আমার বাংলা ব্লগ প্রতিযোগিতাঃ৩৪ || মধু,পুদিনা পাতা ও শসা দিয়ে লেবুর মিন্ট শরবত রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি।

আজকে আমি আমার বাংলা ব্লগের চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের পাউন্ডার দাদাকে, আমাদেরকে মাতৃভাষায় লিখার সুযোগ করে দেওয়ার জন্য। এবং কি আমাদের সুপ্ত প্রতিভা গুলো প্রকাশ করার একটি সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। পাশাপাশি সকল এডমিন ও মডারেটরগণকে অনেক অনেক ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমাদেরকে যেকোনো সমস্যায় সহজ সমাধান দিয়ে যাচ্ছেন।

এই প্রচন্ড রৌদে রোজা রেখে এক গ্লাস ঠান্ডা ড্রিংক খাই তখন শরীর সেই লেভেলের চাঙা হয়। আসলেই সারাদিনের ক্লান্তি দূর করতে শরবত খুবই উপকারি। আর যদি সেই শরবত হয় ঘরোয়া সকল উপকরনে। আমি আজকে যে রেসিপির মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ তা হলো মধু,পুদিনা পাতা ও শসা দিয়ে লেবুর মিন্ট শরবত। আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটি। আমি এই শরবতের মধ্যে চিনি ব্যবহার করিনি। চিনি কে বলা হয় সাদা বিষ৷ তারপরেও আমরা চিনি ছাড়া কোন কিছুই তৈরি করতে পারিনা। তাই চিনি খাওয়া কমানোর চেষ্টা করেছি৷ যাইহোক চলুন রেসিপিটিতে যাওয়া যাক।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

GridArt_20230410_145310494.jpg

GridArt_20230410_150557877.jpg

GridArt_20230410_144637366.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • লেবু
  • শসা
  • পুদিনাপাতা
  • মধু
  • বরফ
  • ঠান্ডা পানি

GridArt_20230410_144301380.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি পরিষ্কার ব্লেন্ডার এর মগ নিলাম। তারপর এতে টুকরো করে রাখা শসা দিয়ে দিলাম।

GridArt_20230410_145753350.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর পুদিনাপাতা গুলো আলাদা করে নিলাম ও ভালোভাবে ধুয়ে নিলাম।

GridArt_20230410_145845800.jpg

তৃতীয় ধাপ:
  • তারপর পাতাগুলো মগে দিয়ে দিলাম। এবং সবগুলে লেবুর রস দিয়ে দিলাম।

GridArt_20230410_145924187.jpg

চতুর্থ ধাপ:
  • এখন স্বাদমতো মধু দিয়ে দিলাম। (রোজার জন্য টেস্ট করতেও পারিনি😔। কিন্তু পরবর্তীতে দেখলাম এটি একদম পারফেক্ট হয়েছিল।🙂)

GridArt_20230410_145951548.jpg

পঞ্চম ধাপ:
  • তারপর পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিলাম।

GridArt_20230410_150005583.jpg

ষষ্ঠ ধাপঃ
  • তারপর ব্লেন্ডারের মধ্যে ঢাকনা দিয়ে দিলাম ও দুই মিনিট ভালোভাবে ব্লেন্ড করলাম।

GridArt_20230410_150220246.jpg

সপ্তম ধাপঃ
  • ব্লেন্ড করে নেওয়ার পর সর্বোচ্চ একটি ছাকনির সাহায্যে ছেকে নিলাম।

GridArt_20230410_150331785.jpg

সর্বশেষ ধাপ:
  • তারপর গ্লাসে বরফের টুকরো দিয়ে দিলাম ও পরিবেশনের জন্য প্রস্তুত করলাম।

GridArt_20230410_150504207.jpg

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

GridArt_20230410_144350129.jpg

GridArt_20230410_144439363.jpg

GridArt_20230410_145331227.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 3 years ago 

আহা 😋
জাষ্ট লোভনীয় দেখাচ্ছে শরবতটি।
এটা আমার কাছে বেশ লোভনীয় শরবত।
এভাবে সত্যিই কখনো খাইনি।
আমি খুব তাড়াতাড়ি তৈরি করবো ভাবছি 🤗
অনেক ধন্যবাদ আপু চমৎকার রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
অনেক অনেক দোয়া রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সকল ন্যাচারাল উপাদান দিয়ে লেবুর মিন্ট শরবত তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু। আপনার শরবতের ছবিটি চমৎকার হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও আপনি খুব ইউনিক একটি রিসিপি শেয়ার করেছেন। এরকম শরবত এর আগে কখনোই দেখেনি। মধুর পুদিনা পাতা লেবু শসার সবই হচ্ছে পুষ্টিকর খাবার। ঠান্ডা পানি দিয়ে এরকম খেলে শরীরের ক্লান্তি দূর হবে এবং শরীরে এনার্জি ফিরে পাওয়া যাবে।

 3 years ago 

প্রথমে জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন। আপনি পুদিনা পাতা শসা এবং মধু দিয়ে দারুন একটি শরবতের রেসিপি তৈরি করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। কালার টা যা এসেছে দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছিলো। অনেক অনেক ধন্যবাদ আপু দারুন একটি শরবতের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন। এভাবে মধু পুদিনা পাতা ও শসা দিয়ে কখনো শরবত বানিয়ে খাওয়া হয়নি। এত ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আপনি দারুন একটি শরবতের রেসিপি তৈরি করেছেন ।যেটি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে । খেতে নিশ্চয়ই বেশ ভালো হয়েছে । মধু পুদিনা পাতা ও শশা দিয়ে দারুণ একটি লেবুর মিন্ট শরবত তৈরি করেছেন । সবগুলোতেই বেশ পুষ্টি উপাদান রয়েছে । ভালো লাগলো দেখে । ধন্যবাদ ।

 3 years ago 

এ প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ দেখে অনেক বেশি খুশি হলাম। খুবই ইউনিক একটি জুস নিয়ে উপস্থিত হয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনি বেশকিছু উপাদান দিয়ে শরবতের রেসিপি শেয়ার করলেন। খেতে খুব মজার হয়েছিল আশাকরি। রেসিপিটি আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছি যে কার প্রস্তুত করা শরবত বেশি ভালো হয়েছে।
জাতটা দেখছি তারটাই মনে হচ্ছে ইউনিক।।
আপনার প্রচুর করা শরবতের রেসিপি তো আরো ইউনিক দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজাদার হয়েছিল।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37