আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ২১-০৪-২০২৪

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।

62F7F9DE-E283-4387-A056-11FBCAB92C61.jpeg

আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার এ্যাক্টিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।

অনেকদিন পর এ সপ্তাহে এ্যাক্টিভ ও সুপার এ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি। সকলেই কম বেশি বেশ ভালই সাপোর্ট পেয়েছেন। তবে এ সপ্তাহে বেশ কিছু ইউজার দেখলাম তাদের অ্যাক্টিভিটিস খুবই কম ছিল, তারা নিয়মিত পোস্ট করেননি। সপ্তাহে পাঁচটির কম পোস্ট করলে কাউকে এই লিস্টে আনা হয় না। সাপোর্ট পেতে হলে অবশ্যই নিয়মিত পোস্ট করতে হবে। যাইহোক এ সপ্তাহে কোন ইউজারকেই এই লিস্টে আনা হয়নি।

সময়কাল : ১৫ এপ্রিল ২০২৪ থেকে ২১,এপ্রিল ২০২৪

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০০

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আজকের রিপোর্টটা দেখে অনেক ভালো লাগলো। বহুদিন পরে সাপোর্টবিহীন শূণ্য ইউজার পাওয়া গেলো। তার মানে সম্মানিত দাদা শত ব্যস্তার মধ্যেও সবাইকে সাপোর্ট দিয়ে গেছেন। এই জন্যই আমি বলি আমরা ঠিক ভাবে কাজ করলে সাপোর্ট নিয়ে চিন্তা করতে হবে না। ধন্যবাদ।

 2 years ago 

আজকের রিপোর্ট দেখে বেশি ভালো লেগেছে কারণ সাপোর্ট বিহীন তালিকায় কোন ইউজার নেই।সবাই সাপোর্ট পেয়েছে।

 2 years ago 

আমার বাংলা ব্লগ মানেই সবাই সমান ৷ তাই তো সাপোর্টবিহীন ইউজারদের জন্য আপু আপনি আপনার কাজ প্রতিনিয়ত করে যাচ্ছেন ৷ যা হোক ভালো লাগছে যে এবার কোনো ইউজার পাওয়া যায় নি দেখে ৷

 2 years ago 

এই সপ্তাহের সবাই কম বেশি বেশ ভালো সাপোর্ট পেয়েছে জেনে অনেক ভালো লাগলো।
একটিভ ও সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে কোন সাপোর্ট বিহীন ইউজার পাওয়া যায়নি। অনেক ধন্যবাদ আপু দারুন একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

এই সপ্তাহে সাপোর্ট বিহীন এর তালিকায় কোন ইউজারকে পাওয়া যায়নি, দেখে অনেক বেশি ভালো লেগেছে। সবাই সাপোর্ট পেয়েছে নিজের কাজ অনুযায়ী। সবাই প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করতেছে। অনেক ভালো লেগেছে এই রিপোর্ট টা। আশা করছি সবাই এরকম ভাবেই সাপোর্ট পেয়ে যাবে।

 2 years ago 

হ্যাঁ আপু অনেকদিন পর সাপোর্ট বিহীন ইউজারের সংখ্যা পাওয়া যায়নি। এটা সত্যিই অনেক ভালো একটা খবর। যাইহোক, সব সময় চেষ্টা করি কাজের ধারাবাহিকতা ধরে রাখার। এসবিডি চলে যাওয়ার পর অনেকেই কাজের গতি কমিয়ে দিয়েছে। যেটা সত্যিই অপ্রত্যাশিত। আমি সবসময় চেষ্টা করি কাজের ধারাবাহিকতা ধরে রাখার।

 2 years ago 

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও সাপোর্ট বিহীন ইউজারের লিস্ট প্রকাশ করা হয়েছে। যে সকল ইউজার আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করে তাদেরকে নিয়েই এই লিস্টি তৈরি করা হয়। এই সপ্তাহে আমার বাংলা ব্লগে কোন ইউজার সাপোর্ট বিহীন লিস্টের আওতায় খুঁজে পাওয়া যায়নি রিপোর্টটি দেখে সত্যি বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রিপোর্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই সপ্তাহে তো দেখছি কমবেশি সবাই বেশ ভালো সাপোর্ট পেয়েছে। এতে করে বুঝাই যায় যে আমাদের কমিউনিটি সাপোর্ট দেওয়ার ব্যাপারে কতোটা সচেতন। তবে সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে হবে। এককথায় বলতে গেলে কোয়ালিটি সম্পন্ন পোস্টের কোনো বিকল্প নেই। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আজকের রিপোর্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। কমিউনিটি তে সবাই বেশ ভালো সাপোর্ট পাচ্ছে। এজন্য এ সপ্তাহে কাউকে খুঁজে পাওয়া যায়নি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 2 years ago 

প্রায় প্রতি সপ্তাহেই অপেক্ষা করতে থাকি একটিভ এবং সুপার একটিভ তালিকার জন্য। একমাত্র এই তালিকাটি হাতে পেলে বুঝি গেল সপ্তাহে কতটুকু কাজ করেছি আর কতটুকু ফাঁকিবাজি করেছি। ধন্যবাদ আপু এত সুন্দর করে রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

আপু এটা তো একটিভ এবং সুপার একটিভ তালিকা প্রকাশের পোস্ট নয়। সাপোর্টবিহীন ইউজারের তালিকা প্রকাশের একটি পোস্ট।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38