ব্যস্ততম শুক্রবার

in আমার বাংলা ব্লগ3 years ago
ব্যস্ততম শুক্রবার

20230721_161810.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত কয়েক সপ্তাহ ধরেই ক্লাস করা হয়নি হঠাৎ করেই সবচাপ একখানে পড়ে যাওয়াতেই, ব্যস্ততা অনেক গুণ বেড়ে গিয়েছে। গত কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না, জানি না শরীরের মধ্যে কি হয়েছে! হালকা হালকা জ্বর জ্বর ভাব লাগছিল। বাদবাকি সবকিছুই মোটামুটি ঠিক ছিল। তবে রাতের বেলা সঠিক সময় ঘুম আসে না, এটা একটি সমস্যা। সব মিলিয়ে এই দিক থেকেও একটু টেনশনের মধ্যে রয়েছি।

শুক্রবার মানে আমার জন্য অনেক ব্যস্ততম একটি সময় এবং এই সময়টাকে ম্যানেজ করতেই আমার অনেক হিমশিম খেতে হয়। আমাদের ভার্সিটিতে চার মাস অন্তর অন্তর সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এই চার মাসের মধ্যে খুব অল্প সময় ক্লাস হয়। বাদ বাকি সময় বিভিন্ন ধরনের ল্যাব টেস্ট, এসাইনমেন্ট প্রেজেন্টেশন আরও আনুষঙ্গিক অনেকগুলো বিষয় থাকে।

বৃহস্পতিবার হ্যাংআউট শেষে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ঘুম ঠিকভাবে হয়নি। রাতে সঠিক সময় ঘুম না হওয়াটা একটি বড় সমস্যায় পরিণত হয়েছে, যাই হোক আস্তে আস্তে চেষ্টা করবো সেই বিষয়টি থেকে মুক্তি পাওয়ার জন্য। পরবর্তীতে আজ সকালে ঘুম থেকে উঠেই আগে ব্যাগ গুছিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে রাস্তায় জ্যামের পরিমাণ একটু কম ছিল। হয়তো সকালবেলা এবং শুক্রবার ছিল তাই জন্য।

20230721_162152.jpg

আজ ভার্সিটিতে চারটা সাবজেক্ট এর অ্যাসাইনমেন্ট জমা দিলাম, একটি সাবজেক্টের ল্যাব রিপোর্ট এবং একটি সাবজেক্টের প্রেজেন্টেশন জমা দিতে হয়েছে। মোটকথা এই গত সাতদিন অনেকটাই চাপে ছিলাম এবং পেনশনের মধ্যে ছিলাম।

এছাড়াও এসব সাবজেক্টের শুধুমাত্র এসাইনমেন্ট দিলেই হয় না বরঞ্চ সেই সাবজেক্ট গুলোর ক্লাস টেস্ট, কুইজ এসব বিষয়গুলো হয়। এসব বিষয়ে অনুষ্ঠিত হবে ২৮ তারিখে অর্থাৎ ২৮ তারিখে আরও বড় চাপ অপেক্ষা করছে।

সত্যি কথা বলতে শুক্রবার সারাদিন ক্লাস করে এসে কোন কিছু করতে ইচ্ছা করে না। এছাড়াও শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয় ঢাকা শহরে যে পরিমাণ গরম পড়েছে এখন যদি বৃষ্টি না হয় তাহলে মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে উপর পড়বে। এছাড়াও ঢাকা শহরের ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়েছে। আপনি গরমে বাইরে বেরোতে পারবেন না আবার বাইরে বেরোলে ডেঙ্গ মশার কামড় খেতে হবে, অনেকটাই হ-য-ব-র একটি অবস্থা।

20230721_161813.jpg

ক্লাস শেষ করে আমাদের সব বন্ধু-বান্ধবরা মিলে আজ একটু গ্রুপ স্টাডি করেছি। অনেকদিন যাবত পড়াশোনা করা হয়নি তাই সব বিষয়গুলো সবাই একে অপরের সাথে আলোচনা করে নিলাম এবং সবাই মিলে সিদ্ধান্ত নিলাম কিভাবে আমরা ফাইনালের জন্য প্রস্তুতি নেব, তাই বাসায় ফিরতে আরো লেট হয়ে গিয়েছিল। আপনারা বুঝতেই পারছেন আজ শুক্রবার কতটুকু ব্যস্ততম সময় গিয়েছে। যাই হোক আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন এবং ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ব্যস্ততম শুক্রবার

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 3 years ago 

ভাইয়া ঢাকায় গরম বৃষ্টি নেই।তাইতো ভাবছি বর্ষাকালের ফটোগ্রাফি কি তুলবো আর কি ই বা শেয়ার করবো।আজ শুক্রবার তাই পথে জ্যাম ছিল না।আপনি তো ভালোই চাপের মধ্যে আছেন।আসলে গরমের কারনেই শরীর অসুস্থ মনে হয়।যাই হোক পড়াশুনার সবকিছু ফ্রেন্ডদের সাথে আলোচনা করে নিলেন এটা অনেক ভালো হলো। প্রচুর পরিমানে পানি খাবেন হালকা লেবু দিয়ে।ভালো থাকবেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

তারাতারি বৃস্টি আসবে এটাই আশা করি।

 3 years ago 

আসলে লম্বা বিরতি পেলে এমন একটু অনিয়ম হয় নিয়মমাফিক জীবনে ফিরতে। যেহেতু ঈদের ছুটিতে অনেকদিন বাড়িতে থাকা হয়েছে, তাই হয়তো পুরোনো অভ্যস্ততায় ফিরতে অসুবিধা হচ্ছে। তবে ঘুমের রুটিনটা যত দ্রুত ঠিক হবে, বাকি অনেককিছুই আগাবে অটোমেটিক। ভাইয়া টেক্সটাইল এ পড়ছেন জেনে আপনার ভার্সিটি কোনটা জানার আগ্রহ হলো...

Posted using SteemPro Mobile

 3 years ago 

সোনারগাও ইউনিভার্সিটিতে তে আপু। তবে গড়মের জন্য বেশি সমস্যা।

 3 years ago 

আপনি সবসময়ই শুক্রবারে প্রচন্ড ব্যস্ত থাকেন ভাই। তবে যাই করেন না কেনো,অবশ্যই খাওয়া দাওয়া এবং ঘুম ঠিক থাকতে হবে। নয়তোবা শরীর দিনদিন খারাপ হয়ে যাবে। আর চেষ্টা করবেন দুশ্চিন্তামুক্ত থাকার জন্য। তাহলে অবশ্যই ঘুম ভালো হবে। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

 3 years ago 

একই অবস্থা ভাই। শুক্রবার অনেক ব্যস্ততায় কাটে। যদিও ক্লাস গুলো বাদ যাওয়াতে এই শুক্রবার ফ্রি ছিলাম। ঘুমিয়েছি শুধু। সারা সপ্তাহ তো ঘুমাতে পারিনা তেমন। সেই ভোর বেলায় উঠতে হয় যে। শুক্রবার তো ক্লাসের জন্য আরো আগে উঠতে হয় ভাই। সামনের মাস থেকেই তো পরীক্ষা ভাই। প্যারা আসতেছে আরো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37