আমার গাওয়া একটি গান "মনে বাবলা পাতার কষ লেগেছে" // ১০℅ লাজুক শেয়াল ও ৫℅ এফবিবি স্কুলের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামু আলাইকুম,

"আমার বাংলা ব্লগের" প্রিয় বন্ধুগণ।
আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটি মনোজ্ঞ সংগীত পরিবেশন করার চেষ্টা করব। আশা করি আমার বেসুরা গলায় এই গানটি আপনাদের কিছুটা হলেও আনন্দ দিতে পারবে।

আমার বাংলা ব্লগের এটি আমার তৃতীয় অডিও গান। আমি সব সময় একটি কথা বলি যে পূর্বে আমার প্রাতিষ্ঠানিকভাবে কোন গান গাওয়া বা গান শেখার অভিজ্ঞতা নেই বা ছিলনা। যতটুকু সুর আয়ত্ত করতে পেরেছি তা শুধু নিজে নিজে শুনে শুনে। গানের ল, তাল বলতে যা কিছু বোঝায় তা শেখার কোনো সুযোগ আমার জীবনে হয়ে ওঠেনি এবং সেই পরিবেশ ও আমার ছিলনা। এছাড়া গানের রেকর্ডিং সম্পর্কে আমার জ্ঞান এর যথেষ্ট স্বল্পতা রয়েছে এবং অনুকূল পরিবেশ ও নেই। এজন্য ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক আমি মনে করছি। তাই অনভিজ্ঞতা বসত অনেক ধরনের ভুল ত্রুটি হতে পারে। আশা করি সবাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মূল্যবান সু-পরামর্শ দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের সু-পরামর্শ ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা পেলে আশা করি আমি নিজেকে ভবিষ্যতে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারব ইনশাআল্লাহ। তাহলে চলুন আজ আর কথা না বাড়িয়ে আপনাদের আমার গানের দিকে নিয়ে যাই।

তার আগে আমি যে গানটি পরিবেশন করছি সে সম্বন্ধে আপনাদের সামান্য অবগত করার চেষ্টা করছি।
আজ আমি যে গানটি পরিবেশন করছি সেটি হল : "মনে বাবলা পাতার কষ লেগেছে
যায়রে ধুলে সাবানে,মনের ময়লা
ও গুরু মনের ময়লা,যাবে কেমনে" গাড়িটি শ্রদ্ধেয় মনির খানের কন্ঠে কয়েকবার শুনেছিলাম তাই গানটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল। এজন্য আজ আমি গানটি গাওয়ার চেষ্টা করলাম। তবে গানের গীতিকার ও সুরকার সম্বন্ধে আমি গুগলে সার্চ করে স্পষ্ট কোনো ধারণা পায়নি।তাই আপনাদের কাছে অনুরোধ রইল যদি সম্ভব হয় এই গানের গীতিকার ও সুরকার সম্বন্ধে অবগত থাকলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানালে আমি উপকৃত হব এবং পোস্টে সংযোজন করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

তাহলে এবার গানটি উপভোগ করতে থাকুন--

গানের কথা:
মনে বাবলা পাতার কষ লেগেছে

মনে বাবলা পাতার কষ লেগেছে
যায়রে ধুলে সাবানে,মনের ময়লা
ও গুরু মনের ময়লা,যাবে কেমনে
আমার মনের ময়লা,যাবে কেমনে

বাবলা পাতার কষ লেগেছে
বাবলা পাতার কষ লেগেছে
যায়রে ধুলে সাবানে,মনের ময়লা
ও গুরু মনের ময়লা,যাবে কেমনে
আমার মনের ময়লা,যাবে কেমনে

যতই ধোয়া দাওনা ভাইরে,কয়লারই উপরে

যাবে নারে ময়লা লাইগা থাকবে জনম ভরে
ময়লা লাইগা থাকবে জনম ভরে

যতই ধোয়া দাওনা ভাইরে,কয়লারই উপরে
যাবে নারে ময়লা লাইগা থাকবে জনম ভরে
ময়লা লাইগা থাকবে জনম ভরে
ময়লা লাইগা থাকবে জনম ভরে

