ধৈর্য ধরতে হবে!

in আমার বাংলা ব্লগlast year
ধৈর্য ধরতে হবে

blur-1867402_1920.jpg

Source

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আমাদের জীবনে সফল হতে গেলে ধৈর্যের কোনো বিকল্প নেই, এটা আমরা সকলেই জানি কিন্তু অনেক সময় আমরা তাড়াহুড়ো করি, দ্রুত ফলাফল চাই, কিন্তু বড় বা ভালো কিছু অর্জন করতে হলে সময় তো লাগেই। তবে এই বিষয়টা আমরা কেউ সেভাবে অনুধাবন করতে চাই না। আমাদের তাৎক্ষণিক ফলাফল দরকার, আমাদের ধৈর্য ছাড়াই সফলতা দরকার, আমাদের সকলকেই বিনা পরিশ্রমে যেন সফলতা দিয়ে দেওয়া হয়, এটাই আমরা সকলেই চাই। তবে ধৈর্য ছাড়া সফলতা কখনই আসে না।

আমাদের জীবনে নানান সময় নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। কিন্তু সেই সময়ে আমরা যেসব সিদ্ধান্ত নিয়ে থাকি তার ফলশ্রুতিতে তার ফলাফল আমরা অনেক দেরিতে দেখতে পারি। তবে আমরা অনেকেই মনে করি এটা হয়তো আমাদের ভুল সিদ্ধান্ত তবে এটাও কিন্তু একটি ধৈর্যের পরীক্ষা। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন, কিন্তু অস্থির হবেন না। আপনি যদি সিদ্ধান্ত সঠিক নিয়ে থাকেন কিন্তু তার ফল এখন পর্যন্ত ফল না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার কাজ রেগুলার করে যেতে হবে। কোন সময় নিজের কাজকে ফাঁকি দেওয়া যাবে না।

fishing-1331930_1920.jpg

Source

একটানা পরিশ্রম করুন, ফল আসবেই। কথায় আছে পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি তাহলে আমরা কেন বারবার অধৈর্য হয়ে পড়ি। আমাদের যেটা করার কথা সেটা আমরা সবসময় করে যাবো। সেটার জন্যই আমরা সফলতা পাব। এটাই তো হওয়ার কথা তাই নয় কি! আমরা সব সময় সফলতার জন্য চিন্তা করি। কিন্তু নিজের দৈনন্দিন কাজগুলো সঠিকভাবে করতে পারিনা, তাহলে সফলতা কিভাবে আসবে, বলুন। ধৈর্য হারিয়ে হাল ছেড়ে দিলে, সাফল্যও দূরে সরে যাবে। তাই কখনো নিজের হাল ছাড়া যাবেনা। নিজের দৈনন্দিন যে পরিশ্রম রয়েছে দৈনন্দিন যে কাজ রয়েছে সেই কাজগুলোকে আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে, হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া।

শান্ত মন, ধৈর্য, নিয়মিত চেষ্টা। এই তিনটি জিনিস আপনাকে লক্ষ্যে পৌঁছাবে। যাই হয়ে যাক না কেন কোন সময় ঘাবড়ানো যাবে না। আমাদের জীবনে ভালো খারাপ দুটো সময় আসবে, সব সময়কে সমানভাবে সামলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই প্রতিকূলতা আসলেও নিজেকে সামলে নিন। মনে রাখবেন যারা ধৈর্য ধারনন করেন তারাই শেষ পর্যন্ত জিতে যায়। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ধৈর্য ধরতে হবে!

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
 last year 

কোন কাজে সাফল্য পাওয়ার জন্য ধৈর্য ধরতেই হবে। ধৈর্য যদি না থাকে তাহলে কোনভাবেই সাফল্য লাভ করা সম্ভব হয় না। যেকোনো কাজ কখনো শর্টকাটে সম্ভব না। আর সাফল্যের মূল চাবিকাঠি হল কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়। এই কথাটুকু যে জেনে গেছে তার জীবনে সাফল্য পাওয়া শুধু সময়ের অপেক্ষা। সুন্দর একটি বিষয়ে লিখে পোস্ট করলে।

 last year 

ধৈর্যই মূল মন্ত্র সাফল্য পাওয়ার জন্য। সুন্দর লিখেছো। কোন একটি বিষয়ে সাফল্য পেতে বা কোন পাহাড়ের চূড়ায় উঠতে আমাদের ধৈর্য ধরতেই হবে তাড়াহুড়ো করে কোন কিছু পাওয়া যায় না।

 last year 

জীবনে সফলতা অর্জন করতে হলে ধৈর্য্য ধারণ করার কোনো বিকল্প নেই। যে বা যারা ধৈর্য্য ধারণ করতে পারে, দিনশেষে তারা ঠিকই সফলতা অর্জন করতে সক্ষম হয়। সুতরাং যেকোনো পরিস্থিতিতে মনের মধ্যে সাহস রাখতে হবে। তাহলে যেকোনো ধরনের বাঁধা বিপত্তি অতিক্রম করা সম্ভব। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

জী ভাই ঠিক বলেছেন,ধৈর্য আর কঠিন পরিশ্রম ছাড়া কিছু অর্জন হয় না। যে কোন সমস্যার মধ্যেই পতিত হলেও ধৈর্য ধরতে হবে। আপনার ব্লগ টি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 last year 

নিঃসন্দেহে ধৈর্য হলো সফলতার মূল চাবিকাঠি। অনেক সময় আমরা তাৎক্ষণিক ফলাফল আশা করি, কিন্তু প্রকৃত অর্জনের জন্য নিয়মিত পরিশ্রম ও অপেক্ষা করা প্রয়োজন। প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধরে এগিয়ে গেলে একদিন সাফল্য ধরা দেবেই।ধন্যবাদ ভাই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60785.45
ETH 1557.47
USDT 1.00
SBD 0.47