লেভেল ওয়ান হতে আমার অর্জন @arojitmondal

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

20230309_233006.jpg

আমার বাংলা ব্লগের সবাইকে নমস্কার। আশা করি সকলে ভগবানের কৃপায় ভালো আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রফেসরদের। আমি এই প্রফেসরদের কাজ থেকে যা কিছু শিখেছি সেগুলো বলব। লেভেল 1 এ আমি 10 টি বিষয় শিখেছি।

প্রশ্ন (১) কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?


উত্তর: এক্টিভিটিজ স্পামিং বলতে আমি বুঝি যে কোনও লেখাকে ঘুরিয়ে পেচিয়ে পুনরায় লেখা। ধরা যাক আজ আপনি কোথাও ভ্রমণে গেছেন সেই পোস্ট একবার করে আবার কিছুদিন বাদে একই পোস্ট করলেন এটাকে এক্সিকিউটিজ স্পামিং বলে।


প্রশ্ন(২) ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?


উত্তর: সাধারণত ছবি কপিরাইট বলতে বুঝায় যদি আপনি কারো ছবি নিয়ে সেটা নিজের নামে চালিয়ে দেওয়া। তবে কিছু ফ্রিতে ছবি ডাউনলোড করা সাইট আছে।


প্রশ্ন(৩) তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।


উত্তর:
https://www.freepik.com
https://www.pexels.com
https://www.freeimages.com/


প্রশ্ন(৪) পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?


উত্তর: ট্যাগ সাধারণত ব্যবহার করতে হয় যে সম্পর্কে আপনি লিখেছেন সেই সম্পর্কিত পোস্ট দ্রুত খুঁজে বের করার জন্য।আপনি ধরুন ট্রাভেল সম্পর্কে কিছু লিখতে চাইছেন তাহলে আপনার ট্যাগ এই সম্পর্কিত হতে হবে।


প্রশ্ন(৫) আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?


উত্তর: >> ১. ধর্মীয় এফিলিয়েশনের উপরে কোনো লেখা। ২. চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট। ৩. নারী বিদ্বেষসমূলক ও নারীদের সম্মানক্ষুণ্ণ করে এবং নারী নির্যাতনমূলক যে কোনো ধরণের পোস্ট। ৪. সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক কোনো পোস্ট । ৫. কোনো ধর্ম, ব্যক্তিত্ব ও জাতিসত্তার বিরুদ্ধাচারণমূলক ও বিদ্বেষমূলক এবং হেয় জ্ঞান করে কোনো পোস্ট। ৬. উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তি বিশেষের নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট। ৭. রাজনৈতিক যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক যে কোনো দলের নামে প্রশংসাসূচক বা সমালোচনামূলক যে কোনো ধরণের পোস্ট। ৮. অবৈজ্ঞানিক, মিথ্যা গুজব, কুসংস্কার সমর্থন করে এ সম্পর্কিত সব ধরণের পোস্ট কঠোরভাবে নিষিদ্ধ । ১. পশু-পাখি নির্যাতনমূলক কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না। ১০. শিশু শ্রম সমর্থন করে এমন যে কোনো ধরণের পোস্ট । ১১. NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অম্লীল, যৌনতা বিষয়ক পোস্ট। ১২. যে কোনো ধরণের অপরাধকে সমর্থন করে এমন যে কোনো পোস্ট।


প্রশ্ন(৬) প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?


উত্তর: কারো লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়া যাবে না এটাকে প্লাগরিজম বলে। তবে 30% পর্যন্ত অন্যের লেখা নেওয়া যাবে।


প্রশ্ন(৭) re-write আর্টিকেল কাকে বলে?


উত্তর: আপনি যখন কোনো কথা অন্য কারো থেকে কোনো কারনবশত নিলেন কারণ এই লেখাটা না নিলে আপনার লেখার মাধুর্য আসছে না তখন ওটাকেই রিরাইট আর্টিকেল বলে।


প্রশ্ন(৮) ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?


উত্তর: ব্লগ লেখার সময় অবশ্যই 70% লেখা আপনার নিজের হতে হবে আর বাকি 30 % আপনি অন্য কোথাও থেকে নিতে পারেন। তবে আপনাকে অবশ্যই সোর্স দিতে হবে।


প্রশ্ন(৯) একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?


উত্তর : একটি মাত্র ফটে এবং ১০০ ওয়ার্ডের কম লেখাকে ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়।


প্রশ্ন(১০) প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? (আমার বাংলা ব্লগ কমিউনিটিতে)


উত্তর: প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ ৩ টি পোস্ট করতে পারবে ও ৩ দিনের মধ্যে সকল কমেন্টের রিপ্লাই দিতে হবে।


আমি লেভেল 1 থেকে এইসকল 10 টি বিষয় সম্পর্কে অবগত হয়েছি।
ধন্যবাদ আমার বাংলা ব্লগের দায়িত্বপ্রাপ্ত সকলে যারা আমাকে এসকল বিষয়সমূহ খুব সুন্দরভাবে বুঝিয়েছেন।

Sort:  
 3 years ago 

আপনি দেখছি লেভেল ওয়ান থেকে বেশ অনেক কিছুই শিখতে পেরেছেন। আশা করি এভাবে আপনি প্রতিটা লেভেলে ভালোভাবে মনোযোগ সহকারে শিক্ষা গ্রহণ করবেন এবং খুব শীঘ্রই ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে একসাথে কাজ করবেন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে।

 3 years ago 

আমার ও খুব ইচ্ছা আপনাদের সাথে কাজ করার।
ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 65668.86
ETH 1768.31
USDT 1.00
SBD 0.42