এই মনের ময়লা দূর না হইলে

ওওওওওওওওওও

ওওওওওওওওওও
এই মনের ময়লা দূর না হইলে
মিলবে কেমনে তার সনে,মনের ময়লা

ও গুরু মনের ময়লা,যাবে কেমনে
আমার মনের ময়লা,যাবে কেমনে

সময় থাকতে করো ভাইরে মনকে পরিস্কার

আঁখিরাতে,পাইবা তুমি যোগ্য পরিস্কার
পাইবা তুমি যোগ্য পরিস্কার

সময় থাকতে করো ভাইরে মনকে পরিস্কার
আঁখিরাতে,পাইবা তুমি যোগ্য পরিস্কার
পাইবা তুমি যোগ্য পরিস্কার
ওরে এই দিন তো দিন না ভাইরে
ওওওওওওওওওও

ওওওওওওওওওও
ওরে এই দিন তো দিন না ভাইরে,দিন আসবে মরনে
মনের ময়লা,ও গুরু মনের ময়লা,যাবে কেমনে
আমার মনের ময়লা,যাবে কেমনে

মনে বাবলা পাতার কষ লেগেছে

মনে বাবলা পাতার কষ লেগেছে

ও গুরু মনের ময়লা,যাবে কেমনে,মনের ময়লা
ও গুরু মনের ময়লা,যাবে কেমনে
আমার মনের ময়লা,যাবে কেমনে

আমি @hsiddiqui আমার বাংলা ব্লগের লেভেল - ৪ এর একজন সদস্য। যদিও আমি পেশাগতভাবে কোন গানের শিল্পী নই এবং সাধারণত গান গাওয়ায় অভ্যস্ত নই। তবুও কিছু কিছু গান আমার হৃদয়কে আন্দোলিত করে ও প্রশান্তি দেয়। তাই আমার হৃদয় কে প্রশমিত করার জন্য মাঝেমধ্যে নিজে নিজে কিছু কিছু গান গাওয়ার চেষ্টা করি।
তাই আজ আমি আমার পছন্দের তালিকায় এই গানটি পরিবেশনের জন্য নির্বাচন করেছি কিছুটা বিনোদনেন আশায়। জানিনা কতটুকু গাইতে পেরেছি বা আপনাদের ভাল লেগেছে। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আজ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনায় বিদায় নিলাম।পরবর্তীতে আবারও নতুন কোন না কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ।

আল্লাহ হাফেজ

Sort:  
 4 years ago 

আপনার কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে গানটি পরিবেশন করেছেন। খুবই অসাধারণ হয়েছে। আসলে গানটি প্রতিটি লাইনে অনেক অর্থ লুকিয়ে আছে। মনের গভীর থেকে গানটি শুনলে অনেক কিছুই বুঝা যায়। এত সুন্দর গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই‌। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আমার গাওয়া গানটি আপনার পছন্দ এবং ভালো লেগেছে এজন্য আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনার
চমৎকার মতামতের জন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

খুব সুন্দর গেয়েছেন আপনি । দোয়া করি যেন আরো সুন্দরভাবে গান উপস্থাপন করে আমাদের মাঝে শেয়ার করতে পারেন। আপনার কন্ঠ খুবই ভালো। এভাবে চালিয়ে যান।

 4 years ago 

দোয়া করবেন আমি যেন আপনাদের মনের মত গান উপহার দিতে পারি সেইসাথে আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রতি শুভকামনা রইল।

 4 years ago 

আপনার গাওয়া গান "মনে বাবলা পাতার কষ লেগেছে। শুনে ভিশন ভালো লাগে। আশাকরি এভাবে প্রতি সপ্তাহে আমাদের কে গান গেয়ে শুনাবেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 4 years ago 

আপনাদের কাছে আমার গানগুলো ভালো লাগে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।দোয়া করবেন আমি যেন আমার একটিভিটির মাধ্যমে সকলের মন জয় করতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বাহ চমৎকার লাগল আপনার এই গান টি। এর আগের গান টিও আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আপনি সত্যি চমৎকার গান করেন। ধন্যবাদ ভাই এতো সুন্দর করে গান আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞

 4 years ago 

আপনি অত্যন্ত চমৎকারভাবে আমার গানের প্রশংসা করেছেন এজন্য আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।সেই সাথে আপনার সুন্দর মতামতের জন্য আবারো ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আপনার জন্যও শুভকামনা রইল।

