আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট 21 August - 20
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
দীর্ঘদিন পর আজ একটিভ লিস্ট থেকে একজন ইউজার পাওয়া গিয়েছে, তিনি হচ্ছেন @anisshamim, যদিও তিনি সপ্তাহের ৫টি পোস্ট করেছেন তারপরও ওনাকে এই লিস্টে এনেছি, কারণ তিনি লাস্ট ১৪ দিনে মাত্র একটি সাপোর্ট পেয়েছেন। কিন্তু তিনি একই ধরনের পোস্ট (রেসিপি) বেশি করে যাচ্ছেন, এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর সুপার একটিভ লিস্ট থেকে মোট ৪ জন ইউজার পাওয়া গিয়েছে, তারা হলেন @green015, @nevlu123, @aflatunn এবং @emranhasan. প্রত্যেকেই এ সপ্তাহে দুটি করে সাপোর্ট পাবেন।
সময়কাল : ১১ আগষ্ট ২০২২ থেকে ১৭ আগষ্ট ২০২২
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০৫
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ২২ আগষ্ট ২০২২ থেকে ২৮ আগষ্ট ২০২২.
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের রিপোর্টঃ
| ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
|---|---|---|
| ০১ | https://steemit.com/@anisshamim/posts | abb |
| ০২ | https://steemit.com/@green015/posts | shy-fox |
| ০৩ | https://steemit.com/@nevlu123/posts | shy-fox |
| ০৪ | https://steemit.com/@aflatunn/posts | shy-fox |
| ০৫ | https://steemit.com/@emranhasan/posts | shy-fox |
ধন্যবাদ,
@tangera
অসংখ্য ধন্যবাদ আপু।আমার নামও এই তালিকায় এসেছে,তাই কাজ করার প্রতি আরো উৎসাহ বেড়ে গেল।আমরা সবসময় কাজের সঠিক মূল্য পেতেই বেশি ভালবাসি।আর সেটি সম্ভব হচ্ছে আপনার সুন্দর রিপোর্ট প্রকাশ করার জন্য, এইজন্য আপনাকে সাধুবাদ জানাই।
আমার বাংলা ব্লগ সব সময় তাদের মেম্বারদের পাশে আছে
এবং পাশে থাকবে এটাই আমাদের সকলের প্রত্যাশা।
আপনার কাজ দেখে অনেক ভালো লাগে। কারণ আপনার মাধ্যমেই অনেক সুবিধা বঞ্চিত ইউজার সাপোর্ট পাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। 💗
ধন্যবাদ আপু এই তালিকায় আমার নাম দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে কাজ করার পড়ে যদি আমরা আমাদের সঠিক মূল্য পাই।তবে কাজের প্রতি আমাদের আগ্রহ,উৎসাহ ও উদ্দীপনা বহু গুণ বেড়ে যায়। আপু আপনাকে অন্তরের অন্তস্তল থেকে অসংখ্য ধন্যবাদ।
আবার ধন্যবাদ জানাই আপনাকে আপু সাপোর্ট বিহীন ইউজারদের লিস্ট তৈরি করার জন্য ও সাপোর্টের জন্য অন্তর্ভুক্ত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
চারজনকে এই সপ্তাহে দুটি করে সাপোর্ট পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কাজ করার মনোবল বৃদ্ধি করার মাধ্যম হিসেবে আপনি নিয়োজিত আছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
প্রতিবারের ন্যায় এবারও ভালো কয়েকজন সুবিধা বঞ্চিত ব্লগার কমিউনিটি হতে সাপোর্ট পেল। এই রিপোর্টটি দেখতে আমার অনেক ভালো লাগে কারণ আপনি কত কষ্ট করে অসুবিধা বর্জিত ভালো ব্লগারদের এই সুযোগটি দিয়ে থাকেন। ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ যারা সাপোর্ট বিহীন ছিল তাদেরকে লিস্টের
অন্তর্ভুক্ত করা এবং তাদের সাপোর্ট নিশ্চিত করা।
গত সপ্তাহে সুবিধা বঞ্চিত কোয়ালিটি সম্পন্ন পাঁচজন ইউজারের পোস্ট উঠে এসেছে। তারা নিশ্চয়ই আগামী সপ্তাহে বিশেষ সুবিধার আওতায় যাবে। আর এ ধরনের উৎস মূলক একটি কাজ নিখুঁতভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই রিপোর্টটা পড়তে খুব ভালো লাগে। আর আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এমন সুন্দর একটি ব্যবস্থা আছে জেনেও আমি খুব খুশি। আজকের রিপোর্ট পড়ে আমি খুবই খুশি, আশা করি এভাবে প্রতিনিয়ত এই কাজ চলতে থাকবে।
আপনার এই উদ্যোগটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লাগে কেননা এই উদ্যোগের ফলে যারা সাপোর্ট থেকে বঞ্চিত হয়েছিল তারা সাপোর্টের আন্ডারে চলে আসে। ইতিমধ্যে আপনি আমাকেও এই তালিকায় চার বার সংযুক্ত। আমি মনে করি এটি কমিউনিটির জন্য খুবই ভালো একটা উদ্যোগ।