পেন্সিলে আঁকা একটি মুসলিম হিজাবি মেয়ের আর্ট

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা,

আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।আজকে আমি আপনাদের সামনে একটি পেন্সিল আর্ট নিয়ে হাজির হয়েছি। আমি এমনিতে আর্ট করতে তেমন একটা পারিনা। তবে অনেকের আর্ট পোস্ট দেখে উৎসাহিত হয়ে আর্ট করার চেষ্টা করলাম। আমি পেন্সিল দিয়ে একটি মুসলিম হিজাবি মেয়ের আর্ট করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি সেটা আপনারা বিচার করবেন। তবে আর্ট করার সময় একটা জিনিস বুঝতে পেরেছি যে এরকম আর্ট করতে প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের আর্টটি।

পেন্সিলে আঁকা একটি মুসলিম হিজাবি মেয়ের আর্ট

20221030_202024.jpg

প্রয়োজনীয় উপকরণ

পেন্সিল
রাবার
কাটার

20221030_201814.jpg

প্রস্তুতপ্রণালী

ধাপ-১

20221029_193334.jpg

প্রথমে আমি হিজাবের সামান্য কিছু অংশ এঁকে নিলাম।

ধাপ-২

20221029_193808.jpg

তারপর আমি হিজাব এবং মেয়েটির শরীরের কিছু অংশ এঁকে নিলাম।

ধাপ-৩

20221029_193929.jpg

এরপর আমি হিজাবের মুখোশ এঁকে নিলাম।

ধাপ-৪

20221029_194449.jpg

তারপর আমি মেয়েটির চোখ এবং ভ্রু এঁকে নিলাম।

ধাপ-৫

20221029_194811.jpg

এরপর আমি মেয়েটির হাতের অনেকটা অংশ এঁকে নিলাম।

ধাপ-৬

20221029_195453.jpg

তারপর আমি মেয়েটির পুরোটা হাত এঁকে নিলাম।

ধাপ-৭

20221029_200927.jpg

এরপর আমি মেয়েটির হাতটিকে পেন্সিল রং দিয়ে একটু গাঢ় করে নিলাম।

ধাপ-৮

20221029_202640.jpg

তারপর আমি হিজাবের মুখোশটিকে পেন্সিল রং দিয়ে একটু গাঢ় করে নিলাম।

ধাপ-৯

20221029_202948.jpg

এরপর আমি মেয়েটির হাতের উপরে একটি ভালোবাসার প্রতীক এঁকে দিলাম।

ধাপ-১০

20221030_202024.jpg

আর এভাবেই তৈরি হয়ে গেল আমার পেন্সিল আর্ট। তারপর আমি নিচে একটি সিগনেচার দিয়ে দেই।

বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও ধরিয়ে দিবেন সেই আশা করছি।আপনাদের সাপোর্ট পেলে আবারো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন পোস্টে সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ক্যামেরাSamsung Galaxy S9 Plus
তারিখ৩০.১০.২০২২
Sort:  
 4 years ago 

ভাইয়া আমার মনে হচ্ছে আপনি ট্রেসিং করে আর্ট করেছেন।আর আমার বাংলা ব্লগ কোনভাবেই ট্রেসিং টলারেট করে না। আগে থেকেই দাগ দেখতে পাচ্ছি আপনার কাগজে। যদি ভুল ভেবে থাকি তাইলে সরি।তবে আর্ট টি দারুন হয়েছে।

 4 years ago 

না ভাই আমি ট্রেসিং করে আর্ট করিনি। আমি পেডের অন্য পৃষ্ঠায় আগে একটু চেষ্টা করেছিলাম। আর সেই দাগটি এখানে দেখা যাচ্ছে।

 4 years ago 

তাইলে দুঃখিত ভাইয়া।আপনার আর্ট টি অনেক সুন্দর হয়েছে। কিছু মনে করবেন না।

 4 years ago 

ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ভাইয়া আপনার আর্ট করার প্রচেষ্টা খুবই ভালো ছিল। যদি এভাবেই চেষ্টা করতে থাকেন পরবর্তীতে আরো ভালো আর্ট করতে পারবেন এবং সেটি খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করতে পারবেন। আর একটা কথা হল সবার উপরে উপকরণের ছবিটি না দিয়ে, সম্পূর্ণ হওয়া চিত্রাংকনের ছবিটি দিলে সবচেয়ে বেশি ভালো হতো। ভালো কাজ করে যান এবং এগিয়ে যান।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

জি আপনি ঠিকই বলেছেন আমার উচিত ছিল প্রথমে সম্পূর্ণ হওয়া চিত্র অঙ্কনটি দেওয়া। অনেক ধন্যবাদ আপনাকে সুপরামর্শ দেওয়ার জন্য।

