"খুব সহজেই তৈরি টক মিষ্টি আঙ্গুরের মজাদার চাট" ১০ শতাংশ লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

IMG_20220129_220643.jpg

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি তার অশেষ কৃপায়।

আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটি নতুন ও মজাদার রেসিপি শেয়ার করতে এসেছি। আমার এই রেসিপিটির নাম হচ্ছে"টক মিষ্টি আঙ্গুরের মজাদার চাট"

কিছুদিন যাবত আমাদের ঘরে মেহমানদের আনাগোনা চলছে, তারই ধারাবাহিকতায় উনারা আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে,আর এর মধ্যে এক /দেড় কেজির মতো আংগুর ও ছিল।

নতুন আঙ্গুর এই সময় মাত্র উঠেছে বলে আঙ্গুরগুলো খেতে অনেক টক ছিল,কিন্তু এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না... তাই এই আঙ্গুর গুলোকে হালাল করার একটা উত্তম ব্যবস্থা খুঁজে বের করলাম" আঙ্গুরের চার্ট" তৈরি করার মাধ্যমে।

এর আগে আমি নিজেও কখনো আঙ্গুরের চাট খাইনি,তাই তৈরি করার সময় অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। কেমন হবে খেতে ? কিন্তু,আসলেই আঙুরের চাট খেতে খুবই অসাধারণ। আমার বাসার সকল মেহমানরাও এর যথেষ্ট প্রশংসা করেছেন। যারা কখনো খাননি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন।

কথা না বাড়িয়ে আমার এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে তা ধাপে ধাপে তুলে ধরছি।

IMG_20220129_215851.jpg

উপকরণ
টক আঙ্গুর
চার-পাঁচটি শুকনো মরিচ
পরিমাণমতো লবণ
পরিমাণমতো ধনেপাতা
🍇🍇 প্রস্তুত প্রক্রিয়া 🍇🍇
প্রথম ধাপ

IMG_20220129_215851.jpg

প্রথমেই আঙ্গুরের চাট তৈরি করার জন্য আঙ্গুর থোকা থেকে ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব এবং ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে নেব। সেইসাথে কয়টি শুকনো মরিচ দিয়ে চাট তৈরি করব তাও পাশে নিয়ে নিলাম ।

দ্বিতীয় ধাপ

IMG_20220129_215937.jpg
এ পর্যায়ে ধনেপাতা গুলোকে একদম চিকন চিকন করে কেটে নেব, সেইসাথে আঙ্গুর গুলোকেও মোটামুটি দু' তিন টুকরো করে নেব।

তৃতীয় ধাপ

IMG_20220129_220023.jpg

এ পর্যায়ে আমি শুকনো মরিচ গুলো একটু ভেজে নেব এবং সবগুলো উপকরণ একসাথে একটি প্লেটে চাট তৈরি করার জন্য রাখবো।

চতুর্থ ধাপ

IMG_20220129_220046.jpg
এখন আমি ভাজা শুকনা মরিচ গুলোর সাথে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব।

পঞ্চম ধাপ

IMG_20220129_220122.jpg
এখন আমি মেখে নেওয়া শুকনা মরিচ ও লবণের সাথে ধনেপাতা কুচি গুলো ভালো করে মাখিয়ে নেব।

ষষ্ঠ ধাপ

IMG_20220129_220204.jpg
এখন আমি আঙ্গুরের চাট তৈরি করার জন্য কেটে নেওয়া আঙ্গুরগুলোকে আলতো হাতে মাখিয়ে নেব।

সপ্তম ধাপ

IMG_20220129_220230.jpg

IMG_20220129_220250.jpg

আঙ্গুরগুলো মোটামুটি মাখানো হয়ে গেছে, তাই এখন আগে থেকে মেখে নেওয়া শুকনো ভাজা মরিচ,লবণ ও ধনেপাতার মিশ্রণটি আঙ্গুরের সাথে দিয়ে মাখতে হবে।

অষ্টম ধাপ

IMG_20220129_220309.jpg

এ পর্যায়ের আমার আঙ্গুরের চাটটি তৈরি হয়েছে।

শেষ ধাপ

IMG_20220129_220412.jpg

এবার সবাইকে নিয়ে একসাথে আঙুরের মজাদার চাট খাওয়ার পালা।🍇🍇

মুখরোচক আমার এই রেসিপিটি আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।আপনারা একবার হলেও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটি।

তাহলে আজকের মত এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য। আপনাদের মূল্যবান দিক-নির্দেশনা দিয়ে আমাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🌹🌹🌹

আমি @hseema" আমার বাংলা ব্লগের --- level- ৩ এর একজন সদস্য। আমি একজন বাংলাদেশী ও ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। আমি লিখতে, পড়তে, ছবি আঁকতে, নতুন নতুন রান্না করতে ও শিখতে ভালোবাসি। সর্বোপরি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।🌹🌹🌹

Sort:  
 4 years ago (edited)

