"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৫
| টক-ঝাল-মিষ্টি স্বাদের বেগুনের আচার রেসিপি |

ছবিটি কেনভা দিয়ে তৈরি
শুভ দুপুর #amarbanglablog পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকে এটি আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ মূলক পোস্ট। আচারের রেসিপির কথা মনে করলেই জিভে জল চলে আসে। ছোট থেকেই ভীষণ পছন্দ করতাম আম এবং জলপাইয়ের আচার। বিশেষ করে টক-ঝাল-মিষ্টি যদি একসাথে হয় তাহলেই আমার ভালো লাগে। কদিন থেকেই চিন্তা করছিলাম ভিন্ন স্বাদের কোন আচার করা যায় কিনা। অবশেষে বেগুনের টক-ঝাল-মিষ্টি আচার তৈরি করা সিদ্ধান্ত নিলাম। বিশ্বাস করুন এটা তৈরির পর অসাধারণ স্বাদের হয়েছে খেতে 😋 ঐ যে বলে জিভে জল আনা। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম এটি।

| বেগুন-৫টি |  | তেঁতুল-১০০ গ্রাম |  |
| চিনি-এক কাপ |  | রসুন-একটি |  |
| শুকনো মরিচ-পাঁচটি |  | লবণ -স্বাদমতো |  |
| সরিষার তেল-পরিমাণ মতো |  | মরিচ গুঁড়া-এক চামচ |  |
| হলুদ গুঁড়া-এক চামচ |  | পাঁচ ফোড়ন-এক চামচ |  |


| প্রথমেই তেঁতুলের টক করে নেয়ার সিদ্ধান্ত নিলাম। একটি বাটিতে তেঁতুল নিয়ে এক কাপ পানি দিয়ে ভালো ভাবে হাত দিয়ে গুলিয়ে নিলাম। এবার বিচি গুলো সরিয়ে নিলাম। |
| এবার বেগুন গুলো প্রয়োজনীয় মাপের করে কেটে টুকরো করে নিলাম। এরপর ধুয়ে একটি বাটিতে উঠিয়ে নিলাম। |
| এবার বেগুনের টুকরো গুলোর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। |

| এবার একটি পাতিল চুলায় চাপিয়ে দিয়ে পরিমান মতো সরিষার তেল ঢেলে দিলাম। এবার গরম তেলে বেগুন গুলো ভেজে নিলাম। এরপর ভাজা বেগুন একটি বাটিতে উঠিয়ে নিলাম। |

| এই ধাপে গরম তেলে শুকনো মরিচ টুকরো এবং রসুন গুলো দিয়ে ভেজে নিলাম। |

| এবার আগে থেকে প্রস্তুত করা টক ঢেলে দিলাম। এরপর চিনি ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। |
| এবার পাঁচ ফোড়ন মশলা দিয়ে দিলাম। |

| এবার ভেজে রাখা বেগুন গুলো দিয়ে দিলাম। এবার পনেরো মিনিট রান্না করে নিলাম। |

| এবার সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন মসলা আবার ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিলাম। আমাদের স্বাদের আচার তৈরি শেষ। এবার পরিবেশনের পালা। |

🍱 পরিবেশন করলাম 🍱




| আমি সত্যিই ভাবতে পারিনি আচারটা এতোটা সুস্বাদু হবে। ভীষণ লোভনীয় স্বাদের হয়েছে, যা বলে বোঝাতে পারবো না। খেয়ে দেখতে হবে আপনাদের 😋 এটা গরম ভাতের সাথে কিংবা এমনিতেও খেতে পারবেন। |

| বিষয়বস্তু | টক-ঝাল-মিষ্টি স্বাদের বেগুনের আচার |
| ছবি যন্ত্র | রিয়েলমি সি-২৫ |
| ছবির কারিগর | @emranhasan |
| ছবির অবস্থান | সংযুক্তি |


| আমাদের উইটনেসকে সাপোর্ট করুন |
"Please support Bangla Witness"

