চলমান প্রেমের কবিতা প্রতিযোগীতায় আমার অংশ গ্রহণ❤️১০% লাজুক শিয়ালের জন্য ❤️

in আমার বাংলা ব্লগ4 years ago

২ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ

১৫ফেব্রুয়ারী , ২০২২ খ্রিস্টাব্দ
১৩রজব, ১৪৪৩ হিজরী
মঙ্গলবার
বসন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় @hafizullah ভাই কে।তিনি আমাদের সবার প্রিয় মানুষ টা নিয়ে মনের ভাবনা কবিতার মাধ্যমে প্রকাশের সুযোগ করে দিয়েছেন।।


আমরা কেউ ই তার প্রিয় মানুষটা কে হারাতে চাই না। কারণ সে মিশে থাকে শরীরের প্রতিটা রক্ত কণিকার সাথে।আজ আমিও চেষ্টা করেছি আমার মনের ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসা টা প্রকাশ করার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।



digital-art-gd24a1783c_1920.png

Source


প্রেম

আমার সৃষ্টির মাঝে তুমি আছো তাই
ছিন্ন বিনা তারে প্রাণ খুঁজে পাই।
যত কবি শিল্পীরা যুগ যুগ ধরে।
অমর সৃষ্টির মাঝে আছে ঠাঁই করে।
সৃজন সমুদ্রে তার ও দুলেছিল তুমি
উছলি উছলি শুধু বক্ষ তট চুমি

তোমার অপরূপ রূপে রূপ পেলো হায়।
উদাস শিল্পী কবি জীবন পাতায়।
ভাস্কর দিল বাণী প্রাণের প্রানে।
তটিনি গাহিল গান ছল ছল তানে।
ফাগুন দোলায় বনে নব অনুরাগে
পাখির কন্ঠ জুড়ে কুহু কুহু জাগে

তুমি আছো তাই মোর বুকে ব্যথা
তুমি আছো তাই আছে সুখ ব্যাকুলতা
ফাল্গুন মধুমাসে শ্রাবনের রাতে-
আধো জাগোরণে তুমি আছো আঁখি পাতে
গাহি তাই গান সুর ভোলা সুরে,
কত রুপে আঁকি তোমার হৃদয় মুকুরে

যেদিন কোথাও তোমায় খুঁজে নাহি পাবো
সেদিন শিল্পী আমি পঙ্গু হয়ে যাব,
যরা মৃত্যু এসে বুকে বাঁধিবেগো বাসা।
তুমি আছো তাই আছে প্রাণে আশা ভালোবাসা।



ডিভাইসঃ Redmi Note 5


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 4 years ago 
 4 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাই। আমার কাছে অনেক ভালো লেগেছে। বুঝতে একটু কষ্ট হলেও অসাধারন লিখেছেন। আপনার কাছ থেকে প্রায় এই ধরনের লেখা আশা করি ভাই। ধন্যবাদ এমন সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য তুলে ধরার জন্য ভবিষ্যতে চেষ্টা করব আরও সহজ ভাষায় লেখার জন্য অবশ্যই আপনার মতামত আমার স্মরণে থাকবে

 4 years ago 

তুমি আছো তাই মোর বুকে ব্যথা
তুমি আছো তাই আছে সুখ ব্যাকুলতা
ফাল্গুন মধুমাসে শ্রাবনের রাতে-
আধো জাগোরণে তুমি আছো আঁখি পাতে
গাহি তাই গান সুর ভোলা সুরে,
কত রুপে আঁকি তোমার হৃদয় মুকুরে

আপনার তৈরি করা এই প্রেমের কবিতা টি সত্যিই অনবদ্য হয়েছে । আমার কাছে অনেক ভালো লেগেছে এই কবিতাটি। আপনি আমাদের মাঝে অনেক রোমান্টিক একটা কবিতা শেয়ার করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য 🥰❤️

 4 years ago 

আমার কবিতাটি আপনার ভাল লেগেছে শুনে খুব উৎসাহ পেলাম ভবিষ্যতে আরো নতুন কবিতা লেখার ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ❤️🌹

 4 years ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি প্রতিনিয়ত অনেক ভালো ভালো পোস্ট করে থাকেন কিন্তু আগে জানতাম না আপনি এত ভালো কবিতা লিখতে পারেন। জাস্ট অসাধারণ আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য পেশ করার জন্য

আপনার লেখা প্রেম কবিতাটি অনেক সুন্দর হয়েছে আপনি বরাবরই অনেক ভালো কবিতা লিখেন আজকের কবিতাটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর একটি কবিতা নিয়ে সুন্দর একটি প্রতিযোগিতায় অংশ করার জন্য প্রতিটি লাইন খুবই স্পর্শকাতর ছিল ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য

 4 years ago 

আমার লেখা কবিতাটি আপনার ভাল লেগেছে শুনে খুব আনন্দিত হলাম আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ❤️🌹

 4 years ago 

এবারের প্রতিযোগিতার বিষয়টি বেশ দারুণ ছিল। এবং এটা ঠিকই বলেছেন ভাই নিজের প্রিয় মানুষ কে কেউ হারাতে চাই না। সারাজীবন নিজের কাছে রাখতে চাই।

যেদিন কোথাও তোমায় খুঁজে নাহি পাবো
সেদিন শিল্পী আমি পঙ্গু হয়ে যাব,

এই দুটি লাইন অসাধারণ ছিল। একেবারে বুকে এসে লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি কবিতা শেয়ার করে নেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা।

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য পেশ করে আমাকে উৎসাহ করার জন্য ❤️❤️

 4 years ago 

আপনার কবিতা পড়ে আমার খুবই ভাল লেগেছে ভাইয়া। এত সুন্দর একটি প্রেমের কবিতা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য স্থাপন করার জন্য

 4 years ago 

যেদিন কোথাও তোমায় খুঁজে নাহি পাবো
সেদিন শিল্পী আমি পঙ্গু হয়ে যাব,
যরা মৃত্যু এসে বুকে বাঁধিবেগো বাসা।
তুমি আছো তাই আছে প্রাণে আশা ভালোবাসা।

যথার্থ বলেছেন ভাই । শুভেচ্ছা রইল।

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য প্রদান করার জন্য ❤️❤️🌹

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59844.90
ETH 1591.75
USDT 1.00
SBD 0.41