"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩০ "বাঁধাকপি গাজর ডিমের নাস্তার রেসিপি"

in আমার বাংলা ব্লগ3 years ago
"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩০
"বাঁধাকপি গাজর ডিমের নাস্তার রেসিপি"
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম"
Polish_20230207_201020896.png
"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅 হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের জন্য সব সময়ই চমৎকার চমৎকার প্রতিযোগিতায় আয়োজন করে থাকেন। আজকে আমি "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩০ অংশগ্রহণ করতে যাচ্ছি আমার শীতকালীন সবজির রেসিপি দিয়ে। "বাঁধাকপি গাজর ডিমের নাস্তার রেসিপি" আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Polish_20230207_201808775.jpg
উপাদানপরিমাণ
বাঁধাকপিদুই কাপ।
গাজরআধা কাপ।
ডিমএকটি।
কাঁচা মরিচ কুচিচারটি।
ধনিয়া গুড়াএক চা-চামচ।
পেঁয়াজ কুচিআধা কাপ।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Polish_20230207_202006675.jpg
  • প্রথমেই আমি বাঁধাকপি নিলাম। তার পরে চিকন চিকন করে কেটে নিলাম। এবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে বাটিতে উঠিয়ে নিলাম। এবার আমি গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে পানি দিয়ে দিলাম। তার পরে বাঁধাকপি দিয়ে দিলাম। এক চা-চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। বাঁধাকপি ভালো করে সিদ্ধ করে নিলাম। তার পরে পানি ছাড়িয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Polish_20230207_202107162.jpg
  • এবার আমি বাঁধাকপি হাতের মুঠো করে নিয়ে চাপ দিয়ে পানি ছাড়িয়ে নিয়ে বাটিতে উঠিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ কাঁচা মরিচ ভালো করে ভেজে নিলাম। তার পরে বাটিতে উঠিয়ে নিলাম। তার পরে গাজর দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Polish_20230207_202225733.jpg
  • এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তার পরে ধনিয়া গুড়া দিয়ে দিলাম। এখন আমি সব গুলো কে ভালো করে মিশিয়ে নিলাম। আবারো চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তার পরে আসতে আসতে ভেঁজে নিলাম। সব গুলোকে ভালো করে ভেঁজে নিয়ে বাটিতে উঠিয়ে নিলাম।
"পরিবেশন"
IMG_20230207_191507-01.jpeg
IMG_20230207_192126-01.jpeg
Polish_20230207_194214172-01.jpeg
IMG_20230207_195358-01.jpeg

বাঁধাকপি গাজর ডিমের নাস্তার রেসিপি তৈরি করা হয়েছে। এবার আমি পরিবেশন করবো। এভাবে শীতকালে কয়েক দিন পর পরই আমাদের বাসায় তৈরি করা হয়। এভাবে খেতে আমি সব থেকে ভীষণ পছন্দ করি। খেতে ভীষণ মজা লাগে। আমি তো জমিয়ে খাই। পুষ্টিকর একটি খাবার। শীতকালে সবজি খেতে ভীষণ সুস্বাদু লাগে। সবজি তো আমাদের শরীরের জন্য পুষ্টিকর খাবার। আমাদের বেশি বেশি সবজি খাওয়া প্রয়োজন। আগে আমি সবজি কম খেতাম। তবে এখন আমি বিভিন্ন ধরনের সবজি খেতে পছন্দ করি। শীতকালে সবজি হিসেবে বাঁধাকপি গাজর খেতে ভীষণ মজা লাগে। তাই তো আমি বাঁধাকপি গাজর ডিমের নাস্তার রেসিপি তৈরি করলাম। আশাকরি আপনাদের সবার আমার তৈরি রেসিপি দেখে ভালো লেগেছে। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন ? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

ছবির বিবরণ
বিভাগপ্রতিযোগিতা - ৩০
ডিভাইজVivo Y12A
বিষয়"বাঁধাকপি গাজর ডিমের নাস্তার রেসিপি"
লোকেশনবাংলাদেশ 🇧🇩
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

প্রথমে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনি বাঁধাকপি গাজর ও ডিম দিয় নাস্তার রেসিপি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এ ধরনের রেসিপি গুলো খেতে অনেক সুস্বাদু লাগে। আপনার রেসিপিটি দেখেইতো জিভে জল চলে এসেছে ভাই। অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

এই প্রতিযোগিতা দেওয়ার জন্য আমরা নতুন নতুন রেসিপি শিখতে পারছি। আমার কাছে আপনার এই রেসিপি অনেক ইউনিক লেগেছে। এর আগে আমি কখনো এভাবে বাঁধাকপি গাজর আর ডিম দিয়ে এই নাস্তা খাইনি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আমাদের বাসায় এভাবে ভেজে তারপর আবার ঝোল ঝোল করে রান্না করা হয়।ভাত দিয়ে খেতে ভালোই লাগে। রেসিপিটি আসলেই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুন লেগেছে ভাই আপনার বাঁধাকপি গাজর ডিমের নাস্তার রেসিপিটি। আমার কাছে অনেক ইউনিক রেসিপি মনে হলো। এর আগে এমন রেসিপি দেখিনি আমি। আপনার ধারনার আর সৃজনশীলতার বাহবা দিতেই হয়। দারুন সুস্বাদু এক রেসিপি পরিবেশন করেছেন।

 3 years ago 

সবাই সবজি ব্যবহার করে এত এত মজাদার মজাদার রেসিপি প্রস্তুত করছে যা দেখে আসলে লোভ সামলানো মুশকিল।
আপনার প্রস্তুত করা সবজি রেসিপিটি দেখতে খুবই খুবই লোভ হলেও দেখাচ্ছে দেখে তো লোক সামলাতে পারছি না জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই খুব মজা হবে।।

 3 years ago 

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

প্রথমেই আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই।
বাঁধাকপি গাজর ডিমের নাস্তা দেখে সত্যিই লোভ সামলানো মুশকিল। আমি ভাবছি খুব তাড়াতাড়ি এটি চেষ্টা করবো । এটা নিঃসন্দেহে সুস্বাদু রেসিপি, আমি পেলে হয়তো কয়েকটা একাই সাবার করে ফেলতাম 😋 শীতকালে সবার সবজি খাওয়া উচিত, তাই যতটা সম্ভব বেশি বেশি সবজি খাওয়ার চেষ্টা করবে। দোয়া রইল।

 3 years ago 

খেতে ভীষণ সুস্বাদু লাগে। অবশ্যই বাসায় তৈরী করে খাবেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

Hello, friend!

This post has been upvoted by the Steemgoon curation team.

Thank you for sharing content and contributing to the STEEM blockchain.


Please support us @steemgoon.witnez as one of your witness votes, you will get daily steem rewards and upvoted.

 3 years ago 

বাঁধাকপি আর গাজর দিয়ে তৈরি করা এই নাস্তার রেসিপি দারুণ হয়েছে। ডিম আমার ভীষণ প্রিয়। ডিম দিয়ে যা কিছু তৈরি করা হোক না কেন খেতে ভালো লাগে। আর সাথে যদি হয় শীতের সবজি তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। একদিন অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখতে হবে ভাইয়া। দারুন হয়েছে আপনার তৈরি করা রেসিপি।

 3 years ago 

আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59995.77
ETH 1609.13
USDT 1.00
SBD 0.38