 4 years ago 

ভাইয়া আপনার আর্টের স্কিল বেশ ভালো। পেন্সিল আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমিও আগে পেন্সিল আর্ট করতাম। তবে এখন করা হয় না। তবে আপনি যদি শেষের ছবিটা প্রথমে দিতেন তাহলে পোস্ট দেখতে ভালো লাগতো। আসলে প্রথমে যদি পোস্টটি খারাপ লাগে দেখতে তাহলে পাঠক কখনোই ভিতরে ওপেন করে দেখবে না। শুভকামনা রইল ভাইয়া।

 4 years ago 

আসলে আপু প্রথম আর্ট পোস্ট শেয়ার করলাম তো সেজন্য একটু ভুল হয়ে গিয়েছিল।পোস্ট এডিট করে এখন সেটা ঠিক করে দিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে এভাবে সাপোর্ট করার জন্য।

 4 years ago 

পেন্সিল দিয়ে হিজাব পরা মুসলিম একটি মেয়ের চমৎকার একটি আর্ট করেছেন ভাইয়া। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। চিত্রাংনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 4 years ago 

সম্পূর্ণ পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 years ago (edited)

একদম পারফেক্ট না হলেও ভালো একটা প্রচেষ্টা ছিল।আর আর্ট এর মোটামুটি সবকিছুই ঠিক ছিল শুধু হাত টা একটু অন্যরকম হয়ে গেছে।যাইহোক এসব ব্যাপার ধীরে ধীরেই পারফেক্ট হয়।এভাবেই চালিয়ে জান শুভেচ্ছা রইলো আপনার জন্য।তবে একটা জিনিস খেয়াল করলাম,আপনি ট্রেসিং করেছেন যেটা এখানে মোটেও কাম্য নয়।যদি আর্ট না পারেন তবে করবেন না বা শেখার চেষ্টা করবে ব্যাস ঝামেলা শেষ তবুও অসদুপায় অবলম্বনের চেষ্টা করবেন না।

 4 years ago 

আমি এখানে কোন ট্রেসিং করিনি এবং কোন অসদুপায় উপায় অবলম্বন করিনি। আমি আর্টটি পেডের মধ্যে করেছি। এই আর্টটি করার আগে আমি অন্য পৃষ্ঠায় আকাঁর জন্য চেষ্টা করেছিলাম সেই দাগটি এখানে দেখা যাচ্ছে। আপনি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এটা কোন ট্রেসিং নয়। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এটা যে ট্রেসিং নয় আমি ইতিমধ্যে প্রথম কমেন্টের উত্তরের মধ্যে সেটা পরিষ্কার করে দিয়েছি। সময় পেলে সেটাও দেখে নিবেন।

 4 years ago 

সত্যিই খুবই চমৎকারভাবে আপনি একটি হিজাব পরিহিত মেয়ের চিত্রাংকন করেছেন। তাও আবার পেন্সিল দিয়ে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আশা করি এভাবেই সাপোর্ট করে যাবেন।

 4 years ago 

বাহ খুব অসাধারণ ভাবে ফেন্সিল দিয়ে একটি হিজাব পড়া একটি মুসলিম মেয়ের আর্ট করেছেন। সত্যিই অসাধারণ ভাবে পেন্সিল দিয়ে আটটি করেছেন আপনি। আপনার প্রশংসা করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশংসনীয় মন্তব্য করার জন্য এবং সাপোর্ট করার জন্য।

 4 years ago 
প্রথম চেষ্টায় পেন্সিল দিয়ে অনেক ভাল চিত্র অংকন করেছেন। আপনি একটি মুসলিম হিজাবি মেয়ের হাতের উপর লাভ সাইন এর চিত্র অংকন করেছেন। আমার কাছে হাত এবং লাভ সাইনের অংশটুকু বেশি ভাল লেগেছে। আপনি যেখানে হাত একেছেন তার পাশেই ট্রেসিং এর মত দেখা যাচ্ছে। হয়ত আপনি আগের পৃষ্ঠায় প্র‍্যাক্টিস করেছেন বলে দাগ রয়ে গিয়েছে এবং ট্রেসিং করেননি, কিন্তু এই ধরনের লক্ষ্মণগুলো ট্রেসিং হিসেবেই ধরা হয়। তাই পরবর্তীতে চিত্র আকার সময় অবশ্যই খেয়াল রাখবেন। ট্রেসিং খুবই প্রোহিবিটেড আমার বাংলা ব্লগে। ধন্যবাদ ভাইয়া।
 4 years ago 

আপনার কাছে হাত এবং লাভ সাইনের অংশটুকু বেশি ভাল লেগেছে জেনে খুব ভালো লাগলো।দাগ রয়েছে কিনা সেটা নেক্সট টাইম থেকে আমি অবশ্যই খেয়াল করবো। সুপরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ভাইয়া।

 4 years ago 

আপনার আর্টের প্রতিভা দেখে মুগ্ধ।
পেন্সিল ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি হিজাব ী মেয়ের চিত্র অঙ্কন করেছেন।
যেটা দেখতে অনেক সুন্দর হয়েছে
আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64404.10
ETH 1675.44
USDT 1.00
SBD 0.42