প্রতিযোগিতা-১০||শীতকালীন সবজি মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি||[১০% shy-fox]

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির সেরা একটি প্রতিযোগিতা শেয়ার করো তোমার পছন্দের শীতকালীন সবজির রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আজ আমি আমার প্রিয় একটি শীতকালীন রেসিপির ইউনিক একটি আইডিয়া নিয়ে হাজির হয়েছি। আজ আমি আমার প্রিয় শীতকালীন সবজি মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম।



মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি:

IMG20211205174521.jpg
Device-OPPO-A15



আমার প্রিয় শীতকালীন সবজি মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি অসাধারণ হয়েছে খেতে। আমি মাঝে মাঝেই নতুন নতুন রেসিপি তৈরি করতে পছন্দ করি। নিজের পছন্দের রেসিপিগুলো আমি বারবার তৈরি করতে ভালোবাসি। মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে। আমি নিজের আইডিয়া থেকে এই রেসিপিটি তৈরি করেছিলাম। তবে এই রেসিপিটি সকলের কাছে নতুন হলেও খেতে খুবই ভালো লাগে। মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা খেতে অনেক মজা লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা খেতে অনেক ভালোলাগে। মুলা দিয়ে শুটকি মাছ ভর্তার মজাদার এই রেসিপিটি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি।



মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপিটি তৈরি করতে প্রয়োজনীয় উপকরনসমুহ:

১. মুলা
২. শুটকি মাছ
৩. পেঁয়াজ
৪. রসুন
৫. শুকনা মরিচ
৬. কাঁচা মরিচ
৭. হলুদের গুঁড়া
৮. লবণ
৯. সয়াবিন তেল
১০. ধনিয়াপাতা
১১. গাজর

IMG20211205160430.jpg

IMG20211205155128.jpg

IMG20211205160125.jpg



মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি তৈরির ধাপসমূহ:



🥕ধাপ-১🥕

IMG20211205160733.jpg

IMG20211205161455.jpg



মুলা দিয়ে শুটকি মাছের ভর্তা রেসিপি তৈরি করার জন্য প্রথমে মুলা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর খুব চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি খুব সাবধানতার সাথে মুলা চিকন চিকন করে কেটে নিয়েছি।



🥕ধাপ-২🥕

IMG20211205161543.jpg

IMG20211205161616.jpg



এরপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ও লবণ নিয়েছি। এবার হাত দিয়ে লবণ, হলুদের গুঁড়া ও মুলা মাখিয়েছি।



🥕ধাপ-৩🥕

IMG20211205161723.jpg

IMG20211205161929.jpg



মুলার গন্ধ দূর করার জন্য ও খেতে আরো বেশি সুস্বাদু করার জন্য এবার আমি কেটে রাখা মুলা গুলো ভালো ভাবে চেপে চেপে পানি বের করে ফেলে দিয়েছি। এরপর খুব ভালোভাবে চেপে চেপে পানি বের করার পর মুলাগুলো একটি বাটিতে রেখেছি।



🥕ধাপ-৪🥕

IMG20211205162127.jpg

IMG20211205162257.jpg



এবার একটি কড়াই চুলার উপর দিয়েছি। এরপর সয়াবিন তেল দিয়েছি। মুলা ও শুটকি মাছের ভর্তা রেসিপি তৈরি করার জন্য এবার প্রথমে পেঁয়াজকুচি সয়াবিন তেলের মধ্যে দিয়েছি।



🥕ধাপ-৫🥕

IMG20211205162429.jpg

IMG20211205162629.jpg



এরপর মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি খেতে আরো বেশি মজাদার করার জন্য রসুন দিয়েছি। বেশি করে রসুন দিলে মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা খেতে আরো বেশি সুস্বাদু হয়। এরপর রসুন ও পেঁয়াজ তেলের মধ্যে ভাজার জন্য নাড়াচাড়া করেছি।



🥕ধাপ-৬🥕

IMG20211205162705.jpg

IMG20211205162738.jpg



এরপর পেঁয়াজ ও রসুন ভাজা হলে মুলা তেলের মধ্যে ভাজার জন্য দিয়েছি। এবার পেঁয়াজ, রসুন ও মুলা একত্রে মেশানোর জন্য নাড়াচাড়া করেছি।



🥕ধাপ-৭🥕

IMG20211205163053.jpg

IMG20211205163435.jpg

IMG20211205163645.jpg



মুলা ভালোভাবে ভাজার জন্য আরও কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ, রসুন তেলের সাথে ভাজেছি। কারণ ভালোভাবে ভেজে নিলে মুলা খেতে অনেক সুস্বাদু হবে।



