি দেখে যেমন সুস্বাদু মনে হচ্ছে, খেতে তার চাইতে বেশী সুস্বাদু হয়েছিল। আসলে আমি ভাবিনি যে খেতে এত মজাদার হবে। সত্যিই চিকেন পায়েস রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। আর আমিও খেয়েছি এবং বাসার সবাই খেয়েছে, সবাই অবাক হয়ে গেছে যে চিকেন পায়েস রেসিপি খেতে এতটা মজা হয়। সত্যিই এই প্রতিযোগিতার মাধ্যমে আমি নতুন একটি রেসিপি তৈরি করতে শিখে গেলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আমার খুবই ভালো লাগছে। আমি অনেক আনন্দিত এতো সুস্বাদু একটি রেসিপি তৈরি করতে পেরেছি। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আশা করছি আমার ইউনিক চিকেন পায়েস রেসিপি দেখে আপনাদেরও ভালো লাগবে।পরবর্তীতে আবারও আপনাদের মাঝে হাজির হব ভিন্ন কোন পোস্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল।🍲🙏🍲।
রেসিপি ভিডিও 🍲👇
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। পায়েস আমার অনেক পছন্দের খাবার। আর আপনি অনেক ইউনি ক ভাবে।সুস্বাদু ও মজাদার ইউনিক চিকেন পায়েস রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই লোভ সামলাতে পারছি না ধন্যবাদ।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
চিকেন পায়েস রেসিপি নামটাই যেন ইউনিক।
দুধের সাথে চিকেনের টেষ্ট কেমন হবে সে সম্পর্কে কোন ধারণা নেই তবে রেসিপিটা একদম ইউনিক।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌹
আসলেই নেভলু ভাইয়া আপনাকে ইউনিক একটি রেসিপি আইডিয়া দিয়েছেন। চিকেনের এত রেসিপি খেয়েছি কিন্তু কখনো চিকেনের পায়েস খাওয়া হয়নি। আপনার রেসিপিটি একেবারে ইউনিক লেগেছে আমার কাছে। দেখতে বেশ লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিলো।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🌻🌹
আমার বাংলা ব্লগের প্রতিযোগীতার মাধ্যমে অনেক ইউনিক রেসিপি দেখা যায়। আপনি প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগছে। আপনি চিকেন ব্যবহার করে পায়েস রান্না করেছেন। চিকেন দিয়ে স্যুপ অনেক খেয়েছি কিন্তু পায়েস খেয়ে দেখিনি। আপনার রেসিপি আমার ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
সুস্বাদু ও মজাদার চিকেন পায়েস রেসিপি সত্যি অসাধারণ হয়েছে।একদম ইউনিক রেসিপি তৈরি করেছেন।এই রেসিপি কখনো তৈরি করা হয়নি।তাই আপনার ইউনিক রেসিপির পরিবেশ দেখে শিখে নিলাম। পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
চিকেনেরও পায়েস!!! কত নতুন নতুন আইডিয়া আপনাদের মাথায় আসে, আর তার জন্যই এতো সুন্দর সুন্দর রেসিপি দেখতে পাই। পুরোই অন্যরকম একটি রেসিপি ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
আপনি নিভলু ভাইয়ার সাথে পরামর্শ করে এই রেসিপিটি তৈরি করার চিন্তা করেছেন এটা দেখে ভালো লাগলো। এভাবে কারো সাথে পরামর্শ করে কিছু করলে এটা কিন্তু ভালোই হয় আমার মতে। যেহেতু আপনি অনেক কনফিউশনে ছিলেন কি রেসিপি তৈরি করবেন তাই নিভলু ভাইয়ার সাথে পরামর্শ করে ভালোই করেছিলেন। আর আপনার রেসিপিটা জাস্ট অসাধারণ হয়েছে বলতে হচ্ছে। খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। লোভ লাগিয়ে দিলেন রেসিপিটি দেখিয়ে।
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। চিকেন পায়েস রেসিপিটা খুব ইউনিক হয়েছে ভাইয়া। এই রেসিপিটা কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে। তবে খেতে কেমন হয়েছে সেটা বুঝতে পারছি না। যাইহোক এমন ইউনিক একটি রেসিপি দেখে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ভাইয়া চিকেন পায়েস আমি কখনো খাইনি। তবে আপনার এই রেসিপির বর্ণনা গুলো পড়ে এবং ভিডিওটি দেখে মনে হচ্ছে চিকেন পায়েস খেতে অত্যন্ত মজাদার এবং সুস্বাদু ছিল। এ ধরনের চিকেন পায়েস তৈরি করতে বাড়িতে আমি অবশ্যই চেষ্টা করব। খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