আমার গাওয়া বাংলা গান " দুই দিনের এক ভিসা দিয়া" || ১০% লাজুক শেয়ালের জন্য ও ৫% এবিবি স্কুলের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম,

"আমার বাংলা ব্লগের বন্ধুগণ" আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং দোয়া করছি বর্তমান বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে যে যেখানে আছেন সবাই যেন সুস্থ ও নিরাপদে থাকেন। বিধাতার কাছে আরো প্রার্থনা করছি তিনি যেন অচিরেই আমাদের সবার মাঝে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেন।

আজ আমি আপনাদের সাথে আমার খালি গলায় একটি অডিও গান পরিবেশন করার চেষ্টা করব। এটি আমার বাংলা ব্লগে আমার প্রথম অডিও গান। আশা করি আমার গানটি আপনাদের কিছুটা সময়ের জন্য হলেও একটু বিনোদন দিতে পারবে। আজ আর বেশি কথা বাড়াবোনা। তাই আপনাদের আমার গানের দিকে নিয়ে যাচ্ছি।

আজ আমি যে গানটি পরিবেশন করব সেটি হলো "দুই দিনের এক ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, আখের কাস্টমে বাইন্দোনা দয়াল আমারে।" গানটির গীতিকার ও সুরকার- শামসুদ্দিন হীরা, শিল্পী -মনির খান। তাহলে চলুন এবার গানটি উপভোগ করা যাক।

দুই দিনের এক ভিসা দিয়া---

গীতিকার ও সুরকার: শামসুদ্দিন হীরা

শিল্পী : মনির খান

গানের কথা:

দুই দিনের এক ভিসা দিয়া

এই দুনিয়ায় পাঠাইয়া
আখের কাস্টমে বাইন্দোনা
দয়াল আমারে ...

দুই দিনের এক ভিসা দিয়া
এই দুনিয়ায় পাঠাইয়া
আখের কাস্টমে বাইন্দোনা
দয়াল আমারে ...
ও দয়াল বাইন্দোনা আমারে
দয়াল বাইন্দোনা আমারে
বাইন্দোনা আমারে
ও দয়াল বাইন্দোনা আমারে ..

কি শখের দোকান খুইলা ভবে

করছো দোকানদারি ....
সওদা করতে সেই দোকানে
দিলা আমায় ছাড়ি..

কি শখের দোকান খুইলা ভবে
করছো দোকানদারি ....
সওদা করতে সেই দোকানে
দিলা আমায় ছাড়ি..
আমার পথে পথে দিন ফুরালো
আইসা মায়ার এই সংসারে

আমার পথে পথে দিন ফুরালো

আইসা মায়ার এই সংসারে
আখের কাস্টমে বাইন্দোনা
দয়াল আমারে ...
দুই দিনের এক ভিসা দিয়া
এই দুনিয়ায় পাঠাইয়া
আখের কাস্টমে বাইন্দোনা
দয়াল আমারে ...

আখের কাস্টমে বাইন্দোনা
দয়াল আমারে ...

তোমার হুকুম ছাড়া গাছের একটা
পাতা ও নড়েনা ....
শিশির কণা মেঘের বাদল
কিছুই ঝরেনা ..

হুকুম ছাড়া গাছের একটা
পাতা ও নড়েনা ....
শিশির কণা মেঘের বাদল
কিছুই ঝরেনা ..
জানিনা কার ইশারায় সওদা করা
হইলোনা এই রং বাজারে

জানিনা কার ইশারায় সওদা করা

হো দয়া....ল ......
হো দয়া....ল ....
জানিনা কার ইশারায় সওদা করা
হইলোনা এই রং বাজারে
জানিনা কার ইশারায় সওদা করা
হইলোনা এই রং বাজারে
আখের কাস্টমে বাইন্দোনা
দয়াল আমারে ...

আখের কাস্টমে বাইন্দোনা
দয়াল আমারে ...
দুই দিনের এক ভিসা দিয়া
এই দুনিয়ায় পাঠাইয়া
আখের কাস্টমে বাইন্দোনা
দয়াল আমারে ...

দুই দিনের এক ভিসা দিয়া
এই দুনিয়ায় পাঠাইয়া
আখের কাস্টমে বাইন্দোনা
দয়াল আমারে ...