🥕ধাপ-৮🥕

IMG20211205163747.jpg

IMG20211205163818.jpg



মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি তৈরি করার জন্য মুলা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে শুটকি মাছ দিয়েছি। আমি শুটকি মাছ গুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর মুলার মধ্যে শুটকি মাছ গুলো দিয়েছি।



🥕ধাপ-৯🥕

IMG20211205164058.jpg

IMG20211205164210.jpg



এবার মুলা এবং শুটকি মাছ খুব ভালোভাবে ভাজার জন্য কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করেছি। কারণ শুটকি মাছে ভালোভাবে ভাজা না হলে মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি খেতে ভালো হবে না।



🥕ধাপ-১০🥕

IMG20211205164254.jpg

IMG20211205164351.jpg



মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি খেতে আরো বেশি সুস্বাদু ও মজাদার করার জন্য এবার আমি ধনিয়াপাতা দিয়েছি। এরপর আমি ধনিয়াপাতার সাথে মুলা ও অন্যান্য উপকরণ গুলো খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি।



🥕ধাপ-১১🥕

IMG20211205164647.jpg

IMG20211205164810.jpg



মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি তৈরি করার জন্য উপকরণগুলো প্রস্তুত হলে এবার আমি এগুলো একটি বাটিতে তুলে নিয়েছি।



🥕ধাপ-১২🥕

IMG20211205164939.jpg

IMG20211205165102.jpg

IMG20211205165216.jpg



মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি তৈরিতে আমি শুকনা মরিচ ব্যবহার করেছি। এজন্য আমি গরম তেলে শুকনো মরিচ গুলো খুব ভালোভাবে এবং ভেজে নিয়েছি। শুকনা মরিচ মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপির স্বাদ আরো বৃদ্ধি করে।



🥕ধাপ-১৩🥕

IMG20211205165428.jpg

IMG20211205165524.jpg

IMG20211205165700.jpg



মুলা দিয়ে শুটকি মাছের ভর্তা খেতে খুবই সুস্বাদু করার জন্য এবং শুটকি মাছের কাটা গুলো একদম ভালো ভাবে ভর্তা করার জন্য এবার পাটার মধ্যে নিয়েছি। এরপর ধীরে ধীরে মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে মুলা ও শুটকি মাছের উপকরণগুলো পাটায় বেটেছি। এভাবে মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি তৈরি করেছি।



🥕শেষ ধাপ🥕

IMG20211205170008.jpg

IMG20211205170528.jpg

IMG20211205171406.jpg



মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি তৈরি হয়ে গেলে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য এবার আমি মুলা ও গাজর দিয়ে সুন্দর কিছু ডেকোরেশন করার জন্য চেষ্টা করেছি।



🥕পরিবেশন🥕

IMG20211205174538.jpg
Device-OPPO-A15
IMG20211205174726.jpg
Device-OPPO-A15



শীতকালীন সবজি মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি খেতে খুবই ভালো লাগে। শুটকি মাছ ভর্তা রেসিপি আমি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি মুলা ও গাজর ব্যবহার করে সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি। মুলা এবং গাজর কেটে সুন্দর করে ফুল তৈরি করে আমার রেসিপিটি আরও বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি আমার তৈরি রেসিপি এবং ডেকোরেশন আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।



❣️ধন্যবাদ সকলকে❣️

Sort:  
 5 years ago 

মুলা দিয়ে শুটকি মাছের ভর্তা খুবই সুন্দর হয়েছে, নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। যদি খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। আপনার শুভ কামনা রইল।

 5 years ago 

জি ভাইয়া মুলা দিয়ে শুটকি মাছের ভর্তা রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও তেমন মজাদার হয়েছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 5 years ago 

আপু আমি মুলা অনেকভাবে খেয়েছি কিন্তু মুলা দিয়ে শুটকি মাছের ভর্তা কখনো খাওয়া হয়নি। আমার কাছে এটি সম্পূর্ণ একটি নতুন রেসিপি। তবে দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ভর্তা দেখলে মুখে জল চলে আসে আপু। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজে রেসিপিটি তৈরি করতে পারবে আমিও শিখে নিয়েছি। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

মুলা দিয়ে শুটকি মাছের ভর্তা একদিন খেয়ে দেখবেন আপু আশা করি ভালো লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 5 years ago 

আপু এমন রেসিপি আমি আগে কখনো দেখিনি, এবং খাইনি। খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। আমার শুটকি অনেক পছন্দের।
ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই নতুন রেসিপি টি শেয়ার করার জন্য 🥰

