আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৯ | শেয়ার করো তোমার বৃষ্টির দিনের মজার অনুভূতি | ১০% লাজুক খ্যাঁককে
আসসালামু আলাইকুম/নমস্কার
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুল্লিলাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি।
বৃষ্টির দিন নিয়ে প্রতিটি মানুষের জীবনে স্মৃতি বিজড়িত অনেক গল্প লুকিয়ে আছে। যেটা আমার বাংলা ব্লগ কমিউনিটির এই প্রতিযোগিতার মাধ্যমে আবার নতুন করে সবাই প্রকাশ করতে পারবে। প্রতিটি মানুষের জীবনের সাথে বৃষ্টিময় বর্ষাকালীন দিনের অনেক স্মৃতির মধুর সম্পর্ক জড়িয়ে আছে। হারিয়ে যাওয়া সেই স্মৃতিগুলো আবার নতুন করে "আমার বাংলা ব্লগে"প্রকাশ করতে পারবো বলে আমি প্রথমে ধন্যবাদ জানাই @shuvo35 ভাইকে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করায়। বৃষ্টির দিনের অনুভূতি শেয়ারের জন্য আপনাদের সাথে অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দ বোধ করতেছি।
আষাঢ়- শ্রাবণ এই দু'মাস বর্ষাকাল। এই সময় খাল- বিল, নদী-নালা বর্ষার ঘোর বৃষ্টিতে টইটম্বুর হয়ে যায়। আকাশে বিদুৎ চমকায় তারপর হঠাৎ করে আকাশের বুক ছাপিয়ে পৃথিবীর বুকে ঝরেপড়ে অঝোর ধারায় বৃষ্টি। অতীতে ফেলে আসা বৃষ্টির দিনের সময় গুলো স্মরণ করলে জীবনের সোনালী অধ্যায় মনের মাঝে জেগে ওঠে। আমার সেই ফেলে আসা শৈশব স্মৃতির ঘটনার অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম।
আমাদের বাড়ির সামনে আবার ধান ক্ষেত ছিল যখন বৃষ্টি হতো তখন আমরা সবাই সেখানে মাছ ধরতে যেতাম। আবার অনেক সময় কলা গাছের ভেলা বানিয়ে ঘুরে বেড়াতাম। এবার আমার জীবনে বৃষ্টির সময়ের এক মর্মান্তিক দুর্ঘটনার কথা শেয়ার করি। তখন আষাঢ় মাস ছিল। আপনারা সবাই জানেন এসময় নদী বৃষ্টির পানিতে ভরপুর থাকে। আমি আর আমার ফুফাতো বোন মিলে নদীতে গোসল করতে গিয়েছি। আমি সাঁতার পারিনা বলে প্রথমে যেতে চাইনি। কিন্তু আমার বোন বললো চল আমি তোর সাথে আছি সাঁতার শিখিয়ে দেব।
তারপর ওর সাথে বের হলাম তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ে। আমাদের নদী আবার বেশি বড় না তারপরও এত পানি ছিল যে এপাড় দাঁড়িয়ে ওপার দেখা যাচ্ছিল না। আমার পানিতে নামতে অনেক ভয় করতে শুরু করলো। আমার বোন সাঁতার জানে বলে সে পানিতে নেমে গেল। তারপর আমাকে টেনে পানিতে নিয়ে গেল। এসময় একটা কলা গাছ নদীর স্রোতে ভেসে যাচ্ছিলো। তখন আমি আর আমার বোন ঐ গাছ ধরে মাঝ নদীতে চলে গেলাম। আমার বোন মাঝ নদীতে গিয়ে আমাকে রেখে চলে আসে। আমার হাতে তখন কলা গাছ ছিল কিন্তু আমি সাঁতার জানিনা বলে মাঝ নদীতে ডুবে যাচ্ছিলাম।
আমি যখন নদীর মাঝখানে দাঁড়ানোর চেষ্টা করি তখন আমার মাথার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছিল। এত পরিমাণ পানি ছিল যে আমার পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছিলাম। আমার বোন দূরে দাড়িয়ে মজা পাচ্ছিলো। তখন আমি অনেক পানি খেতে শুরু করি। ঐ সময় আমার কাছে মনে হয়েছিল আমি আর বাঁচতে পারবো না। কিন্তু ঠিক ঐ মুহূর্তে একটি ছেলে এসে আমার কলা গাছে জোরে ধাক্কা দেয় তারপর সাথে এপাড় চলে আসি। তারপর থেকে আর নদীতে যাওয়া হয়নি। সেই সাথে বৃষ্টিতেও তেমন বেশি ভিজা হয়নি।
আশা করি আমার আজকের এই অনুভূতির কথাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আমার লেখা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন ।আপনি খুবই চমৎকার ভাবে বৃষ্টির দিনের অনুভূতির গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন, বৃষ্টির দিন মানে যেন এক অন্যরকম অনুভূতি ,যা বলে বোঝানো যায় না।
