লেভেল ২ হতে আমার অর্জন - By @payaljais ৷৷ আমার বাংলা ব্লগ ৷৷ ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ5 years ago

নমস্কার বন্ধুরা

আশা করি সবাই ভাল আছেন। সুস্থ আছেন।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির লেভেল ১ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি,তারপর @abb-school এ লেভেল ২ এর ক্লাস করে বেশ অনেক কিছু জানতে পারলাম। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটির, এডমিন, মডারেটর এবং প্রফেসর দের কে যারা এত সুন্দর করে ক্লাস গুলোর দিচ্ছেন এবং সবাইকে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। যাতে করে আমরা প্রত্যেকে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এবং আমাদের জীবনে কিছু সফলতা আনতে পারি। ক্লাস করার সময় কয়েকটি বিষয় গুরুত্বসহকারে আমাদেরকে শেখানো হয়েছে। আমি সেই বিষয়গুলোকে আমার মতো করে তুলে ধরার চেষ্টা করবো।

IMG_20211226_182432.jpg

লেভেল ২ এ যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো-

★ কী সিকিউরিটি
★ পাওয়ার আপ
★ ডেলিগেশন
★ ওয়ালেট

● কী সিকিউরিটি :-
স্টিমিট এ নতুন একাউন্ট ক্রিয়েট করার সময় আমরা কিছু কী পেয়ে থাকি যা দিয়ে আমরা আমাদের একাউন্ট লগইন করতে পারি। এইসব কী গুলো অন্য কারো হাতে পরে গেলে একাউন্ট টি হ্যাক হয়ে যাবার সম্ভাবনা থাকে । তাই কী নিরাপত্তা সম্বন্ধে জ্ঞান থাকা অতীব গুরুত্বপূর্ণ।

● পাওয়ার আপ :-
পাওয়ার আপ অর্থ শক্তি বৃদ্ধি করা।
আমরা কোনো পোস্ট সম্বন্ধে যে আয় করি তা থেকে একটি নির্দিষ্ট অংশ স্টিম পাওয়ার এ যোগ করা হয়ে।যেতে আমরা পাওয়ার আপ করতে পারি। স্টিম পাওয়ার আপ বৃদ্ধির মাধ্যমে আমরা ভোট দিতে পারি এবং আমরা তা থেকে কোনো কিউরেশন রিওয়ার্ড অর্জন করতে ও পারি।

● ডেলিগেশন :-
ডেলিগেশন আমরা আমাদের স্টিম পাওয়ার কে অন্য কোনো একজন কে ব্যবহার করতে দেওয়া কেই ডেলিগেশন বলা হয়।

● ওয়ালেট :-
স্টিমিট ওয়ালেটে ইনভেস্ট করা বা আর্ন করার সমস্ত এসেটস জমা থাকে। যেমন কত লিকুইড স্টিম রয়েছে একাউন্ট রয়েছে, ভ্যালু কত বর্তমানে স্টিম পাওয়ার কত, সেভিংস, রিওয়ার্ড ক্লেইম, ইন্টার্নাল মার্কেট ফালতু কথা রাখেনি এক্সচেঞ্জ, কাউকে স্টিম ট্রান্সফার এইসবকিছুই আমরা ওয়ালেট থেকে জানতে পারবো।

লেভেল টু এর জন্য কিছু প্রশ্ন।

■ Posting Key এর কাজ কি?
● এই কী আমরা কেবলমাত্র সোশ্যাল একটিভিটির জন্য ব্যবহার করতে পারবো। পোস্ট করা ও কমেন্ট করা , পোস্ট ও কমেন্ট এডিট করা , পোস্ট রিস্টিম বা শেয়ার করা , কাউকে ফলো ও আনফলো করা , কোন পোস্টে বা কমেন্টে আপভোট ও ডাউনভোট দেয়া ।অর্থাৎ পোস্ট রিলেটেড সকল কাজ আমরা করতে পারবো।

■ Active Key এর কাজ কি?
● এক্টিভ কী দিয়ে আমরা আর্থিক কাজগুলো করতে পারবো। যেমন আমরা যদি কোনো কিছু ট্রান্সফার করতে চাই, আমাদের প্রথমে এক্টিভ কী দিয়েই লগিং করতে হবে। এই এক্টিভ কী খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেউ যদি আমাদের এক্টিভ কী টা জানতে পেরে যায় তাহলে অ্যাকাউন্টের steem ও SBD চুরি করে নিয়ে যাবে। পাওয়ার ডাউন দিয়ে তেমন কোন ক্ষতি করতে পারবে না কারণ পাওয়ার ডাউন হতে চার সপ্তাহ সময় লাগে । এই এক্টিভ কী দিয়ে steemit wallet এর সকল কাজ করা যায়। যেমন পাওয়ার আপ ও পাওয়ার ডাউন করা যায়,ডেলিগেশন এবং ডেলিগেশন ক্যান্সেল করা যায় , SBD টু steem বা steem টু SBD এক্সচেঞ্জ কনভার্সন করা যায়, প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন করা যায় এছাড়া witness দের ভোট দেয়া এবং Buy-sell করার জন্যও এই এক্টিভ কী ব্যবহার করা যায়।

