মাহে রমজান উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা-৩৩ ।। নুডলস এবং আলু দিয়ে চপ বানানো রেসিপি।
প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
প্রয়োজনীয় উপকরণঃ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| নুডুলস | ১ প্যাকেট |
| আলু | ৮ টি |
| পেঁয়াজ | ২টি |
| লবণ | স্বাদমতো |
| চাট মসলা | ১ টেবিল চামচ |
| কাঁচামরিচ | ৭ টি |
| শুকনা মরিচ | ৭ টি |
| সরিষার তেল | পরিমাণ মতো |
| সয়াবিন তেল | পরিমাণ মতো |
প্রয়োজনীয় ধাপ সমূহ
ধাপ-১
তো প্রথমে আমরা সব বানানোর জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিব। এবং এরই সাথে পেঁয়াজগুলো ও কাঁচা মরিচ গুলোকে কুঁচি কুঁচি করে কেটে নেব। এছাড়াও শুকনা মরিচ গুলো কেউ ছোট ছোট টুকরা করে নিব।
ধাপ-২
এরপর আলু গুলোকে সিদ্ধ করে নিব। এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আলু গুলোকে আস্তে আস্তে ছুঁলে নিব।
ধাপ-৩
এরপর আলুগুলো যখন ছোঁলা হয়ে যাবে তখন আলুগুলোকে আমরা যেভাবে নরমালি ভর্তা করি সেভাবে ভর্তা করে নিব।
ধাপ-৪
তো এরপর আলু ভর্তা গুলোকে রোল করে নেবে। চাইলে এখানে আলু ভর্তা গুলোকে চ্যাপ্টা করে নিতে পারতাম কিন্তু আমরা এখানে রোল করে নিয়েছি।
ধাপ-৫
| - | - |
যাইহোক এরপর অন্য একটা পাত্রে কিছু পরিমাণ আটা নিব। এবং আটা গুলোর মধ্যে নুডুলসের প্যাকেটে থাকা মশলাগুলো দিয়ে মিশিয়ে নিব। তারপর আটা গুলোকে পানি দিয়ে গুলিয়ে ব্যাটার তৈরি করে নিব।
ধাপ-৬
এরপর প্যাকেটে থাকা নুডুলস গুলো ভেঙ্গে কুঁচি কুঁচি করে নিব।
ধাপ-৭
তো এবার চপ বানানোর জন্য রোল করে রাখা আলু ভর্তা গুলোকে একে একে ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিব।
ধাপ-৮
এরপর আলু ভর্তা রোল এর সাথে নুডুলস কুঁচি গুলো লাগিয়ে নিব। যেহেতু এখানে প্রথমে ব্যাটারের সাথে আলু ভর্তা রোল গুলোকে চুবিয়ে নেয়া হয়েছিল তাই নুডুলস গুলো খুব সহজেই এর সাথে লেগে যাবে।
ধাপ-৯
তো যাই হোক আমাদের সব কাজ শেষ এবারে চপগুলো বানানো সম্পূর্ণ করার জন্য জব গুলোকে ভেজে নিব। তো সবগুলোকে ভাজার জন্য প্রথমে একটা কড়াই চুলাতে বসিয়ে দিব। এবং করাইটিতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এবং মিডিয়াম আছে জ্বাল দিয়ে তেল গুলো গরম করে নিব।
ধাপ-১০
| - | - |
তো যখন তেলগুলো গরম হয়ে যাবে তখন এর মধ্যে চপ গুলোকে একে একে দিয়ে দিব। এবং এপিট ওপিঠ ভালো করে ভেজে নিব। তো ভালো করে বাদামি রঙের করে ভেজে নেওয়া যখন শেষ হয়ে যাবে তখন আমাদের চপ বানানো টাও কমপ্লিট হয়ে যাবে।
পরিবেশন
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের রমজান স্পেশাল চপ বানানোর রেসিপিটা আমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
রমজান উপলক্ষে আমার ইউনিট চপ বানানোর রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। এতো মজাদার রেসিপি শেয়ার করলাম জন্য ধন্যবাদ। দেখে শিখতে পারলাম পরবর্তীতে তৈরি করবো ইনশাআল্লাহ।
কখনো সুযোগ হলে ট্রাই করে দেখবেন আশা করি ভালোই লাগবে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বাহ ভাই বেশ ইউনিক চিন্তা। আলুর চপ এর সাথে নুডলস এর টপিংস। বুঝতে পারছি খেতে বেশ সুন্দর লাগবে। ধন্যবাদ ইউনিক চপের রেসিপি টি শেয়ার করার জন্য। শুভ কামনা রইল।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য ।
আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। নুডলস দিয়ে আলু দিয়ে দারুন একটি চপ বানিয়েছেন। দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব ভালো করে দেখিয়েছেন। ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দরভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য।
বাহ বেশ ভালো তো ইউনিক একটি চপের রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন।
নুডুলস আমার খুব প্রিয় আবার আলুর চপ ও খুব প্রিয় তবে দুটি একসাথে মিশ্রণ করে কখনো চপ প্রস্তুত করা যায় জানতাম না আপনার পোস্টটি দেখার আগে তবে দেখে খুব লোভ হচ্ছে খেতে নিশ্চয় খুব মজাদার হবে
কখনো সুযোগ হলে এভাবে চপ বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালই লাগবে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন। এভাবে আলু আর নুডুলস দিয়ে চপ খেতে অনেক ভালো লাগে। আমি অনেক দিন আগে এই রেসিপি তৈরি করেছিলাম। আমার কাছে এই চপ খেতে খুবই সুস্বাদু লেগেছিল। রেসিপির ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
আপনি এই ধরনের চপ আগেও খেয়েছেন যেন ভালো লাগলো। যাক কেউ তো একজন আছে যে এ ধরনের চপ আগেও খেয়েছে।
প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাই। নুডুলস দিয়েও যে চপ তৈরি করা যায় তা আজকে প্রথম দেখলাম। তাছাড়া নুডুলস গুলো চপের উপরে দেয়ার কারণে খেতে মনে হয় খুবই মুচমুচে হয়েছিল। দেখতে খুবই লোভনীয় লাগছে। ভাইয়া আপনার টাইটেলে ইউনিক বানানটি ভুল আছে। যাই হোক শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।
প্রতিযোগিতা এবং রমজান উপলক্ষে নুডুলস এবং আলু দিয়ে তৈরি করা মুচমুচে চপ রেসিপি দেখে ভীষণ ভালো লেগেছে। অনেক রকমের চপ রেসিপি দেখেছি এই প্রতিযোগিতাটির কারণে। এরকম প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহণ করতে ভীষণ ভালো লাগে। অন্যরকম একটা অনুভূতি কাজ করে তখন। যাই হোক আপনি দেখছি পরিবেশনটা ও খুবই সুন্দরভাবে করেছেন।
আসলে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে একটু বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নুডুলসের চপ তৈরি করেছেন। আপনার চপ তৈরির পদ্ধতিটি অনেক সুন্দর ছিল। এত সুন্দর ভাবে আপনি চপ তৈরির পদ্ধতিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।
প্রথমেই অনেক অনেক স্বাগতম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। খুব ইউনিক একটি রেসিপি নিয়ে আপনি উপস্থিত হয়েছেন। আশা করছি ভালো কিছু হবে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।
আপনিও সব সময় ভালো থাকবেন ধন্যবাদ ।