 4 years ago 

আপনার গান অ্যাভয়েড করে চলে যাওয়ার সাধ্য নেই আমার, পুরো গানটা মনোযোগ সরকারের শুনেছি এবং আপনার সাথে গলা মিলিয়ে আছি আমি। আপনি গান গাওয়ার জন্য চমৎকার কিছু গান সিলেক্ট করে থাকেন এবং আপনার ভয়েসটা অসাধারণ। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা খুব শীঘ্রই আপনি আমাদের মাঝে ভেরিফাইড হয়ে চলে আসবেন।

 4 years ago 

আপনি অত্যন্ত চমৎকারভাবে আমার গানের প্রশংসা করেছেন জানিনা এতটুকু প্রশংসা পাবার যোগ্য আমি কিনা বা এতোটুকু গাইতে পেরেছি কিনা।যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার বন্ধুসুলভ ও ভালোবাসাময় মতামতের জন্য। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 4 years ago 

খুব সুন্দর কন্ঠ আপনার দারুণ গেয়েছেন ভাই। এই গানটি একসময় আমার বাবা খুব শুনত আর বাবার পাশে থেকেই এই গানটা শোনা। মাঝে মাঝেই গানটা শুনি বেশ ভালই লাগে। আর আপনার কন্ঠে গানটি শুনে বেশ নতুনত্ব
পেলাম।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার আবেগময় মতামতের জন্য। আসলে এই ধরনের গান গুলো আমার কাছে বেশ ভাল লাগে তাই মাঝে মাঝে গাওয়ার চেষ্টা করি। আপনার কাছে গানটি ভাল লেগেছে এজন্য আমি ভীষণ তৃপ্তি বোধ করছি। আবারো অসংখ্য ধন্যবাদ জ্বালাচ্ছি আপনার মতামতের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 
খুবই সুন্দর একটি গান আমাদের মাঝে উপস্থাপন করেছেন দাদা। আপনার গাওয়ার প্রচেষ্টা খুবই ভালো লাগলো। আশা করি সামনে এমন আরো অনেক সুন্দর সুন্দর গান উপহার পাবো আপনার থেকে। অসাধারণ লাগলো। আপনার গলা খুবই সুন্দর । মাঝে মাঝে আরো শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
 4 years ago 

আপনাদের স্নেহ ও ভালোবাসা পেলে অবশ্যই চেষ্টা করব আমার সাধ্যমত ভালো কিছু গান আপনাদের উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসাময় মতামতের জন্য।আপনার জন্যও শুভকামনা রইল।

 4 years ago 

পুরো গানটা মনোযোগ দিয়ে আমি শুনেছি ভাই। গানের সাথে বাজনাটা খুব চমৎকার লেগেছে আমার কাছে। আপনাকে প্রতি হ্যাংআউটে গান গাওয়ার অনুরোধ রইল। গানের সাথে আপনার কন্ঠ খুবই চমৎকার লেগেছে আমার। একদম হৃদয়ে লেগেছে প্রতিটি লাইন। এভাবে সামনের দিকে এগিয়ে যান দোয়া রইল ভাই।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার এই প্রশংসাসূচক মতামতের জন্য এবং আমার গানটি আপনার কাছে ভাল লাগার জন্য।অবশ্যই আমি চেষ্টা করবো প্রতিটি হ্যাংআউটে আপনাদের সাথে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন ভাইজান।

 4 years ago 

বাহ আপনি অনেক সুন্দর ভাবে নিজের গলায় একটি গান গেয়ে সেটি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার গানের গলা ও সুর অনেক সুন্দর ছিল ।
আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

আমার গানটি আপনার কাছে ভাল লেগেছে এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জ্বালাচ্ছি সেই সাথে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামতের জন্য। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।

 4 years ago 

ভাই আপনার গানের কথাগুলো ছিল অনেক জটিল এবং কঠিন। আসলে ঠিকই বলেছেন ভাইয়া মনে যদি কোন দাগ লেগে যায় সাবান ধুয়ে দিলে সেটা কি যাবে। অসাধারণ ছিল এবং কি খুবই ভালো লেগেছে । আমাদের সাথে এত সুন্দর একটি গান শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার গানটি শুনে আপনার অর্থবহ মতামত প্রদর্শনের জন্য। দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো ভাল কিছু আপনাদের উপহার দিতে পারি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 62609.27
ETH 1670.67
USDT 1.00
SBD 0.42