■ Owner key এর কাজ কি ?
● এটি এক ধরনের মালিকানা সংক্রান্ত কী।যদি আপনার কী হারিয়ে যায় বা অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে আপনার পক্ষে আপনার একটি কী রিকভার করা বা একাউন্ট রিকভার করার ক্ষেত্রে এই কী আপনাকে সহযোগিতা করবে।

■ Memo key এর কাজ কি ?
● আমরা যদি কোনো সিকিওরড মেসেজ পাঠাতে বা দেখার জন্য সেটিক এনক্রিপ্ট মেসেজ করতেই এই মেমো কি এর প্রয়োজন হয়।

■ Master password এর কাজ কি ?
● মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কী এর কার্যক্রম সম্পন্ন করা যায়।এই কী টি আমরা একাউন্ট খোলার সময় পাই। অন্যান্য যে সকল কী রয়েছে সে সব গুলোই মূলত তৈরি হয়েছে আপনার মাস্টার পাসওয়ার্ড এর ভিত্তিতে। একাউন্ট রিকভার করতে মাস্টার পাসওয়ার্ড লাগবে।

■ Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?
● মাস্টার পাসওয়ার্ড নিরাপদ এ সংরক্ষণ করার জন্য
আমি একটি পেনড্রাইভে পিডিএফ ফাইল করে রেখে দিয়েছি।ডাইরির মধ্যে লিখে রেখেছি।এছাড়াও গুগল ড্রাইভে ও রেখেছি এবং জিমেইল এ টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রেখে দিয়েছি।

■ পাওয়ার আপ কেন জরুরী?
● পাওয়ার আপের মাধ্যমে স্টিম পাওয়ার বৃদ্ধি পাওয়া যায় ,কিউরেশন রিওয়ার্ড অর্জন করা যায় এবং স্টিম পাওয়ার ব্যবহার করে ভোট দেয়া যায় । স্টিম পাওয়ার কম থাকলে সেই ভোট এর ভ্যালু কম হয় যায় । আমাদের ওয়ালেটে বেশি স্টিম পাওয়ার (SP) থাকলে ভোট দিয়ে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পাওয়া সম্ভব। তাই পাওয়ার আপ অত্যন্ত জরূরী।

■ Power Up এর প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
● পাওয়ার আপ করার জন্য প্রথমেই স্টিমিট ওয়ালেট এ যেতে হবে প্রাইভেট এক্টিভ কী দিয়ে লগইন করতে হবে। ওয়ালেটে গিয়ে কিছু SBD কে স্টিমে কনভার্ট করতে হবে। তার পর স্টিম একাউন্ট এর পাশে যে ডাউন সাইন টা আছে সেটাতে ক্লিক করতে হবে। তারপর পাওয়ার আপ অপশন আসবে। পাওয়ার আপ অপশন এ ক্লিক করার পর একটি ফিল্ড আসবে যেখানে কত স্টিম পাওয়ার আপ করার আছে সেই টি একাউন্ট লিখতে হবে। এরপর ফিল্ড এর নিচে পাওয়ার আপ লেখাটি তে ক্লিক করতে হবে। তারপর আবার একটি ফিল্ড আসবে যেখানে আমরা আগে দেয়ে তথ্যগুলো কনফার্ম করবো। সবকিছু ঠিকঠাক থাকলে ok তে ক্লিক করলেই পাওয়ার আপ সম্পন্ন হবে।

■ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?
● সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

■ মেমো ফিল্ড এর কাজ কি?
● স্টিম ট্রান্সফার করার সময় যে কোন পারপাস এ স্টিম ট্রান্সফার করা হবে সে মেসেজ টি লেখার জন্য মেমো ফিল্ড ব্যবহার করা হয়।

■ ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?
● ডেলিগেশন ক্যানসেল করার পর ৫ দিনে এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।

■ ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো ১০০ এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?
● ডেলগেশন বৃদ্ধি করার সময় আমরা মোট কত এসপি ডেলিগেট করবো সে এমাউন্ট টি লিখতে হবে। যেমন আমি @Heroism এ ৩০০ এস.পি ডেলিগেশন করার কিছুদিন পর আমরা আরো ৫০ এসপি ডেলিগেশন করতে চাই তাহলে এক্ষেত্রে ডেলিগেশন এর পরিমাণ লেখার সময় আমাকে মোট ৩৫০ এস.পি লিখতে হবে। কারণ আমার পরের ডেলিগেশন লেকের পর আগে লেখার ডেলিগেশনএর কোনো মূল্য থাকবে না।

পরীক্ষার উত্তর গুলো সঠিকভাবে লেখার জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি।

●আমার মাতৃ ভাষা বাংলা নয়ে হিন্দি আছে। যদি অজান্তেই কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

Sort:  
Loading...
 5 years ago 

লেভেল টু থেকে প্রাপ্ত শিক্ষাগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।প্রতিটি কি সম্পর্কে খুঁটিনাটি সবকিছু তুলে ধরেছেন।প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61297.41
ETH 1704.74
USDT 1.00
SBD 0.38