কাতার বিশ্বকাপের ফুটবল এর চিত্রাংকন
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কিছুদিন আগে ফুটবল বিশ্বকাপ শেষ হয়ে গেল, কিন্তু এখনো অনেকের বাসার ছাদে প্রিয় দলের পতাকা উড়তে দেখা যায়। আগামী বার বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য আরও ৪ বছর অপেক্ষা করতে হবে। যাইহোক অনেক কথা বলে ফেললাম, গতকালকে আমি সদ্য শেষ হয়ে যাওয়া কাতার বিশ্বকাপের ফুটবল এর চিত্রাংকন করেছি। আমি যথেষ্ট চেষ্টা করেছি চিত্রাংকনটি আপনাদের মাঝে, খুব সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি প্রতিটি ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- রং পেন্সিল
- কালো কালির কলম
- স্কেল
- রাবার
- গোল বাটি
প্রথমে গোল বাটি এবং পেন্সিল দিয়ে একটি বৃত্ত এঁকে নিলাম।
এরপর বৃত্তের মাঝখানে বিভিন্নভাবে কয়েকটি দাগ দিয়ে ফুটবলের কিছু অংশ এঁকে নিলাম।
তারপর আরো কয়েকটি দাগ দিয়ে ফুটবলটি এঁকে নিলাম এবং পেন্সিলের দাগগুলোকে কালো কালি দিয়ে গাঢ় করে নিলাম।
এরপর পেন্সিল দিয়ে বিভিন্নভাবে কয়েকটি দাগ দিয়ে, ফুটবলটিকে ডিজাইন করে নিলাম।
তারপর ফুটবলটির ঠিক মাঝখানে কাতার বিশ্বকাপের লোগো এঁকে নিলাম এবং ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ লিখে নিলাম।
এরপর লেখার অংশটুকুর বাহিরে নীল কালারের রং পেন্সিল দিয়ে ডিজাইন করে নিলাম।
তারপর লাল কালারের রং পেন্সিল দিয়ে বিভিন্নভাবে কয়েকটি দাগ দিয়ে ডিজাইন করে নিলাম।
ব্যাস এভাবেই সম্পন্ন হয়ে গেল আমার আজকের চিত্রাংকনটি। তারপর আমি সিগনেচার দিয়ে দিলাম।
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
| ক্যাটাগরি | আর্ট |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
| তারিখ | ৩.১.২০২৩ |
আমাদের বাসার ছাদে এখনও আর্জেন্টিনার পতাকা উড়ছে। আশেপাশে যতগুলো পতাকা দেখেছিলাম প্রায় সব গুলো এখনো সেখানেই উড়ছে। যাইহোক, আপনি খুব সুন্দর একটি ফুটবলের চিত্র অঙ্কন করেছেন। বেশ নিখুঁত ভাবে করেছেন আপনি। কালার করার পর আরও বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন আপু, সব জায়গাতেই প্রিয় দলের পতাকা এখনো উড়তে দেখা যাচ্ছে। কালার করার পর আমার কাছেও বেশ আকর্ষণীয় লেগেছিল দেখতে। গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে কাতার বিশ্বকাপের ফুটবল এর চিত্রাংকন করেছেন। আপনার এই আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। এইরকম আর্ট সম্পূর্ণ করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি আপু সম্পূর্ণ আর্টটি করতে অনেক সময় লেগেছিল। সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর একটি চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কাতার বিশ্বকাপ নিয়ে অনেক মাতামাতি হয়েছে। খুব উত্তেজনা ছিল পুরো বিশ্বকাপ জুড়ে। আপনি কাতার বিশ্বকাপের ফুটবল এর চিত্র অংকন করেছেন। আপনার চিত্র আকার ধাপগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনি পিরিচ দিয়ে বৃত্ত একেছেন দেখে আমার কাছে ক্রিয়েটিভ মনে হল। এই চিত্র কম্পিটিশনে আকলে হয়ত পুরষ্কার পেয়ে যেতেন। ধন্যবাদ ভাইয়া।