 5 years ago 

শুটকি মাছ আমার খুবই প্রিয় তাই আমি শুটকি মাছ দিয়ে নতুন রেসিপি তৈরি করেছি আপু। খেতে খুবই সুস্বাদু হয়েছিল।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 5 years ago 

মুলা দিয়ে শুটকি মাছের ভর্তা অসাধারণ সুস্বাদু ও মজাদার হয়। এটি সম্পূর্ণ একটি লোভনীয় খাবার। মুলা দিয়ে শুটকি মাছের ভর্তা খেতে আমি খুবই পছন্দ করি। আপনার পোষ্টের প্রতিবিধানের বর্ণনাগুলো দারুণভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 5 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া শুটকি মাছ দিয়ে মুলা ভর্তা রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়। সুন্দর মন্তব্য করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 5 years ago 

আপনি আমাদের মাঝে শীতকালীন সবজি কনটেস্ট এর রেসিপি নিয়ে হাজির হলেন। মুলা দিয়ে শুটকি মাছ ভর্তা রেসিপি দারুণভাবে রান্না করেছেন।প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় দিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপু। আপনার রান্নার ধরনটি খুবই ভালো। আপনার জন্য শুভকামনা রইল

 5 years ago 

আমার প্রিয় একটি রেসিপি নিয়ে কনটেস্ট এ অংশগ্রহণ করেছি ভাইয়া। আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে এই রেসিপিটি তৈরি করার। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 5 years ago 

মূলা আমার একদমই অপছন্দ একটি সবজি। আমাদের বাসায় মূলা খাওয়া হয় না বললেই চলে ।কিন্তু আপনার এই মূলার ভর্তা দেখে মনে হচ্ছে যে খুবই সুস্বাদু হয়েছে। দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি এত চমৎকার করে ভর্তা তৈরি করেছেন যা দেখে লোভ সামলানো মুশকিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মূলার ভর্তার রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 5 years ago 

একদিন খেয়ে দেখবেন আপু আমার তৈরি রেসিপিটি। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 5 years ago 

আপনাকে সুস্বাগতম জানাই আপনি শীতকালীন সবজি নিয়ে কনটেস্ট অংশগ্রহণ করেছেন। শুটকি মাছ দিয়ে মোলা ভর্তা কখনো খাওয়া হয়নাই, বিশেষ করে শুটকি মাছ আমি পছন্দ করিনা, শুধুমাত্র এক ধরনের ঘ্রাণ পাওয়া যায়, ওইটা কেমন জানি সহ্য করতে পারিনা। শুভকামনা রইল আপু আপনার জন্য।

 5 years ago 

শুটকি মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম রয়েছে। যাইহোক ভাইয়া শুটকি মাছ আমার অনেক প্রিয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 5 years ago 

খুব মজা হয়েছে মনে হয় আপু। অনেকদিন হলো শুটকি দিয়ে কোনো কিছু রান্না করে খাওয়া হয়না। আজকে আপু শুটকি খাবো ভাবছি। আপনার রেসিপি দেখে লোভ লেগে গেলো আপু। ধাপে ধাপে রান্নার প্রসেসটা খুব সুন্দর করে বর্ননা দিয়েছেন। ধন্যবাদ আপু আপনাকে।

 5 years ago 

জি ভাইয়া খেতে অনেক মজা হয়েছিল। শুটকি মাছ দিয়ে তৈরি করা বিভিন্ন রেসিপি আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।

 5 years ago 

জীভে জল আনা রেসিপি 😋
দারুন, দারুন ♥️
মুলা দিয়ে শুঁটকি মাছ সত্যিই খুব স্বাদের জিনিস 😋
আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন সবকিছু 🥀
বিশেষ করে সাজানোটা অনেক সুন্দর ছিল 👌
ইনশাআল্লাহ ভালো কিছু হবে 💜

 5 years ago 

আমার তৈরী রেসিপিটি আপনার কাছে ভাল লেগেছে এটা জেনে অনেক খুশি হলাম ভাইয়া। আমি চেষ্টা করেছি পরিবেশনটা সুন্দর করার জন্য। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 5 years ago 

মুলা দিয়ে শুটকি ভর্তা ওয়াও দেখতে তো খুবই লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে তবে আমি কোনদিন এরকম ভাবে খেয়ে দেখি নি আপনার রেসিপি প্রস্তুত দেখে খাওয়ার প্রতি খুব লোভ হচ্ছে তবে এবার এরকম করে প্রস্তুত করে খেতেই হবে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

 5 years ago 

এই রেসিপিটি একদিন খেয়ে দেখবেন আশাকরি আপনার কাছে ভালো লাগবে। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38