একটি সিম্পল আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।

আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। কয়েকদিন আগে আমি একটি সিম্পল আর্ট করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু ব্যস্ততার জন্য সেটা শেয়ার করা হয়নি। আর্টটি হচ্ছে একটি লাভ প্রতীক এর মাঝখানে ইটের দেয়াল, একটি গাছ, তিনটি পাখি ও একটি সূর্য নিয়ে। পড়ন্ত বিকেলে সন্ধ্যার ঠিক আগ মূহুর্তে সূর্য যখন রক্তিম রং ধারণ করে এবং পাখিগুলো আকাশে উড়ছে, সেই দৃশ্যটা আমি এই চিত্রাংকনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর্টটি সিম্পল হলেও, রং করার পর আমার কাছে দেখতে বেশ ভালোই লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যাইহোক আমি ধাপে ধাপে চিত্রাংকনটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।

একটি সিম্পল আর্ট

IMG-20230212-WA0001.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • রং পেন্সিল
  • কালো কালির কলম
  • স্কেল
  • রাবার
  • কাটার

চিত্রাংকন প্রক্রিয়া নিম্নরূপঃ

ধাপ-১

IMG-20230212-WA0007.jpg

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি লাভ প্রতীক এঁকে নিলাম।

ধাপ-২

IMG-20230212-WA0006.jpg

তারপর আমি পেন্সিল ও স্কেল দিয়ে, লাভ প্রতীকের মধ্যে কয়েকটি দাগ টেনে নিলাম দেয়াল আঁকার জন্য।

ধাপ-৩

IMG-20230212-WA0005.jpg

এরপর আমি একটি দেয়াল এঁকে নিলাম এবং দেয়াল এর পাশে একটি গাছ ও কয়েকটি পাতা এঁকে নিলাম। তারপর গাছ ও গাছের পাতা রং পেন্সিল দিয়ে কালার করে নিলাম।

ধাপ-৪

IMG-20230212-WA0004.jpg

তারপর সূর্য এবং আকাশে উড়তে থাকা তিনটি পাখি এঁকে নিলাম।

ধাপ-৫

IMG-20230212-WA0003.jpg

IMG-20230212-WA0002.jpg

এরপর আমি সম্পূর্ণ চিত্রটিকে রং পেন্সিল দিয়ে কালার করে নিলাম। ব্যাস এভাবেই সম্পন্ন হয়ে গেল আমার আজকের চিত্রাংকনটি।

সর্বশেষ ধাপ

IMG-20230212-WA0001.jpg

এরপর আমি সিগনেচার দিয়ে দিলাম।

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১৬.২.২০২৩
Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার করা সিম্পল আর্ট কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। বিশেষ করে গাছগুলো দেখতে সুন্দর লাগছে। আর দেয়ালটা দেখতে মনে হচ্ছে যেন সত্যিকারের দেয়াল। সব মিলিয়ে ভালোই লেগেছে। চেষ্টা করেছেন সুন্দর একটি আর্ট করার জন্য। এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

জি আপু যথেষ্ট চেষ্টা করেছি সুন্দর একটি আর্ট করার জন্য। আপনাদের কাছ থেকে এমন সুন্দর মন্তব্য পেলে, কাজ করাটা সার্থক হয়ে উঠে। যাইহোক এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে, আমাকে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও।

 3 years ago 

বাহ আপনি খুব সুন্দর আর্ট করেছেন। আপনার আর্ট দেখে খুব ভালো লাগলো। আপনার আর্ট করার দক্ষতা অনেক বেশি। এই ধরনের আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। কালার কম্বিনেশন চমৎকারভাবে মানিয়েছেন। আমাদের মাঝে নিখুঁতভাবে আর্ট টি সম্পূর্ণ করে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

দোয়া করবেন ভাইয়া, যেন আরো ভালো ভালো আর্ট আপনাদেরকে উপহার দিতে পারি। আশা করি সুন্দর মন্তব্যের মাধ্যমে, সবসময় এভাবেই সাপোর্ট করে যাবেন। যাইহোক প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 3 years ago 

আর্ট টি সিম্পল হলেও দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। আপনি লাভের ভিতরে বেশ সুন্দর করে দৃশ্য অংকল করেছেন।আর্টের মাধ্যমে বেশ সুন্দর একটি দৃশ্যের বর্ণনা করেছেন ইটের দেওয়াল গাছ এবং উড়ন্ত পাখি অসাধারণ সুন্দর দেখাচ্ছে দেখতে।অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে আর্টটি অসাধারণ লেগেছে, জেনে খুব ভালো লাগলো আপু। সুন্দর মন্তব্যের মাধ্যমে প্রতিনিয়ত পাশে থাকার জন্য, আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

বাহ ছবিটা তো বেশ ভালোই একেছেন। আপনার ভালো উন্নতি হচ্ছে। এগিয়ে যান।

 3 years ago 

এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবং সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি হয়তো এটাকে সিম্পল আর্ট বলেছেন। তবে এটা আমার কাছে খুবই কঠিন। আসলে সবার সব রকম দক্ষতা থাকে না। আমি মুগ্ধ হয়েছি আপনার এই আর্ট দেখে। কারণ একটি লাভ অংকন করার মধ্য দিয়ে তার মধ্যে দারুন দৃশ্য তৈরি করতে সক্ষম হয়েছেন সামান্য পেন্সিল দ্বারা। আপনার দক্ষতার প্রশংসা করা উচিত। আশা করি আবারো নতুন কিছু আমাদের মাঝে তুলে ধরবেন।

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের সাপোর্ট পেলে আরো সুন্দর সুন্দর আর্ট আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36