https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness

OR
SET @rme as your proxy

❤️ বিদায় নিলাম ❤️
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ছিল বলেই আজ আমরা সবাই নতুন নতুন সব আচারের রেসিপি দেখতে পারছি। বেগুনের আচার যে এভাবে করা যায় তা আমার জানা ছিলনা, আর খাওয়া তো অনেক দুরের কথা। ভাইয়া আপনি খুবই সুন্দর করে বেগুনের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি টি তৈরি করেছেন। দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে? সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
এটি একদিন খেয়ে দেখবেন 🤗
আশাকরি ভালো লাগবে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/emranhasan1989/status/1585212548571619329?t=-BivC7oXqyy5zeffpY4r5Q&s=19
এই কনটেস্টের মাধ্যমে কত ইউনিক এবং সুন্দর সুন্দর আচারের রেসিপি দেখতে পাচ্ছি যা এর আগে খাওয়া তো দূরের কথা তৈরি করতেও দেখিনি ।বেগুন ও তেতুলের টক ঝাল মিষ্টি আচার দেখে লোভনীয় লাগছে। রেসিপিটি আমার কাছে ইউনিক লেগেছে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
আমিও নিজেও এটি প্রথম তৈরি করে খেলাম।
অসম্ভব স্বাদের হয়েছে এটি। তৈরি করে খাওয়ার আমন্ত্রণ জানাই আপু।
এবারের কনটেস্টে দেখছি সবাই বেশিরভাগই সবজি দিয়ে আচার তৈরি করছে। আসলে এই চিন্তা ভাবনাটা আমার মাথায় কখনোই আসেনি যে সবজি দিয়ে আচার তৈরি করা যায় কনটেস্টের মাধ্যমে অনেক রকম আচারের রেসিপি শিখলাম যা কখনো চিন্তা করিনি। আপনার বেগুনের আচারের রেসিপিটি খুবই লোভনীয় দেখাচ্ছে খেতেও নিশ্চয় খুব সুস্বাদু হয়েছে। অবশ্যই একদিন ট্রাই করে দেখতে হবে বেগুনের আচার খেতে কেমন লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
সবজি দিয়ে আচার যে সত্যিই দূরদান্ত হয় আমার নিজেরও জানা ছিল না। খেয়ে বেশ তৃপ্তি পেলাম আপু। একবার করে দেখতে পারেন এটা।
আচারের এত সুস্বাদু রেসিপি দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে বেগুন আর তেঁতুল দিয়ে আচার তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে নিশ্চয় অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। আসলে ভাই এ ধরনের আচারের রেসিপি আর কখনো দেখিনি। এত অসাধারণ আচার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাই।
এধরনের আচার যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু।
ভাইজান সত্যিই আমি খুবই অবাক হয়েছি বাগুন দিয়ে এভাবে আচার বানায় থাকতো আমার ধারণা ছিল না। খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা ধাপ দেখেও বুঝে নিলাম। আপনার এই রান্না আমি আমার বন্ধুরা দেখে সত্যি একটু হাসাহাসি হল। হয়তো কনটেস্টের আয়োজন করা হয়েছে তাই অনেক কিছু জানতে পারছি।
ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।
আহা ভাই। চোখ এবং কনটেস্ট দুটোই সার্থক।আপনার আইডিয়ে টা অনেক ইউনিক ছিল। বেগুন দিয়ে যে আচার তৈরি করা যায় এটা ভাবাই যায়না। আশা করি অনেক সুস্বাদু হয়েছিল। শুভ কামনা রইল ভাইয়া।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
সত্যি বলতে সবজি দিয়ে আচার জাষ্ট অসাধারণ হয়। আমি এই প্রথম এই আচার খেলাম। এক কথায় অসাধারণ স্বাদের হয়েছে এটি।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টক-ঝাল-মিষ্টি স্বাদের বেগুনের আচার রেসিপি বাহ্ সত্যিই অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন। আমার কাছে খুবই ইউনিক মনে হচ্ছে। বিভিন্ন ধরনের আচার খেয়েছি। তবে এত সুন্দর আচার কখনো খাইনি। আমিও আপনার রন্ধন প্রণালী দেখে শিখে নিলাম। দেখি বাসায় একদিন চেষ্টা করবো। শেষের ছবিটা দেখে তো লোভ সামলানো মুশকিল খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।
লিমন একদিন এটা তৈরি করে খেতে পারো। এটা অসম্ভব স্বাদের খাবার 😋