এভাবে যে আঙ্কুরের চাট তৈরি করা যায় আমি কিন্তু আগে জানতাম না। কিন্তু দেখে মনে হচ্ছে অনেক লোভনীয়। বিশেষ করে শুকনা মরিচ ব্যবহার করাতে মনে হচ্ছে টক-ঝাল দুটোই মিলেমিশে একাকার হয়ে গেল। আমার কাছে এই পোস্টটি একেবারের জন্য চলে গেছে। আমি কিন্তু এ রেসিপিটি ট্রাই করে দেখবো অবশ্যই। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 4 years ago 

আপনার কাছে এই রেসিপিটি এতটা ভালো লেগেছে জানতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আপু, ধন্যবাদ।

 4 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি টক মিষ্টি আঙ্গুরের চাট তৈরি করেছেন দেখে আমার আমার জিভে জল চলে আসছে। আপনি অসাধারণ ভাবে শুকনো মরিচ ধনেপাতা দিয়ে রেসিপি টি তৈরি করেছেন। আমার ও এখন ইচ্ছে করছে রেসিপি টি তৈরি করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এই ইউনিক রেসিপি টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 4 years ago 

আসলে এই টক মিষ্টি আঙ্গুরের চাট খেতে খুবই ভালো লাগে, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

বাহ, একদম নতুন রেসিপি। আমি এই প্রথম দেখলাম আঙুরের চাট। দেখেই খেতে মন চাইছে। আপু সত্যি ভালো লাগলো আপনার আঙুরের চাট। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

ও আপু আপনি খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। টক আঙ্গুর দিয়ে যে এই রকম চার্ট তৈরি করা যায় তা আমার জানা ছিল না। খুব অল্প সময়ের মধ্যেই আপনি রেসিপিটি করেছেন এবং দেখতে খুবই লোভনীয় লাগছে। মুখে জল চলে আসলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

আসলেই খুব অল্প সময়ে মজাদার একটি রেসিপি তৈরি করা যায় , একবার বাসায় ট্রাই করে দেখবেন , ধন্যবাদ।

ওয়াও 😋😋😋 সত‍্যি খুব ইউনিক এবং লোভনীয় একটি রেসিপি টক মিষ্টি আঙ্গুরের মজাদার চাট রেসিপি। এই রেসিপি আমার কখনও খাওয়া হয়ে উঠেনি। দেখেই খেতে ইচ্ছে করছে। সুন্দর একটি রেসিপি এবং ইউনিক রেসিপি শেয়ার করার জন‍্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রেসিপিটি বাসায় তৈরি করে একবার খেয়ে দেখবেন আশা করি অনেক ভাল লাগবে, ধন্যবাদ।

 4 years ago 

  • এটি দেখে আমার জিভে জল চলে এসেছে। নতুন একটি উপায় চাটনি তৈরি দেখিয়েছেন আমাদের। আমার কাছে খুবই ভালো লেগেছে এটি দেখে। এটি আমি অবশ্যই খেতে খেয়ে দেখব। আশাকরি খেতে খুবই ভালো লাগবে।
 4 years ago 

আসলে এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগে, অবশ্যই বাসায় তৈরি করবেন, ধন্যবাদ ভাল থাকবেন।

 4 years ago 

সকালে আপনার এই রেসিপি দেখে আমিও এই ভাবে আঙুরের চাট বানিয়ে খেয়েছি। খেতে আমার কাছে বেশ ভালই লেগেছে। সত্যিই আপনার এই আইডিয়াটা অনেক ভালো লাগে আমার কাছে। এখান বাজার থেকে টক আঙ্গুর নিয়ে আসব এভাবে বানিয়ে খাওয়ার জন্য।

 4 years ago 

আপু এটা কি দেখালেন আমি লোভ সামলাতে পারছি না। দেখে মনে হচ্ছে খুব খুব টেস্টি হয়েছে 😋😋।আমি কখনো আঙ্গুর দিয়ে চাটনি তৈরি করে খাইনি। তবে অবশ্যই বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবো।
আপু অসংখ্য ধন্যবাদ ইউনিক চাটনি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো।

 4 years ago 

এখন বাজারের যে আঙ্গুর পাওয়া যায় সেগুলো সাধারনত টক হয়ে থাকে। তাই আশা করি আপনারা সবাই এটি উপভোগ করতে পারবেন ইচ্ছা থাকলে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 4 years ago 

আঙ্গুর দিয়ে যে এত সুন্দর ভাবে চাট বানানো যায় আমি প্রথম দেখলাম।সত্যি বলছি লোভ লাগছে পুরো চাটটি দেখে। দারুন একটি মজাদার রেসিপি আপনি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে টক মিষ্টি আঙ্গুরের মজাদার চাট তৈরি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মতামত প্রদর্শনের জন্য। সুস্থ থাকবেন ভালো থাকবেন। শুভকামনা রইল আপনার প্রতি।

 4 years ago 

আঙুরের চাট এই প্রথম নাম শুনলাম। কিন্তু পোস্টটি পড়ার সময় আমার মুখ পানিতে ভরে যাচ্ছিলো। এত লোভনীয় ছিল আপনার চাটটি। ধন্যবাদ আপনাকে ইউনিক একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপু আসলেই এই চাটটি খেতে বেশ ভালো লেগেছিল। আশা করি যেহেতু এখন আঙ্গুরের মৌসুম তাই বাসায় ট্রাই করে দেখতে পারবেন। আশাকরি খেতে অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36