সত্যি বলেছেন ভাইয়া বৃষ্টি দিনের অনুভূতির কথা কখনো বলে বুঝানো যাবে না। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1541118365581733888?s=20&t=5P71oplWyMWeR40g3L_tmg
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার অনুভূতি জানতে পেরে ভালো লাগলো। তবে আপনি বেঁচে গেছেন যেনে আরও বেশী ভাল লাগল। আসলে আমাদের প্রত্যেকেরই সাঁতার জানা খুবই গুরুত্বপূর্ণ।
হ্যাঁ ভাইয়া আমাদের সবার উচিত সাঁতার শিখে রাখা তাহলে হয়তো কোনো এক বিপদের সময় কাজে লাগতে পারে।আপনার সুন্দর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।
আপনি সাঁতার জানতেন না একটুর জন্য প্রাণে বেঁচে গেছেন আপু । আপনার ছোট বোন আপনি কি একলা পেলেই চলে আসলো । যাইহোক সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনি আমাদের মাঝে এখনো আছেন । আপনার বৃষ্টিদিনের গল্পটি পড়ে ভালো লাগলো ।
সাঁতার না জানলে মানুষের জীবনে সত্যি এমন ঘটনা হবেই। আল্লাহর দরবার হাজার শুকরিয়া। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপনার গল্প পড়ে ভয়ই পাচ্ছিলাম আর একটু হলেই তো ডুবে যেতেন। আমার ক্ষেত্রেও একবার পুকুরে এমন হয়েছিলো। অনেক পানি খেয়েছিলাম আমার এক আপু আমাকে পানি থেকে তুলেছিলো।
যাক আল্লাহর রহমতে আপনি বেঁচে আছেন এই শুকরিয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনার আপুকে ধরে মাইর দিতেন একটা। এরকম মজা কেউ করে নাকি। প্রাণ যেতে বসেছিলো আপনার। এমন মজা করাটা একদমই উচিত হয়নি আপনার বোনের। যদিও এর জন্য আজকের এই পোস্ট দেখতে পেরেছি। তাও ঠিক হয়নি।
মাইর দেইনি তবে অনেক রাগারাগি করেছিলাম এবং এরপর থেকে ওর সাথে বেশি চলাফেরা করিনি। কখনো কারো সাথে সত্যি এমন মজা করা উচিত নয়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আল্লাহ তায়ালার রহমত ছিল বলেই আপনি বেচে গেছেন আপু।আমি নিজেও সাতার পারিনা,তবে আমি মনে করি প্রত্যেকেরই উচিত সাতার শেখা।জীবন বাচাতে এই স্কিলের তুলনা হয়না।
ভালো ছিল আপু,শুভ কামনা রইলো
ঠিক বলেছেন ভাইয়া আমাদের প্রত্যেকেরই উচিত সাঁতার শেখা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার বৃষ্টির অনুভূতির জেনে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে আমি বৃষ্টির দিনের অনুভূতি বলে শেষ করা যায় না। বিশেষ করে ভালো লেগেছে আপনারা ছোট বেলায় বৃষ্টি হলে মাছ ধরতে যেতেন শুনে। তাছাড়া সাঁতার জানেন না বলে একদম তো খারাপ অবস্থায় চলে গিয়েছিলেন। প্রতিযোগিতা আপনার জন্য শুভকামনা রইল।
সাঁতার জানা না থাকলে এমন পরিস্থিতিতে পড়তে হয়। আমার সম্পূর্ণ পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে স্বাগতম। বৃষ্টির দিনে আপনি অনেক বেদনাদায়ক একটি কাহিনী আমাদের মাঝে শেয়ার করলেন। আমাদের সকলেরই সাঁতার শেখা উচিত। যাক শুকরিয়া আপনি প্রাণে বেঁচে গেছেন। কিছু ক্ষেত্রে একটা সীমা রাখা উচিত মজা করার ক্ষেত্রেও। ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন মজা করার ক্ষেত্রে কিছু সীমা রাখা উচিত তা না হলে বিপদ অনিবার্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি দারুন একটি অনুভূতি শেয়ার করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমি মনে করি এই কনটেস্ট এর মধ্য দিয়ে অনেকে অনেক এর গল্প কাহিনী বা মনের কথা জানতে পারবে এবং নতুন কিছু শিখতে পারবে নতুন অভিজ্ঞতা অর্জন করবে।
ঠিক ভাইয়া এই কনটেস্টের মধ্য দিয়ে আমরা অনেকের কাছ থেকে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।