আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ১১-০৮-২০২৪
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার এ্যাক্টিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
বেশ কিছুদিন বাংলাদেশী ইউজারদের জন্য কমিউনিটি রেস্ট্রিক্টেড থাকার পরও অতি আনন্দের সাথে ঘোষণা করছি যে এ সপ্তাহে সুপার অ্যাক্টিভ লিস্ট হতে মাত্র দুই জন সুবিধাবঞ্চিত ইউজার পাওয়া গিয়েছে।এ ছাড়া সকলেই shy-fox অথবা hungry-griffin থেকে মোট দুটি করে সাপোর্ট পেয়েছেন।কিন্তু অতি দুঃখের সাথে বলতে যাচ্ছি যে এ সপ্তাহে অ্যাক্টিভ লিস্ট এর ইউজারদের পোস্ট ছিল না বললেই চলে। যাইহোক এ সপ্তাহে সুবিধাবঞ্চিত ইউজাররা হলেন @bijoy1 এবং @ah-agim, যেহেতু তারা এ সপ্তাহে সুপার অ্যাক্টিভ লিস্টে রয়েছেন তাই তারা আগামী সপ্তাহে shy-fox থেকে মোট তিনটি করে সাপোর্ট পাবেন।
সময়কাল : ০৫ আগস্ট ২০২৪ থেকে ১১ আগস্ট ২০২৪
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০২
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ১২ আগস্ট ২০২৪ থেকে ১৮ আগস্ট ২০২৪
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ
| ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
|---|---|---|
| ০১ | https://steemit.com/@bijoy1/posts | shy-fox |
| ০২ | https://steemit.com/@ah-agim/posts | shy-fox |
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

Posted using SteemPro Mobile
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আশা করি আপু ভালো আছেন? আপনার মূল্যবান সময় ব্যয় করে এতো ইউজারের মাঝে সুবিধা বঞ্চিত আমাদের দুজনকে খুঁজে বের করার জন্য কৃতজ্ঞতা রইলো। আপনার দক্ষ মনিটরিং এর জন্য কোন ইউজার সুবিধা বঞ্চিত হয় না। আমাদেরকে সাপোর্টের আওতায় আপনি নিয়ে আসার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন আপু।
"আমার বাংলা ব্লগ" প্রতিনিয়ত সবাইকে সাপোর্ট করে যাচ্ছে। যদিও মাঝে মাঝে দু একজন মিস হয়ে যায়, সেটি আপনি খুব সুন্দর একটি উদ্যোগের মাধ্যমে তুলে ধরেন। আর তাকে সাপোর্টের আওতায় আনেন। এটি অনেক ভালো একটি বিষয়। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়।
প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও সাপোর্ট বিহীন ইউজারের লিস্ট প্রকাশ করা হয়েছে। এই সপ্তাহে মোট দুইজন ইউজার সাপোর্ট বিহীন লিস্টের আওতায় রয়েছে। যেহেতু দুইজন সুপার অ্যাক্টিভ লিস্টে রয়েছে তাই সাইফক্স থেকে এই সপ্তাহে মোট তিনটি সাপোর্ট পাবে জেনে বেশ ভালো লাগবে। এত সুন্দর একটি রিপোর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
প্রতিনিয়ত সবাই কম বেশি সাপোর্ট পেয়ে যাচ্ছে দেখে অনেক বেশি ভালো লাগলো। যে ইউজার গুলো সাপোর্ট পায় না, তাদেরকে আবারো খুঁজে বের করে সাপোর্ট দেওয়া হয়। এই উদ্যোগটা সত্যি খুব ভালো লাগে। আপনি অনেক কষ্ট করে সাপোর্ট বিহীন ইউজারদেরকে খুঁজে বের করে থাকেন। আশা করছি ওনারা দুইজন ভালোভাবে সাপোর্ট পাবে। এত সুন্দর করে রিপোর্টটা আমাদের সবার মাঝে ভাগ করার জন্য ধন্যবাদ।
আমার বাংলা ব্লগে কাজ করলে সাপোর্ট নিয়ে চিন্তা করা লাগে না। দুই একজন ভুলে বাদ গেলেও আপনার মাধ্যমে তারা সাপোর্ট পেয়ে যায়। ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনাকে।সবাইকে সমর্থন করার জন্য। আমি নতুন সদস্য আশা করি আমাকেও সমর্থন করবেন।
@alomgir121
প্রতি সপ্তাহে আপনার এই সুবিধা বঞ্চিতদের নিয়ে রিপোর্টটি দেখলে খুব বেশি ভালো লাগে।আপনার এই রিপোর্টের মাধ্যমে কোন ইউজার যদি সাপোর্ট থেকে বাদ পড়ে যায় , সেটি আপনার মনিটরিং ধারা এই রিপোর্টের মাধ্যমে তুলে ধরেন।আর তাদের জন্য সাপোর্টের ব্যবস্থা করে থাকেন । ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময় এই কামনা করি।,
এই সপ্তাহের সাপোর্ট বিহীন ইউজারদের লিস্ট দেখে বেশ ভালো লাগলো।কোন ইউজার সাপোর্ট থেকে বাদ পড়ে গেলে তাকে আপনি সাপোর্টের আওতায় নিয়ে আসেন সত্যিই এটি অনেক ভালো বিষয়। এই সপ্তাহে দুইজনকে সাপোর্টের আওতায় নিয়ে এসেছেন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু রিপোর্টটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ।
এই সপ্তাহে মাত্র দুইজন ইউজার ছাড়া বাকি সবাই কাঙ্খিত সাপোর্ট পেয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। তাছাড়া সুবিধাবঞ্চিত দুইজন ইউজারকে সাপোর্টের আওতায় আনা হয়েছে, এটা দেখে আরও বেশি ভালো লাগলো। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি প্রতি সপ্তাহে সকল ইউজারদের আইডি চেক করে সাপোর্টবিহীন ইউজার আমাদের মাঝে শেয়ার করেন।আসলে সকল ইউজারদের আইডি চেক করে এই লিস্টে আনা খুবই কষ্টকর একটি কাজ।যাইহোক এই সপ্তাহে বেশ ভালোই সাপোর্ট পেয়েছে সবাই। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।