ও দয়াল বাইন্দোনা আমারে
দয়াল বাইন্দোনা আমারে
বাইন্দোনা আমারে
ও দয়াল বাইন্দোনা আমারে ..

আমি @hsiddiqui আমার বাংলা ব্লগের লেভেল - ৪ এর একজন সদস্য। যদিও আমি পেশাগতভাবে কোন গানের শিল্পী নই এবং সাধারণত গান গাওয়ায় অভ্যস্ত নই। তবুও কিছু কিছু গান আমার হৃদয়কে আন্দোলিত করে ও প্রশান্তি দেয়। তাই আমার হৃদয় কে প্রশমিত করার জন্য মাঝেমধ্যে নিজে নিজে কিছু কিছু গান গাওয়ার চেষ্টা করি।
তাই আজ আমি আমার পছন্দের তালিকায় এই গানটি পরিবেশনের জন্য নির্বাচন করেছি কিছুটা বিনোদনেন আশায়। জানিনা কতটুকু গাইতে পেরেছি বা আপনাদের ভাল লেগেছে। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আজ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনায় বিদায় নিলাম।পরবর্তীতে আবারও নতুন কোন না কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ।

আল্লাহ হাফেজ

Sort:  
 4 years ago 

দুই দিনের এক ভিসা দিয়া গানটি আপনার কন্ঠে অনেক ভালো লাগলো। আসলে আমিও গান শুনতে খুবই পছন্দ করি। আপনি গান গেয়ে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরলেন বিষয়টি ভাল লেগেছে ধন্যবাদ।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য এবং আপনার কাছে আমার গানটি ভাল লেগেছে ও আপনি গান শুনতে ভালোবাসেন এজন্য আপনাকে আবারো ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

ভাইয়া, আপনার গানটি শুনে খুবই ভালো লাগলো। অনেকদিন পরে মনির খানের গান আপনার কন্ঠে শুনে বেশ ভালো লাগলো। এত সুন্দর একটি গান আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপনার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য এবং আমার কন্ঠের প্রশংসা করার জন্য।আমার জন্য দোয়া করবেন।

 4 years ago 

ভাইয়া আপনার গাওয়া গান অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার মিষ্টি গলায় গান শুনে খুবই ভালো লাগলো। আপনি সবসময়ই দারুন গান করেন। এটা আমরা সকলেই জানি। তাই আজকেও আপনার গান শুনে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আমাকে আপনার মতামত প্রদর্শনের জন্য এবং আমার গানের প্রশংসা করার জন্য। আপনাদের প্রশংসা আমার অনেক ভালো লাগে এবং নতুন ভাবে গানের প্রতি অনুপ্রেরণা যোগায়। দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো ভাল কিছু আপনাদের উপহার দিতে পারি। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন।

 4 years ago 

দুই দিনের এক ভিসা দিয়াএই দুনিয়ায় পাঠাইয়া আখের কাস্টমে বাইন্দোনা দয়াল আমারে। এই গানটি আমি আগে কখনো শুনিনি তবে আপনার মিষ্টি গলায় গানটি শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি গান আমাদের মাঝে কভার করে শোনানোর জন্য।

 4 years ago 

আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে নিয়মিত নন. এভাবে চললে কিন্তু আপনার জন্য টিকে থাকা অনেক কষ্টকর হতে পারে। আপনি নিয়মিত পোস্ট করুন এবং নিয়মিত কমেন্ট করুন এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ।

 4 years ago 

জি ভাইয়া, আপনি যথার্থই বলেছেন।আমি প্রায় দুই সপ্তাহ যাবৎ নিয়মিতভাবে উপস্থিত থাকতে পারছি না। আমার সহধর্মিনী প্রায় দুই সপ্তাহ যাবত ভীষন ভাবে অসুস্থ। তাই আমাদের নিয়মিত পোস্ট করা সম্ভব হচ্ছে না। আশা করি অচিরেই নিয়মিত হতে পারব ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনার উপদেশ মূলক মতামত প্রদর্শন করার জন্য। আপনার জন্য দোয়া রইল। ভালো থাকবেন।

 4 years ago 

শুভকামনা রইলো, এখন থেকে নিয়মিত হবেন আশা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59829.08
ETH 1570.56
USDT 1.00
SBD 0.42