জি ভাইয়া ঠিকই বলেছেন, কাতার বিশ্বকাপ নিয়ে অনেক মাতামাতি হয়েছে এবং পুরো বিশ্বকাপ জুড়ে খুব উত্তেজনা ছিল। আপনার ভাষ্যমতে হয়তো পুরস্কার পেতে পারতাম, তবে আপনার এই মন্তব্য আমার কাছে পুরস্কার এর চেয়ে কম নয়। চিত্রাংকনটি দেখে এত গভীরভাবে চিন্তা করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি সুন্দর মন্তব্যের মাধ্যমে প্রতিনিয়ত এভাবেই সাপোর্ট করে যাবেন।
কাতার বিশ্বকাপের ফুটবল এর চিত্রাংকন দেখতে অসাধারণ হয়েছে। রং করাতে চমৎকার ফুটে উঠেছে। দেখে অনেক ভালো লাগলো। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ইউনিক আইডিয়া ছিলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইলো।
সম্পূর্ণ পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য এবং আমাকে শুভকামনা জানানোর জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
খুবই সুন্দর ফুটবলে চিত্র অঙ্কন করেছেন। আসলে ফুটবলটা দেখতে একদম বিশ্বকাপের ফুটবলের মত লাগছে। ভালো লাগলো আপনার চিত্র অংকনটি।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।
আমার বাবার বাসায় দেখে এলাম এখনো বিশাল বড় একটি আর্জেন্টিনার পতাকা উড়ছে।এখনও যেন বিশ্বকাপ ফুটবলের আমেজ সবার মাঝেই বিরাজ করছে। আপনি খুব সুন্দর করে ফুটবল এর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে খুব ভাল লাগলো। আপনি ধাপে ধাপে অংকনটি তুলে ধরলেন,কালার করার জন্য এর সৌন্দর্য যেন আরো অনেক খানি বেড়ে গেল, অনেক ভাল লাগলো। সুন্দর এই ফুটবলের চিত্রটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
ঠিকই বলেছেন আপু, বিশ্বকাপ ফুটবলের আমেজ যেন এখনো সবার মাঝে বিরাজ করছে। আমার কাছেও এটাই মনে হয় কালারের জন্য সৌন্দর্য্য অনেকখানি বেড়ে গিয়েছে। সুন্দর মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলে প্রিয় দলকে আমরা সকলেই মন থেকে ভালবাসি প্রিয় দলকে আপনিও মন থেকে ভালোবাসেন বিধায় বিশ্বকাপ শেষ হওয়ার পরেও হয়তো পতাকা টানিয়ে রেখেছেন। আপনি খুবই চমৎকারভাবে ফুটবল বিশ্বকাপের ফুটবল অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এবং আমাদের মাঝে আপনারা এই সৃজনশীলতা প্রতিনিয়ত শেয়ার করবেন বলে আশা রাখি।
আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ ধারাবাহিকতা বজায় রাখতে পারবো বলে আশা ব্যক্ত করছি। চিত্রাংকনটি আপনার কাছে ভালো লেগেছে, জেনে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আপনি খুব সুন্দর করে বিশ্বকাপের ফুটবল চিত্র অঙ্কন করেছেন। তবে আপনি ঠিক বলেছেন বিশ্বকাপ শেষ হয়ে গেলে ও কিন্তু ব্যানার গুলো এখনো অনেক জায়গা দেখা যায়। আজকে আপনার ফুটবলের চিত্র অঙ্কনটি অসাধারণ ছিল। আপনার চিত্রাংকনটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো আপু। এত সুন্দর ভাবে চিত্রাংকনটির প্রশংসা করার জন্য এবং শুভকামনা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি সামনেও এভাবেই সাপোর্ট করে যাবেন।